Shopno Digital

Call Directions Contact the business

Shopno Digital Assalamu alaikum, this is Shopno Digital.We provide the facility of buying products and services at low prices within Bangladesh.

আস্সালামুআলাইকুম , সম্পূর্ণ সততার সাথে প্রফেশনাল পেজ সেটআপ,পণ্য ও পেজের বিজ্ঞাপন বিষয়ক কাজ নিয়ে Shopno digital এর পথ চলা শুরু হয়। আমি ততক্ষন চেষ্টা করি ,যতক্ষণ না আমার ক্লায়েন্ট সন্তুষ্ট হয়। আলহামদুলিল্লাহ , শুরু থেকে আজ অবধি আপনাদের সহযোগিতা ও দোয়ায় নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। দোয়া করবেন যেন ভবিষ্যতেও আপনাদের পাশে থাকতে পারি এবং আমাদের সেবার মান বৃদ্ধি করতে পারি। আপনি আপনার যে কোনো মতামত ও তথ্যের জন্য মেসেজ করতে পারেন আমাদের পেজে। সেই সাথে আপনারা আর কি কি সেবা চান এই সম্পর্কে কমেন্ট সেকশন এ লিখতে পারেন।
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।
ধন্যবাদান্তে ,
মহিমা খাতুন।

11/08/2026
07/08/2026

05/05/2024

মৃত্যু থেকে ধার নেওয়া কিছুটা
সময়ের মালিক আমি
এইতো আছি হয়তো বা নেই!

05/04/2024

বয়সের সাথে সাথে কখন যেন নিজের গায়ের থেকে আমি আমি গন্ধটা হারিয়ে গেছে। নিজের শখ, আহ্লাদ এখন কাঁধের উপর থাকা কিছু দায়িত্বের কাছে দাসত্ব স্বীকার করেছে। ছোটবেলায় যখন ভালো স্বপ্ন দেখতাম হুট করে মা সকাল সকাল ডেকে দিত। তখন মাথাটা গরম হয়ে যেত। একটু উঁচু গলায় বলেও ফেলতাম ' একটু পরে ডাকতে পারতে না!' কিন্তু বাস্তবতা এখন প্রতিটা মুহূর্তে স্বপ্ন ভাঙ্গে, কিন্তু এখন রাগ দেখানোর মতো কেউ নেই। সমস্ত কষ্টগুলো নিজের ভেতরেই নিজেকে হজম করতে হয়। প্রতিটা দিন একটু একটু করে আমাদের থেকেই আমিটা কোথায় হারিয়ে যায়। কাঁধে এখন অনেক কর্তব্য। এটাই প্রতিটা মানুষের জীবনের সত্য। তাই যতদিন সম্ভব নিজের শখ,আল্লাদগুলো পূরণ করার চেষ্টা করে যাও। কারণ একটা সময় এমন আসবে যখন তোমার শখ,আহ্লাদ বলে তোমার কাছেই আর কিছু থাকবে না.....
এই ব্যস্ত শহরটা যেমন ছিলো তেমনি থাকবে শুধু বদলে যাবে কিছু গল্প আর কিছু স্মৃতি।

21/03/2024

বয়স বাড়ার সাথে সাথে মানুষের জীবনের কতো কিছুই না হারিয়ে যায়😢😢😢
আমি শুধু বসে বসে হিসেব কষি। কি ছিলাম আর কি হলাম, না জানি সামনে আরো কতো পরিবর্তন বাকি।

13/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।
১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।
২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।
৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।
৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।
৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।
৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।
আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

Address

Fulbarigate
Khulna

Telephone

+8801991610716

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shopno Digital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shopno Digital:

Shortcuts

Share