10/08/2021
শুক্রবার ছুটির সকাল!
হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন। ভাইয়া ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে। আমি বললাম ঠিক আছে, তো কোন কোন মিডিয়াতে আপনি আপনার ব্র্যান্ডের ভিজিবিলিটি চাচ্ছেন? উত্তর এল ভাই শুধু ফেসবুকে বুস্ট করতে চাই। বললাম তবে যে ডিজিটাল মার্কেটিং সার্ভিস লাগবে বললেন? ভাই ওই একই এটাই ডিজিটাল মার্কেটিং। তার এই কথা শুনে আমার একটা ঘটনা মনে পরে গেল।
একবার একজন ওমুক ব্র্যান্ড থেকে আমাকে ফোন দিয়ে বলল, ভাই আমরা একটা এজেন্সি থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেই, কিন্তু তারা ভালো পারফর্ম করছে না এজন্য এখন আমাদের একটি এক্সপার্ট এজেন্সি লাগবে। আপনাদের এজেন্সি আমাদের কোন ভাবে হেল্প করতে পারবে? আমি বললাম অবশ্যই। তারা একটা ফিজিক্যাল মিটিং এরেঞ্জ করল এবং প্রথম মিটিং এই তাদের কোম্পানির এমডি বসল। ওনারা শুরু করল এজেন্সির বদনাম দিয়ে। ৩ মাস ধরে ডিজিটাল মার্কেটিং করছে কিন্তু রেজাল্ট নাই। আমিও বেশ অবাক উত্তরে বললাম কেন? আপনারা আপনাদের প্রমোশন অবজেক্টিভ, টার্গেট গ্রুপ, কোন কোন মিডিয়াতে যেতে চান এই সব কিছুই ডিফাইন করে দেন নাই? উত্তর শুনেতো আমি অবাক, তারা নাকি এইগুলো কিছুই দেয় নাই, আর আমার কথার সাথেও তারা রিলেট করতে পারছে না, তার কারন একটাই তাদের কোন ব্রিফ সেট করে দেয়া নাই। আমি তাদের জিজ্ঞাসা করলাম কোন কোন ডিজিটাল মিডিয়াতে আপনারা গিয়েছেন? উত্তর শুধু ফেসবুক।
তবে যে বললেন ডিজিটাল মার্কেটিং? এইটা তো সোশ্যাল মিডিয়া মার্কেটিং? উত্তর এল ওই একইতো?
বুঝলাম আমরা অনেকেই আছি যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং আর ডিজিটাল মার্কেটিং এর পার্থক্যটুকু এখনও গুলিয়ে ফেলি। আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারনাটা বিরাজ করে যে, ফেসবুকে বুস্ট মানেই ডিজিটাল মার্কেটিং সেই সাথে, ডিজিটাল মার্কেটিং ও সোশ্যাল মিডিয়া মার্কেটিং বোধ হয় একই জিনিষ! আসলে তা না।
সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর একটা অংশ মাত্র। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বাইরেও সার্চ ইঞ্জিন মার্কেটিং, ইমেইল মার্কেটিং, নেটিভ মার্কেটিং, অ্যাপ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ডিসপ্লে টার্গেটিং সহ আর অনেক কিছুই আছে। আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য ডিজিটাল মার্কেটিং করতে চান সেটা কিন্তু আপনি অনলাইন এবং অফলাইনকে ব্লেন্ড করেও করতে পারেন যাকে আমরা ৩৬০ ডিগ্রি মার্কেটিং বলে থাকি।
অনেকেই ভেবে বসেন ডিজিটাল মার্কেটিং বোধ হয় ট্রেডিশনাল মার্কেটিংকে শেষ করে দিবে? আসলে এটাও ভুল। মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সেই ক্ষেত্রে মার্কেটিং এর ফরমেশন পরিবর্তন হচ্ছে কিন্তু মনে রাখবেন, ট্রেডিশনাল মার্কেটিংকে বাদ দিয়ে ডিজিটাল মার্কেটিং এর নতুন অস্তিত্ব চিন্তা করাটা একান্তই বোকামি বলে আমার মনে হয়।
আচ্ছা এখনতো অনেক নতুন নতুন ইকমার্স সাইট আসছে, অনলাইনে গ্রোসারি সেল হচ্ছে, অনেকে হোমমেড ফুড অনলাইনে সেল করছে, তাই বলে কি? অফলাইনের গ্রোসারি দোকান গুলো বন্ধ হয়ে যাচ্ছে? অনলাইনে আম বিক্রি হচ্ছে বলে কি, বাজারে আম নেই? নাকি দোকানদাররা বিক্রি করতে পারছে না? অনলাইন ফুড চেইন হচ্ছে বলে কি রেস্টুরেন্ট ব্যবসা লাটে উঠে গেছে? যদি তাই না হয় তবে কেন এটা মনে হচ্ছে যে, ডিজিটাল ট্রেডিশনাল ব্যবসাকে শেষ করে দিবে?
অনেকে আবার ভাবেন আমারতো ফিজিক্যাল শপ আছে, অনলাইন শপের জন্য এই সব ডিজিটাল মার্কেটিং। ব্যাপারটা একদমই না, আপনি চাইলে আপনার ব্র্যান্ডের ফিজিক্যাল শপের সাথেও কানেক্ট করে ডিজিটাল মার্কেটিং করতে পারেন। ভেবে দেখুনতো যাদের অফলাইন দোকান আছে তারা ডিজিটাল মার্কেটিং করে অনলাইনের গ্রাহক গুলোকেও ধরে নিতে পারল। এতে তাদের ব্যবসা বাড়ল, নতুন গ্রাহক পেল সেই সাথে তার পন্য দুরদুরান্তে ছড়িয়ে পরল যেতা হয়ত ডিজিটাল
মার্কেটিং ছাড়া সম্ভবই হত না।