Enovo Studio

Enovo Studio Enovo Studio: turning ideas into visual communication. Skilled in Adobe Creative Suite, blending creativity with strategy to elevate brand identities.

A passionate graphic designer specializing in branding, packaging, and digital design, delivering visually striking and results-driven solutions. Focused on helping brands stand out, connect with their audience, and achieve lasting impact through innovative, memorable designs.

আজ আরাফা দিবস 🌙আজকের দিনটি দোয়া, জিকির ও ইবাদতের জন্য খুব গুরুত্বপূর্ণ।আজ ৪টি আমল বেশি বেশি করার চেষ্টা করি:১. তাহলিললা ...
26/05/2026

আজ আরাফা দিবস 🌙

আজকের দিনটি দোয়া, জিকির ও ইবাদতের জন্য খুব গুরুত্বপূর্ণ।
আজ ৪টি আমল বেশি বেশি করার চেষ্টা করি:

১. তাহলিল
লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু, লা শারিকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু, ওয়াহুওয়া ‘আলা কুল্লি শাই’ইন কাদির।

২. তাকবিরে তাশরিক
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ।

৩. দুরুদ ও ইস্তেগফার
বেশি বেশি দুরুদ পড়ি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই।

৪. দোয়া
আল্লাহ যেন আমাদের সবাইকে হজ করার তাওফিক দেন।
আল্লাহ আমাদের আমল কবুল করুন। আমিন।

বাংলাদেশে চাঁদ দেখার ভিত্তিতে এবছর ঈদুল আজহা ইনশাআল্লাহ ২৮/০৫/২০২৬ হওয়ায়, আরাফার রোজা রাখা হবে ২৭/০৫/২০২৬।



জিলহজের প্রথম ১০ দিন: ১৫টি গুরুত্বপূর্ণ আমলজিলহজ ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মাসের প্...
18/05/2026

জিলহজের প্রথম ১০ দিন: ১৫টি গুরুত্বপূর্ণ আমল
জিলহজ ইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ মাস। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা এই মাসের প্রথম ১০ রাতের কসম করেছেন (সুরা ফজর)। Muhammad রাসুলুল্লাহ (সা.) বলেছেন—
“জিলহজের প্রথম ১০ দিনের নেক আমল আল্লাহর কাছে বছরের অন্য সময়ের আমলের চেয়ে অধিক প্রিয়।” (সহিহ বুখারি: ৯৬৯)
এই বরকতময় দিনগুলোতে করণীয় গুরুত্বপূর্ণ আমলসমূহ—
১. তওবা ও ইস্তিগফার
অতীতের গুনাহ থেকে আন্তরিকভাবে তওবা করা এবং ক্ষমা প্রার্থনা করা। (সুরা হুদ: ৯০)
২. প্রথম ৯ দিন রোজা রাখা
জিলহজের প্রথম ৯ দিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। হাদিসে এসেছে, রাসুল (সা.) এই রোজা রাখতেন। (সুনানে আবু দাউদ: ২১০৬)
৩. আরাফার দিনের রোজা
৯ জিলহজের রোজা এক বছর আগের ও এক বছর পরের গুনাহের ক্ষমার কারণ হয়। (সহিহ মুসলিম: ১১৬২)
৪. চুল ও নখ না কাটা
যিনি কোরবানি করবেন, জিলহজের চাঁদ দেখার পর কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল-নখ না কাটা সুন্নত। (সহিহ মুসলিম: ১৯৭৭)
৫. বেশি বেশি জিকির করা
তাসবিহ, তাহমিদ, তাহলিল ও তাকবিরে সময় কাটানো। (সুরা হজ: ২৮)
৬. নেক আমলে যত্নবান হওয়া
ফরজ ইবাদতের পাশাপাশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত ও অন্যান্য নেক আমল বৃদ্ধি করা। (সহিহ বুখারি: ৬৫০২)
৭. তাকবির, তাহমিদ ও তাহলিল পাঠ
“আল্লাহু আকবার”, “আলহামদুলিল্লাহ”, “লা ইলাহা ইল্লাল্লাহ”—বেশি বেশি পড়া। (মুসনাদে আহমাদ: ৫৪৪৬)
৮. তাকবিরে তাশরিক পড়া
৯ জিলহজ ফজর থেকে ১৩ জিলহজ আসর পর্যন্ত ২৩ ওয়াক্ত ফরজ নামাজের পর তাকবিরে তাশরিক পড়া ওয়াজিব।
৯. বেশি বেশি দোয়া করা
বিশেষ করে রোজাদারের ইফতারের পূর্বমুহূর্তে দোয়ার প্রতি যত্নবান হওয়া। (সুরা মুমিন: ৬০)
১০. সামর্থ্যবান হলে হজ করা
হজ ইসলামের পঞ্চম স্তম্ভ; কবুল হজের প্রতিদান জান্নাত। (সহিহ বুখারি: ১৭৭৩)
১১. সামর্থ্য থাকলে কোরবানি করা
কোরবানি আল্লাহর সন্তুষ্টি ও Abraham ইবরাহিম (আ.)-এর ত্যাগের স্মৃতি। (জামে তিরমিজি: ১৪৯৩)
১২. আত্মীয়তার সম্পর্ক জোরদার করা
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা রিজিক ও বরকতের কারণ। (সহিহ বুখারি: ৫৯৮৪)
১৩. গুনাহ থেকে বেঁচে থাকা
প্রকাশ্য ও গোপন সব পাপ থেকে নিজেকে দূরে রাখা। (সুরা আনআম: ১২০)
১৪. সৎ কাজে প্রতিযোগিতা করা
দান-সদকা, সাহায্য ও কল্যাণমূলক কাজে এগিয়ে থাকা। (সুরা বাকারা: ১৪৮)
১৫. ঈদুল আজহার নামাজ আদায়
১০ জিলহজ জামাতের সঙ্গে দুই রাকাত ঈদের নামাজ আদায় করা ওয়াজিব।
ঈদের নামাজের নিয়ম (সংক্ষেপে):
প্রথম রাকাতে ছানার পর অতিরিক্ত ৩ তাকবির, দ্বিতীয় রাকাতে কিরাত শেষে রুকুর আগে অতিরিক্ত ৩ তাকবির—এরপর স্বাভাবিক নিয়মে নামাজ সম্পন্ন করতে হয়।



[ٱلْحَمْدُ لِلَّٰهِ: All praise is due to ALLAH] Nexus Editorium Logo Design Concept:Nexus Editorium একটি multi-discipli...
02/01/2026

[ٱلْحَمْدُ لِلَّٰهِ: All praise is due to ALLAH]


Nexus Editorium Logo Design Concept:

Nexus Editorium একটি multi-disciplinary creative agency, যা Designing, Video Editing এবং Web Development এই তিনটি মূল সার্ভিস নিয়ে কাজ করে। ব্র্যান্ডটিকে একটি modern, professional এবং future-ready পরিচয় দেওয়ার লক্ষ্যেই এই লোগোটি ডিজাইন করা হয়েছে।
প্রচলিত ক্যামেরা বা পেন-টুল আইকন এড়িয়ে শুধুমাত্র টাইপোগ্রাফি, ফর্ম ও লেআউটের মাধ্যমে তিনটি সার্ভিসকে সাবটলভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করা হয়েছে, যাতে লোগোটি ইউনিক, মিনিমাল এবং আইকন-ফ্রি হয়।

Design Focus:
Clean & modern visual identity
Strong professional impression
High visual clarity
Multi-platform usability

Color Strategy:
Blue রঙ professionalism, trust ও stability প্রকাশ করে, আর Black রঙ brand-এর modern, bold ও premium ভ্যালু তুলে ধরে, যা একটি digital service-based agency-র জন্য আদর্শ।



From 16th December to 36th July: The legacy of victory continues......🇧🇩
16/12/2025

From 16th December to 36th July: The legacy of victory continues......🇧🇩





Address

35, Kader Khan Road, Banorgati
Khulna
9100

Alerts

Be the first to know and let us send you an email when Enovo Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share