Aufheiterung

Aufheiterung আমাদের কোম্পানির মূল ফোকাস হল "আপনার সন্তুষ্টি আমাদের অর্জন We’re committed to creating vibrant and relevant brand experiences on every level.

We are a mix of strategists, creative directors, designers, writers, media strategists, digital marketers, developers, and relationship builders. We help businesses run their full potential by attracting not only new customers but lasting customers. Because our ultimate goal is "Your Satisfaction Our Achievement." It’s our honor to assist others to succeed to satisfy their goals.

Boost Service🟩বুষ্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই? ✅পেইজ প্রমোট🟩আমরা তখনই স্বার্থক যখন আমাদের ক্লায়েন্টরা সন্তুষ...
26/08/2023

Boost Service

🟩বুষ্ট করে রিচ নেই? বা রিচ হলেও কাষ্টমার নেই?
✅পেইজ প্রমোট
🟩আমরা তখনই স্বার্থক যখন আমাদের ক্লায়েন্টরা সন্তুষ্ট!

🟩অনেকেই জিজ্ঞাসা করে আমরা ডলার রেট এতো বেশি কেনো নিচ্ছি⁉️

🟩আমরা কোনো কুপন ব্যাবহার করি না। আমাদের দ্বারা আপনার পেইজের কোনো ক্ষতি আমরা চাই না। তাই অরিজিনাল ডলার ব্যবহার করি। আর ডলার রেট তো আমাদের সবারই জানা।

🟩আমরা আমাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি কাজ শেষ হয়ে যাওয়ার পরেও।

🟩তাই দাম নয় কাজের মান বিবেচনা করুন, হুমরি খেয়ে সস্তার ভোগান্তি কিনতে যাবেন না!

🟩আমাদের সার্ভিস সমূহ:

✅পোস্ট বুস্ট

✅ভি‌ডিও বুস্ট

✅লাইভ বুস্ট

✅ডলার রেট বা বিস্তারিত জানতে আজই কল বা পেইজে ইনবক্স করুন।

26/08/2023

নিউ বিজনেস?

কিভাবে পেইজ সাজাবেন? কিভাবে সেল বাড়াবেন?
খুব চিন্তিত?
আর চিন্তা নেই।___
আমরা দিচ্ছি সকল প্রকার সার্ভিস।
তাও পেকেজ হিসেবে অফার প্রাইজে।
ডিটেইলস জানতে এখনি ইনবক্স করেন।
বুস্ট করুন, ব্যবসার প্রচার বাড়ান। রিয়েল ডলার দিয়ে বুষ্ট সার্ভিস। রিয়েল ডলার দিয়ে বুষ্ট করবেন পেইজ সুরক্ষা থাকবে সবসময়। সেল বাড়বে বহুগুণ।

আমাদের সার্ভিস সমূহ:-
✅ বিজনেস পেইজ তৈরি।
✅ভিডিও বিজ্ঞাপন - পোস্ট,বুস্ট
✅ প্রফেশনাল পেইজে সেট-আপ ও ভেরি-ফাই।
✅ লোগো এবং কভার ডিজাইন।
✅ টার্গেটিং করে পোস্ট বু-ষ্ট করার সুবিধা
বিজ্ঞাপন শেষে সমস্ত রেকর্ড দেখার সুবিধা আছে আমাদের কাছে।
বিস্তারিত জানতে ম্যাসেজ করুন


ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ডধ*র্ষণ, মৃ*তদেহ ও দুর্ঘট*নাসহ নিম্নে উল্লেখিত বিষয়াবলির ছবি অথবা ভিডিও পোস্ট করা যাবে না। য...
26/08/2023

ফেসবুক কমিউনিটি স্ট্যান্ডার্ড

ধ*র্ষণ, মৃ*তদেহ ও দুর্ঘট*নাসহ নিম্নে উল্লেখিত বিষয়াবলির ছবি অথবা ভিডিও পোস্ট করা যাবে না। যেমন-ধর্ষ*ণের ছবি ও ভিডিও, মৃত*দেহের ছবি ও ভিডিও, দৃশ্যমান অভ্যন্তরীণ অঙ্গ (খালি শরীরের ছবি), আংশিক প*চে যাওয়া শরীর, কোনো ব্যক্তির মৃ*ত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার, দুর্ঘটনায় র*ক্তপাত, মারা*মারি, মাথা থেকে শরীর বি*চ্ছিন্ন, আ*গুন সরাসরি সম্প্রচার, শ্মশানে মৃত*দেহ পোড়ানো, যে কোনো ধরনের নির্যাতন- শিশু যৌ*ন নির্যাতন, নারী যৌ*ন নির্যাতন, অ*প্রাপ্ত বয়স্ক নি*র্যাতন, প্রাণী শি*কার, প্রাণী হ*ত্যা, প্রাণী জ*বাই, প্রাণীর ক্ষ*ত বা কা*টা দৃশ্যমান, গর্ভ*পাত, পরি*ত্যক্ত নবজাতক শিশু ইত্যাদি।

কোম্পানি বা শপের উপযুক্ত নাম সিলেকশনকোম্পানি বা শপের উপযুক্ত নাম সিলেক্ট করা ব্র্যান্ডিং এর প্রথম ধাপ। আপনি যতদিন বিজনেস...
26/08/2023

কোম্পানি বা শপের উপযুক্ত নাম সিলেকশন

কোম্পানি বা শপের উপযুক্ত নাম সিলেক্ট করা ব্র্যান্ডিং এর প্রথম ধাপ। আপনি যতদিন বিজনেস করবেন, এই নাম আপনার সাথে থাকবে একটা নাম দিয়ে আমরা অনেক সময় মানুষের পরিচয় বুঝি এমনকি তার বংশ পরিচয়ও পেয়ে যাই। আপনার কোম্পানি বা শপের নামও ঠিক এমন হওয়া উচিত। মানুষ যেন আপনার কোম্পানি বা শপের নাম শুনে বুঝে আপনি কি ধরনের পণ্য বা সেবা সেল করছেন কিংবা আপনার ব্যাবসায়িক পরিচয়। তাই বিজনেসের নাম সিলেকশন করার ক্ষেত্রে বিশেষ করে নতুন উদ্যোক্তাদের কিছু বিষয় ভাবা উচিত —
১। এমন নাম রাখলে ভাল হয় যাতে আপনার প্রোডাক্ট বা সার্ভিস এর ব্যাপারে কিছুটা হলেও ধারনা পাওয়া যায়। যেমন ধরুন, আপনি হস্তশিল্প বিক্রি করেন কিন্তু নাম সিলেক্ট করলেন আমিতুমি ডট কম এই নামে শুনে মানুষ কখনই বুঝতে পারবে না আপনি হস্তশিল্প সেল করেন কিন্তু যদি আপনি কারুপণ্য বা কারু ক্রাফট এ ধরনের নাম সিলেক্ট করেন তাহলে সবাই খুব সহজে বুঝে যাবে। আমাদের আসেপাশে এমন অনেক উদাহরণ দেখতে পাবেন।
২। এমন একটা শব্দ বেছে নিতে পারেন যা স্বাভাবিক ভাবে মানুষ ব্যবহার করে। নামটাকে বেশি বড় না করে চেষ্টা করুন এক থেকে দুটি শব্দ বা ফ্রেযের মধ্যে সীমাবদ্ধ রাখতে।
এছারা সৃজনশীল শব্দ দিয়ে নাম রাখতে পারেন এতে ব্র্যান্ডিং করা অনেক সহজ হবে। চেস্টা করুন অন্যরকম কিছু চিন্তা করতে। নামের মাঝে নতুনত্ব নিয়ে আসুন। শুনতে যেন খুব ভাল লাগে সেদিকে নজর দিন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের নাম ইউনিক রাখলে গ্রাহকের আকর্ষণ বাড়বে। দেখুন, পাঠাও নামটা অনেক ছোট এবং সবাই খুব সহজে উচ্চারন করতে পারে। নামটা শুনলেই মানুষ একটা ধারনা পেয়ে যায়।
তাছাড়া গুগুল, ইউনিলিভার, নকিয়া, হুন্ডাই ইতাদি নামগুলো ভালো করে লক্ষ্য করুন। আমরা তো সবাই জানি চাইনিজ, জাপানিজ কিংবা কোরিয়ান নাম গুলা কঠিন হয় কিন্তু দেখুন তাদের বড় কোম্পানিগুলো এমন নাম নির্বাচন করেছেন যেন বিশ্বের সবার উচ্চারনে সহজ হয় এবং মনে রাখতে পারে।
৩। কোন নির্দিষ্ট পন্যের নামে নামকরণ করা উচিত নয়। আপনি যদি শতভাগ নিশ্চিত থাকেন যে আপনি ওই একটা পণ্য নিয়েই আজীবন ব্যবসা করবেন তবে তা ভিন্ন বিষয়। কিন্তু তারপরও আপনার রিস্ক বেশী থেকে যায় কারন কখনই একটি পণ্যের চাহিদা সারাজীবন থাকে না। প্রতিটি পণ্যের একটা জীবন চক্র থাকে। খুব কম পণ্যই পাবেন যা শুরু থেকে আজ পর্যন্ত একই আছে।
৪। আপনার এই নাম অন্য কোন কোম্পানির নামের সাথে প্রায় মিলে যাচ্ছে কিনা খেয়াল করুন। “উবার ডট কম” আর “আবার ডট কম” কিংবা “এখনই ডট কম” আর “এখানেই ডট কম” এই দুটো নামের মধ্যে গোলমাল লেগে যাওয়া খুবই সহজ।
আপনার ব্যবসার নাম সৃজনশীল শব্দ দিয়ে রাখুন তবে এজন্য নতুন নতুন শব্দ তৈরি করতে পারেন। একাধিক শব্দের সংমিশ্রণে সুন্দর একটি নাম বানাতে পারেন। এ ধরনের নাম অনেক বেশি আকর্ষণীয় হয়ে থাকে। কোম্পানি বা শপের নাম নির্বাচন করার আগে namecheckr.com ওয়েবসাইটে চেক করে নিন।
৫। অনেকেই প্রতিষ্ঠানের নাম রাখেন ব্যক্তির নামানুসারে। কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই ব্যক্তির নামে নামকরণের প্রভাবে পণ্যের বিক্রিতে কতটুকু প্রভাব পরবে। এমন কোন নাম রাখবেন না যেটা শুনলে পণ্যের ব্যাপারে কোন কিছু জানার আগ্রহই থাকবে না।
ধরুন আমি নাম রাখলাম “মম অনলাইন শপ”, এই নাম শুনে কেউ বুঝবে না আমি কি সেল করি কিংবা আমার ব্যাবসায়িক উদ্দেশ্য কি। নাম নির্বাচন করতে leandomainsearch.com ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন।
৬। ই-কমার্স বিজনেসের একটা ওয়েব অ্যাড্রেস লাগেই। শুধু ফেইসবুক দিয়ে বেশিদিন ব্যবসা করা কঠিন। আপনি যেই নামটি পছন্দ করেছেন, সেই নামের ডট কম বা ডট বিডি ডোমেইন আছে কিনা দেখে নিন। অধিকাংশ ইংলিশ মৌলিক নামের ডোমেইন-ই ইতোমধ্যে কেউ না কেউ কিনে নিয়েছে। তাই নাম ঠিক করার সময় নেম ডট কম সাইটে গিয়ে চেক করে নিন ডোমেইনটি এভেলেবল কিনা। (ওয়েব অ্যাড্রেস কি তা যদি জেনে না থাকেন তাহলে একটু নেট সার্চ দিলেই পেয়ে যাবেন)
৭। নামের বানানে বিভ্রান্তি ছড়াতে পারে। বাংলা অনেক শব্দ ইংলিশে লিখতে গেলে কিছু বিভ্রান্তির সৃষ্টি হয়। Z, J, G এর মধ্যেও ঝামেলা লাগতে পারে। যেমন “জনতা” বানানে A হবে নাকি O হবে। “খুশি” E দিয়ে নাকি E Y দিয়ে লিখব, এই ধরনের বিভ্রান্তিতে অনেকেই পরতে পারে। ফলস্বরূপ দেখা যেতে পারে, আপনার কাস্টমার আপনার URL টাইপ করতে গিয়ে অন্য কারোটা টাইপ করেছে ভুল করে। ক্ষতি কিন্তু আপনারই হল। অতএব ই-কমার্স সাইটের নাম যদি বাংলা শব্দ দিয়ে রাখতে চান, তাহলে বানানের এই বিষয় টা মাথায় রাখুন।
আর একটা কাজ করতে পারেন… আপনার সাইটের নাম যত ধরনের বানান দিয়ে লেখা যায় সব গুলো ডোমেইনই আপনি কিনে রাখতে পারেন। এতে অযথা প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে না।

এই ফানেল এবং ল্যান্ডিং পেইজ ব্যবহার করে ব্যবসার সেল বৃদ্বি করতে পারেন।১। (Top-of-Funnel ) এই ফানেল টা হচ্ছে ফানেলের একদম...
26/08/2023

এই ফানেল এবং ল্যান্ডিং পেইজ ব্যবহার করে ব্যবসার সেল বৃদ্বি করতে পারেন।

১। (Top-of-Funnel ) এই ফানেল টা হচ্ছে ফানেলের একদম উপরের অংশ। এই পয়েন্টের লক্ষ্য হলো ট্রাফিক টেনে আনা, এখানে আপনার অনেক ধরনের ট্রাফিক থাকবে। যাদেরকে আপনি এড এর মাধ্যমে আনবেন।কিন্তু এখানের সবাই আপনার কাষ্টমার হবে না।
যারা আপনার ল্যান্ডিং পেইজ এ আসবে এরা সবাই এই ফানেল এর অন্তর্ভুক্ত।
২।(Middle-of- Funnel) এই ফানেল হচ্ছে টপ অফ ফানেল এর পরবর্তী অর্থাৎ মধ্যবর্তী ফানেল। এটার মূল লক্ষ্য হলো লিড কালেক্ট করা। আপনার Landing Page অনেক গুলো CTA Button থাকবে যেগুলোর মধ্যে ক্লিক করলে ল্যান্ডিং পেইজ এর শেষে অর্ডার ফর্ম এ নিয়ে যাবে। এটাকে Initiate Checkout বলা হয়। অর্থাৎ আপনার পন্য বা সার্ভিস কিনতে আগ্রহী কিন্তু এখনো কিনে নি।
৩। (Bottom-of- Funnel ) এই ফানেলের মূল লক্ষ্য হলো আপনার কাষ্টমার এর কাছে সেল করা। যারা আপনার পন্য বা সার্ভিস কিনে নিবে তারা আপনার এই ফানেলের মধ্যে পরবে।
এখন দেখা যাক এই ফানেল এবং ল্যান্ডিং পেইজ এর মধ্যমে কিভাবে আপনার সেল বৃদ্বি করা যায়।
আপনি আপনার ব্যাবসার বেষ্ট সেলিং প্রোডাক্ট বা সার্ভিস এর একটি ল্যান্ডিং পেইজ তৈরী করলেন। (একটা ল্যান্ডিং পেইজ এ কি কি থাকা দরকার এবং পিক্সেল সম্পর্কে বিস্তারিত আগে পোষ্ট করা আছে আমার পেইজে)
ফেসবুক এড এর জন্য আপনি পিক্সেল এ ৩টি কন্ডিশন সেট করলেন Page View, Initiate Checkout, Purchase.
এখন আপনার Top of Funnel হচ্ছে আপনার ল্যান্ডিং পেইজ এ যারা আসছে যেটা উপরেই বলেছি। আপনার এড এর মাধ্যমে অনেকেই আপনার ল্যান্ডিং পেইজ এ আসবে। এই অডিয়েন্সদের আপনি আপনার Page View তে পাবেন। কতজন আপনার Landing Page ভিজিট করেছে। এই অডিয়েন্স যেহেতু আপনার ল্যান্ডিং পেইজ এ এসেছে তারমানে এরা আপনার পন্য বা সার্ভিস এর প্রতি আগ্রহী। পরবর্তীতে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিস অথবা এই ক্যাটাগরির অন্য প্রোডাক্ট বা সার্ভিস এর এড এদেরকে দেখাতে পারেন রিটার্গেটিং এর মাধ্যমে।
Middle of Funnel হচ্ছে আপনার ল্যান্ডিং পেইজ এ আসা অডিয়েন্স এর মধ্যে কতজন Initiate Checkout এ ক্লিক করে অর্ডার ফর্ম পর্যন্ত গিয়েছে, কিন্তু আপনার পন্য বা সার্ভিস কেনে নি। এরা আপনার পন্য বা সার্ভিস কিনতে আগ্রহী কিন্তু কোন কারণে আপনার পন্য বা সার্ভিস কেনে নি। এই অডিয়েন্স কে আপনি আপনার এই পন্য বা সার্ভিস এর কিছু অফার দিয়ে অথবা ডিসকাউন্ট দিয়ে অথবা বান্ডেল প্যাক অফার করে আবার এড দেখাতে পারেন।
Bottom of Funnel এখানে আপনার অডিয়েন্স যারা আপনার পন্য বা সার্ভিস ক্র‍য় করেছেন। এদের Look a Like করে আপনি আবার ক্যাম্পেইন রান করতে পারেন। যে যে অডিয়েন্স আপনার পন্য বা সার্ভিস ক্রয় করেছে ঠিক তাদের মত আরো নতুন অডিয়েন্স এর কাছে আপনার এড দেখানো। এবং এতে আপনার সেলও অনেক বেড়ে যাবে এবং এড কষ্টিং ও অনেক কমে যাবে। কিন্তু এই ক্যাম্পেইন এর জন্য অবশ্যই আপনার পিক্সেল এ যথেষ্ট পরিমান এর ডাটা থাকা লাগবে।

Address

Khulna
9100

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8809638379862

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aufheiterung posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share