16/12/2019
আজ ১৬ই ডিসেম্বর
'মুক্তি সেনার রক্তে রঞ্জিত
অনেক সংগ্রামী চেতনা বিজড়িত,
স্বাধীন বাংলাদেশ আজ বিশ্বে
আলোড়িত৷
এ নয় এক কুড়িয়ে পাওয়ার এক সংস্কার,
লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এক নতুন
উপহার৷
এ এক বিশাল পটভূমি
তোমার আমার জন্মভূমি৷
১৯৪৭ এর পর
পূর্ব পাকিস্তানের ঘর৷
ছিল দুঃশাসন, শোষণ ও বঞ্চনার ষড়যন্ত্র,
পাকিস্তান রাজাকার আলবদরের মন্ত্র৷
কেবল এক শাসন চক্রের ফাঁদ
দেশপ্রেমিক ও স্বাধীনতার স্বপ্নকে
নস্যাৎ৷
ঝড়েছে লাল রক্ত
ছিড়েছে নিড়িহ বাঙালির মাংস
জাতির বুকে লেলিয়েছে এক ধ্বংস৷
দাসত্ব শৃঙ্খলার বল, আর বেড়ি
স্বাধীনতা পিপাসিত সহেনা দেরি
মুক্তির পথ চাই সুগম তাড়াতাড়ি;
মুক্তির নিশান নর-নারী,
ছেড়ে বিটে ঘর-বাড়ি৷
চোখের অশ্রু করেনি পার
মানেনি বাংলার মানুষ এ করুণ হার
তবুও দীর্ঘ নয় মাস
ঝড়েছে লক্ষ লক্ষ লাশ৷
ঐক্য চেতনা, সংগ্রাম, বাস্তব অনুভূতি
প্রয়াস মুক্তি, মুক্তিই বাংলার ফলশ্রুতি৷
শহীদের অনুপ্রেরণায় আবার গড়ি মুক্তিগঠন,
হাতে হাত রেখে চল সূচনা করি
এক নতুন সুশাসন৷
ধর ধর ধর হৃদয় ধারণ কর
লাল সবুজের পতাকা
আজ ১৬ই ডিসেম্বর৷'