Priyo Kulaura - প্রিয় কুলাউড়া

Priyo Kulaura - প্রিয় কুলাউড়া Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyo Kulaura - প্রিয় কুলাউড়া, Social Media Agency, Kulaura.
(3)

✨ স্বপ্নযাত্রায় প্রিয় কুলাউড়া। কুলাউড়ার মাটি ও মানুষের সুখ-দুঃখ, সম্ভাবনা এবং ইতিবাচক অর্জনের কথা বলে 'প্রিয় কুলাউড়া'। আমাদের সাথে থাকুন, আপডেটেড থাকুন।
🌐 ওয়েবসাইট: priyokulaura.com

 #কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা, কাতার প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবস...
03/10/2026

#কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উপদেষ্ঠা, কাতার প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব বদরুল ইসলামের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়। গত ২৯ সেপ্টেম্বর
কুলাউড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত এক মতবিনিময় সভায় তাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। এসময় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

📢 নিখোঁজ বিজ্ঞপ্তি, শেয়ার করুনমোঃ কয়েস মিয়া (ওরফে মর্তু মিয়া) গত ১৫ জুলাই ২০২৩ খ্রি. থেকে নিখোঁজ রয়েছেন। উল্লেখিত তারিখে...
03/10/2026

📢 নিখোঁজ বিজ্ঞপ্তি, শেয়ার করুন
মোঃ কয়েস মিয়া (ওরফে মর্তু মিয়া) গত ১৫ জুলাই ২০২৩ খ্রি. থেকে নিখোঁজ রয়েছেন। উল্লেখিত তারিখে তিনি #মৌলভীবাজার জেলার #কুলাউড়া উপজেলার #ভাটেরা ইউনিয়নের #ইসলামনগরের নিজ বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরে আসেননি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও আজ পর্যন্ত উনার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং: ১৯৭০)।
কোনো সহৃদয় ব্যক্তি যদি উনার কোনো সন্ধান পেয়ে থাকেন বা কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। উনার সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে।
যোগাযোগের ঠিকানা:
📱 01611-545157
📱 01774-555594

নির্বাচিত হলে রোগীদের জন্য ফ্রি সিএনজি দেওয়ার প্রতিশ্রুতি সেলিম আহমেদেরনিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদ...
02/10/2026

নির্বাচিত হলে রোগীদের জন্য ফ্রি সিএনজি দেওয়ার প্রতিশ্রুতি সেলিম আহমেদের

নিজস্ব প্রতিবেদকঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী সেলিম আহমেদ নির্বাচিত হলে ওয়ার্ডের অসুস্থ ও রোগীদের চিকিৎসার জন্য যাতায়াতে বিনামূল্যে সিএনজি (অটোরিকশা) সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

তিনি বলেন, এলাকার অসহায় ও দরিদ্র রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে যাতায়াতে অনেক সময় অর্থনৈতিক সমস্যায় পড়তে হয়। নির্বাচিত হলে এসব রোগীর পাশে দাঁড়িয়ে প্রয়োজনের সময় বিনামূল্যে সিএনজি পরিবহনের ব্যবস্থা করার উদ্যোগ নেবেন।

সেলিম আহমেদ আরও বলেন, জনগণের সেবা ও এলাকার মানুষের পাশে থাকাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে ৭ নম্বর ওয়ার্ডের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও জনসেবামূলক কার্যক্রম গ্রহণ করবেন।

বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দে...
02/10/2026

বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আটকা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়। ট্রেনটি সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।এদিকে পাহাড়িকা এক্সপ্রেস উদ্ধারে পাঠানো উদ্ধারকারী ট্রেনটিও ফেরার পথে দুর্ঘটনায় পড়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের কাছে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়।আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানান, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে বের হওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি চাকা লাইনচ্যুত হয়। এতে ডাউন লাইনে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়। এরপর ৯টি বগি নিয়ে ট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকি ৭টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকি বগিগুলো উদ্ধার করা হয়। এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা। দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের।তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।

সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের লাউয়াছড়ায় বনে আটকা পড়েছে। বেলা আড়াইটা থেকে ট্র...
02/10/2026

সিলেট থেকে ছেড়ে যাওয়া চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন মৌলভীবাজারের লাউয়াছড়ায় বনে আটকা পড়েছে। বেলা আড়াইটা থেকে ট্রেনটি বনের ভেতর আটকে ছিলো।
পরে প্রায় ৫:৩০ এর দিকে ছেড়ে যায়।
- বিস্তারিত কমেন্টে

02/10/2026

#কুলাউড়ার #ঘাগটিয়া- #গাজীপুর সংযোগ সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে ৫ গ্রামের হাজারো মানুষ

কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন Priyo Kulaura - প্রিয় কুলাউড়া 🌺
01/10/2026

কুলাউড়া জংশন রেলওয়ে স্টেশন Priyo Kulaura - প্রিয় কুলাউড়া 🌺

কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির নামে কোটি টাকা হা'তি'য়ে নেওয়ার অ'ভি'যো'গে প্র/তা/র/ক চ/ক্রে/র চার সদস্যকে গ্রে'...
01/10/2026

কথিত সীমানা পিলার ও প্রাচীন কয়েন বিক্রির নামে কোটি টাকা হা'তি'য়ে নেওয়ার অ'ভি'যো'গে প্র/তা/র/ক চ/ক্রে/র চার সদস্যকে গ্রে'ফ'তার করেছে জেলা ডিবি পুলিশ। - বিস্তারিত কমেন্টে

01/10/2026

সকালে কুয়াশা দুপুরে বৃষ্টি Priyo Kulaura - প্রিয় কুলাউড়া

 #কুলাউড়া উপজেলা  #বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক,  #জয়চণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু বুধবার (৩০...
01/10/2026

#কুলাউড়া উপজেলা #বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক, #জয়চণ্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কমর উদ্দিন আহমদ কমরু বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক মোটরবাইক দু'র্ঘ'ট'না'য় আ-হ-ত হয়ে কুলাউড়া হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদিকে খবর পেয়ে তাৎক্ষণিক হাসপাতালে ছুটে আসেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগণ। তবে, বড় ধরনের কোন কিছু হয়নি বলে জানিয়েছেন পরিবারের লোকজন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে ইউনিয়ন ও উপজেলার সর্বসাধারণের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তিনি।

Address

Kulaura
3230

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Kulaura - প্রিয় কুলাউড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Kulaura - প্রিয় কুলাউড়া:

Shortcuts

Share