Inside me that you can't see

Directions Contact the business

Inside me that you can't see live for tawheed, die for tawheed.

নবিজির শারীরিক অবস্থা খুব খারাপ। এই কিছুক্ষণ আগেই যখন আলী রা. দেখে গেলেন, তখনও বেশ সজীব ছিলেন। কথাবার্তা বললেন।◑ দুপুরের...
26/08/2026

নবিজির শারীরিক অবস্থা খুব খারাপ। এই কিছুক্ষণ আগেই যখন আলী রা. দেখে গেলেন, তখনও বেশ সজীব ছিলেন। কথাবার্তা বললেন।

◑ দুপুরের পর থেকেই দ্রুত অবনতি। কয়েকবার সংজ্ঞা হারালেন। শেষ মুহূর্তের লক্ষণ প্রকাশ পাচ্ছে। বার বার বলছেন : “নামায... নামায... আর দাসদাসী..(এগুলোর প্রতি বিশেষ যত্ন নিও তোমরা)। কণ্ঠস্বর ক্ষীণ হয়ে আসছে।

◑ চোখ মেললেন বহুকষ্টে। তাজা মিসওয়াক দেখে চেয়ে রইলেন। আম্মাজান আয়েশা বুঝতে পেরে মিসওয়াক নিয়ে চিবিয়ে নরম করে পবিত্র হাতে তুলে দিলেন। ভালো করে মিসওয়াক করলেন। ফিরিয়ে দিতে গিয়ে হাত কেঁপে পড়ে গেল।

◑ প্রতি মুহূর্তে বেড়ে যাচ্ছে কষ্ট। পাশেই রাখা পানির পাত্র। বার বার হাত ভিজিয়ে চেহারায় নিচ্ছেন। বললেন : “লা ইলাহা ইল্লাল্লাহ... নিঃসন্দেহে মৃত্যুর কষ্ট সত্য। মৃত্যুর এই কষ্টে আমাকে সাহায্য করুন, আল্লাহ!”

◑ বাবার এই কষ্ট দেখে ফাতিমা রা. ফুঁপিয়ে উঠলেন : “হায় আমার আব্বাজানের কতো কষ্ট!” ক্ষীণস্বরে হাবীব বললেন : “মা গো! আজকের পর থেকে তোর বাবার আর কোনো কষ্ট নেই।” আরো কয়েকবার জ্ঞান হারালেন।

◑ ঘরের ছাদের দিকে দৃষ্টি। উপরে হাত বাড়িয়ে বিড়বিড় করে বললেন : “আল্লাহুম্মা রফীকিল আ‘লা... ফী রফীকিল আ‘লা... ফী রফীকিল আ‘লা (পরম বন্ধুর পানে)।” হাত পড়ে গেল জমিনে।

◑ উমর ইবনুল খাত্তাব খাপ থেকে তরবারি বাগিয়ে চিৎকার করে উঠলেন :
“নবিজি তাঁর রবের সাথে সাক্ষাৎ করতে গেছেন। যেমন মুসা আ. গিয়েছিলেন তুর পাহাড়ে। আল্লাহর কসম তিনি জীবিত। যে মুনাফিক বলবে, তিনি মারা গেছেন, হাত-পা কেটে নেবো তার।”

◑ আবু বকর রা. যোহরের পর নবিজি থেকে অনুমতি নিয়ে গিয়েছিলেন দ্বিতীয় স্ত্রীর কাছে, মদিনার বাইরে। খবর শুনে ফিরে এলেন। ঢুকলেন হুজরায়। চাদর সরিয়ে হাবীবের কপালে চুমু খেলেন। টপ টপ করে পানি পড়ে পোশাক ভিজে যাচ্ছে। সাহাবিদের প্রিয় কথাটুকু উচ্চারণ করলেন শেষবার :
“ফিদাকা আবী ওয়া উম্মী। আমার বাবা-মা আপনার ওপর কুরবান হোক। আপনি জীবিত অবস্থায় যেমন সর্বোত্তম ছিলেন, মৃত্যুতেও সর্বোত্তম।”

◑ একদিন পর -
ফজরের আজান ভেসে এলো মসজিদ থেকে -
আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ” পর্যন্ত এসে বিলাল রা. আর সামনে এগোতে পারলেন না।
নেই, তিনি নেই। ঝরঝর করে কাঁদতে লাগলেন।
“হাইয়া আলাস সালাহ” ডেকে গেল কান্নার আড়ালে। সবাই নিজের পরাণখানি মাটিচাপা দিয়ে এসেছে। বুক ফাঁকা। শূন্য দৃষ্টি। ফাতিমা রা. কাঁদছেন আর বলছেন :

“আনাস! তোমার পক্ষে কী করে সম্ভব হলো, তুমি তোমার রাসূলকে মাটিচাপা দিয়ে রেখে এলে?”

- Shamsul Arefin Shakti ভাইয়ের পরানবন্দী বই থেকে।

হে উম্মতি মুহাম্মাদ , কাকে হারালাম আমরা! কাকে হারালাম আমরা!
আমরা তার রেখে যাওয়া আমানতের কদর করলাম তো!
কি জবাব দিবো তার কাছে! তার শাফায়াত কপালে জুটবে তো! তিনি আমাদের ধুর ধুর করে তাড়িয়ে দিবেন না তো!

আল্লাহুম্মা সল্লী আ'লা মুহাম্মাদ, ওয়ালা আ'লি মুহাম্মাদ।

23/08/2026
21/08/2026

Superpower saarrr!!!! 😭😭

Bangladesh | 5th August, 2024Muslims offered their gratitude to Allah after the fall of a 15-year dictator.📷 Fahad ibn a...
05/08/2026

Bangladesh | 5th August, 2024
Muslims offered their gratitude to Allah after the fall of a 15-year dictator.

📷 Fahad ibn alam

02/08/2026
27/07/2026

খায়বারের বিষপ্রয়োগ ও মহানবী ﷺ-কে হত্যার ষড়যন্ত্র

সপ্তম হিজরিতে খায়বার বিজয়ের পর মুসলিম শিবিরে যখন বিজয়ের স্বস্তি নেমে এসেছিল, ঠিক তখনই নেপথ্যে রচিত হচ্ছিল এক চরম বিশ্বাসঘাতকতার ইতিহাস। খায়বারের ইহুদিরা সম্মুখযুদ্ধে পরাজিত হলেও তাদের অন্তরের বিদ্বেষ নেভেনি। তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-কে নির্মূল করার জন্য এক সূক্ষ্ম ও মারাত্মক ষড়যন্ত্রের পথ বেছে নেয়।
এই ষড়যন্ত্রের মূল কাণ্ডারী ছিল খায়বারের ইহুদি সর্দার সালাম ইবনে মিশকামের স্ত্রী এবং আল-হারিসের কন্যা জয়নব বিনতে আল-হারিস। যুদ্ধক্ষেত্রে তার পিতা ও স্বামী নিহত হওয়ায় তার অন্তরে প্রতিশোধের আগুন জ্বলছিল। সে গোপনে খোঁজ নিয়ে জানতে পারে, রাসূলুল্লাহ ﷺ ছাগলের মাংসের মধ্যে সামনের পা ও কাঁধের অংশ খেতে বেশি পছন্দ করেন।
প্রতিশোধের পরিকল্পনা অনুযায়ী জয়নব একটি ছাগল জবাই করে তার সমস্ত মাংসে—বিশেষ করে কাঁধের অংশে—তীব্র ও প্রাণঘাতী বিষ মিশিয়ে দেয়। এরপর আতিথেয়তার ছলে উপহার হিসেবে তা রাসূলুল্লাহ ﷺ-এর কাছে পাঠিয়ে দেয়।
রাসূলুল্লাহ ﷺ উপহার গ্রহণ করতে পছন্দ করতেন। তাই তিনি কোনো সন্দেহ না করে সেই মাংস গ্রহণ করেন এবং উপস্থিত সাহাবিদের নিয়ে তা খেতে বসেন। তাঁর সঙ্গে ছিলেন প্রখ্যাত সাহাবি বিশর ইবনুল বারা (রাঃ)। রাসূলুল্লাহ ﷺ মাংসের একটি টুকরা মুখে নিয়ে চিবোতে শুরু করেন, কিন্তু গিলে ফেলার আগেই তিনি এর বিষক্রিয়া অনুধাবন করেন। আল্লাহর ইশারায় সত্য উন্মোচিত হতেই তিনি তৎক্ষণাৎ তা মুখ থেকে ফেলে দেন এবং সঙ্গীদের সতর্ক করে বলেন, “তোমরা হাত গুটিয়ে নাও! এই অস্থি আমাকে জানিয়ে দিচ্ছে যে এতে বিষ মেশানো হয়েছে।”
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল। পাশে থাকা সাহাবি বিশর ইবনুল বারা (রাঃ) ইতিমধ্যেই মাংসের একটি টুকরা গিলে ফেলেছিলেন। বিষের তীব্রতায় কিছুক্ষণের মধ্যেই তাঁর বর্ণ বিবর্ণ হয়ে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন।

ঘটনার পরপরই জয়নব বিনতে আল-হারিসকে পাকড়াও করে মহানবী ﷺ-এর দরবারে হাজির করা হয়। অপরাধ স্বীকার করে সে ঔদ্ধত্যের সঙ্গে বলে, “আমি ভেবেছিলাম, আপনি যদি ভণ্ড হন, তবে এই বিষের মাধ্যমে আমাদের ওপর থেকে আপনার উপদ্রব কমবে। আর যদি সত্য নবী হন, তবে আল্লাহ আপনাকে রক্ষা করবেন।”
রাসূলুল্লাহ ﷺ ব্যক্তিগতভাবে তাকে ক্ষমা করে দিয়েছিলেন। তবে কিছু বর্ণনায় এসেছে, পরবর্তীতে সাহাবি বিশর (রাঃ)-এর বিষক্রিয়ায় মৃত্যু হলে, কিসাসের বি

Soothing to the eyes
20/07/2026

Soothing to the eyes

If a zionist footballer can win the hearts of millions muslim, Imagine the fitnah of Dajjal.
30/06/2026

If a zionist footballer can win the hearts of millions muslim, Imagine the fitnah of Dajjal.

Address

Kushtia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inside me that you can't see posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Inside me that you can't see:

Shortcuts

Share