14/11/2024
শুভ সকাল ❤❤
যেদিন তোমার সাথে কথা হয় না—
সেদিনটা জীবনানন্দের কবিতার মত দীর্ঘ লাগে, পৃথিবীকে লাগে অসহায়, নিজেকে নিজের কাছে লাগে বিষের মতো রুচিহীন।
যেদিন তোমার সাথে কথা হয় না—
সেদিন আমার বয়স বেড়ে যায়। হাত-পা অবস অবস লাগে, অলস অলস লাগে, আমি যেখানে সেখানে ঘুমাইয়া যাই, একজায়গাতে বইসা পার কইরা দেই ঘন্টার পর ঘন্টা এমন-যেন আমার কোথাও যাওয়ার যায়গা নাই।
তোমারে যে কীভাবে বোঝাই—
তোমার সাথে আমার কথা হওয়া কতোটা জরুরী; কতোটা জরুরী তোমার আশেপাশে থাকা।
তুমি জানো না প্রিয়—
যেদিন তোমার সাথে কথা হয় না সেদিন পৃথিবী জুড়ে বইতে থাকে নরকের হাওয়া, আর আমার বুকপকেটে চেচামেচি করতে থাকে এমনই এক বিষণ্ণ কবিতা, যে কবিতা আমি কোনদিও লিখতে পারি নাই....