Agro Alchemy

Agro Alchemy Agro Alchemy is an agro based company involved in the production, processing, preservation, storage and marketing of Vermicompost.

এ জাতি মাথা তুলে দাঁড়াবেই . . .
15/08/2024

এ জাতি মাথা তুলে দাঁড়াবেই . . .

বৃক্ষরোপণের উত্তম সময় কোনটি?বাংলাদেশে চারা রোপণের উৎকৃষ্ট সময় হিসেবে সাধারণত বিবেচনা করা হয় বর্ষাকালকে।তবে, রোপণের সঠিক ...
14/07/2024

বৃক্ষরোপণের উত্তম সময় কোনটি?

বাংলাদেশে চারা রোপণের উৎকৃষ্ট সময় হিসেবে সাধারণত বিবেচনা করা হয় বর্ষাকালকে।

তবে, রোপণের সঠিক পদ্ধতি অনুসরণ করলে সারা বছরই 'চারা-কলম' লাগানো যায়, বলে জানাচ্ছে সরকারের কৃষি তথ্য সার্ভিস।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ. খ. ম. গোলাম সারওয়ার বিবিসি বাংলাকে বলেন, "বর্ষার শুরু অথবা শেষের দিকের সময়টা গাছ লাগানোর ভালো।"

তবে কৃষি তথ্য সার্ভিস থেকে জানা যাচ্ছে, প্রথম বৃষ্টির পরপরই চারা লাগানো উচিত হবে না। কারণ প্রথম কয়েক দিন বৃষ্টির পরপরই মাটি থেকে গরম গ্যাসীয় পদার্থ বের হয়, যা চারা গাছের জন্য খুবই ক্ষতিকর এমনকি চারা মারা যায়।

বলা হয়, যে কোনো গাছের চারা রোপণ করার সর্বোত্তম সময় দিনের শেষভাগে অর্থাৎ পড়ন্ত বিকাল বেলায়।

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে দেশের ৭০ হাজার পরিবার। তাদেরই একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার...
05/05/2024

মুজিববর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ঘর পেয়েছে দেশের ৭০ হাজার পরিবার। তাদেরই একজন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার তালবাড়িয়া আশ্রয়ন প্রকল্পের ৭নং ঘরের বাসিন্দা নুরনাহার খাতুন।

স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পরে বাবার বাড়িতে আশ্রয় হয় নুরনাহারের। সেখানে ভাইদের পরিবারে থাকার কারণে সৃষ্টি হয় নানা সমস্যা। একটা সময় বাবার নামের জমি-জমাও ভাইয়েরা সব লিখে নেয়। এরপর কপাল গুণে পেয়ে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।

নুরনাহার বলেন, সরকার আমার পাশে দাঁড়িয়েছেন। আমাকে জমি ও ঘর দিয়েছে। এখানে আমি ভালো আছি, থাকার কষ্ট নেই, নিজের ঠিকানা হয়েছে। এখানে সেভাবে কোন কাজ নেই। তাই ঘরের আশেপাশে যেটুকু পতিত জমি আছে, সেখানেই সবজি চাষ করি। নিজের প্রয়োজন তো এখান থেকেই মিটে যায়, সাথে কিছুটা বিক্রিও করি।

ভালোবাসায় মিষ্টি হেঁসে তিনি বলেন, এখানে, আশ্রয়ন প্রকল্পে সেভাবে কেউ আসতে চায় না। তবে কৃষকের বাতিঘর -এর আপারা প্রায়ই এসে আমাদের খোঁজ-খবর নেন। বিভিন্ন সবজির বীজ দিয়ে যান। সেগুলো কিভাবে লাগাতে হবে, কিভাবে যত্ন নিতে হবে, বই পড়ে শুনিয়ে সেসব আমাদের শিখিয়ে দেন। এটা আমাদের জন্য সত্যিই অনেক বড় আনন্দের।

#কৃষকের_বাতিঘর #প্রধানমন্ত্রীর_উপহার

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব। আগামী ১ থেকে ৭ মার্চ পর্যন্ত। আপনাদের কল্যাণ কামনাতেই এতটা পথ এগিয়েছি। আগামী...
26/02/2024

রাশিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব যুব উৎসব। আগামী ১ থেকে ৭ মার্চ পর্যন্ত। আপনাদের কল্যাণ কামনাতেই এতটা পথ এগিয়েছি। আগামীর যাত্রায়ও আপনাদের দোয়া ও ভালোবাসা প্রার্থী... 😊🙏🥰


22/04/2023
যেভাবে লাল ও মিষ্টি তরমুজ চিনবেন
17/04/2023

যেভাবে লাল ও মিষ্টি তরমুজ চিনবেন

01/01/2023

শুভ নববর্ষ!

আপনি এই লেখা পড়ছেন নতুন সূর্যকিরণ মাথায় নিয়ে। পুরোনো বছরের আবর্তন শেষ হয়েছে। পেছনে পড়ে আছে পুরোনো হতাশা, বেদনা, অপূর্ণতা। পড়ে থাক। আজ এক নতুনের দিকে আপনার যাত্রা শুরু। নতুন প্রত্যাশা, নতুন প্রত্যয়, জীবনের নতুন অধ্যায় রচনা করার পালা। পেছনে হয়নি, তাই বলে কি সামনে হবে না? সামনে যে হবে, এই অনুভব আর আশাতেই তো নতুন বছরের সৌন্দর্য।

বছরের প্রথম দিনের সূর্যে তারই যেন চাপা আভাস।

মুক্তিযুদ্ধে আমাদের প্রত্যাশা ছিল বৈষম্য এবং শোষণহীন একটি স্বাধীন দেশ যেখানে সকলের গণতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক ও সাং...
16/12/2022

মুক্তিযুদ্ধে আমাদের প্রত্যাশা ছিল বৈষম্য এবং শোষণহীন একটি স্বাধীন দেশ যেখানে সকলের গণতান্ত্রিক, অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার থাকবে।

বিজয় অর্জনের অর্ধশতাব্দী পর আমাদের নিরীক্ষা হোক- মুক্তিযুদ্ধের প্রত্যাশা, কী পেয়েছি, কী পাইনি, যা পাইনি তার বাসনা।

সকলকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।

কৃষকের বাতিঘর সেরা কৃষক সম্মাননার জন্য এখন আবেদন করা যাবে অনলাইনেও। কৃষক ভাইদের হয়ে চাইলে অন্যকেউ নির্দিষ্ট কৃষকের ফরমটি...
07/11/2022

কৃষকের বাতিঘর সেরা কৃষক সম্মাননার জন্য এখন আবেদন করা যাবে অনলাইনেও। কৃষক ভাইদের হয়ে চাইলে অন্যকেউ নির্দিষ্ট কৃষকের ফরমটি পূরণ করে দিতে পারেন। অনলাইনে আবেদন করতে ভিজিট করুন www.krishebd.com ওয়েবসাইট। সেখান থেকে "অনলাইনে আবেদন করুন" মেনুতে গিয়ে আপনি খুব সহজেই নির্দিষ্ট তথ্য পূরণ করে আবেদন জমা দিতে পারবেন। এছাড়া সরাসরি নিচের লিংক ( https://shortest.link/7Dz6) থেকেও আবেদন করা যাবে।

* আবেদনের শেষ তারিখ: ২৫ ডিসেম্বর ২০২২।
* প্রাথমিকভাবে শুধুমাত্র কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষকরা আবেদন জমা দিতে পারবেন।

Krishebd.com in one Of The Most Visited Agriculture News In Bangladesh. Agro News, Agriculture News, Krishe News, Bangla Krishe News, কৃষি নিউজ, কৃষি সংবাদ, Agro News, Tody Agriculture News. krishebd, krishibd, krishe news, krishe entertenment, krishebd.com

❝সেরা কৃষকদের সম্মাননা দেবে কৃষকের বাতিঘর, আবেদন আহ্বান❞কৃষি, জলবায়ু ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবজ্জল ভূমিক...
05/11/2022

❝সেরা কৃষকদের সম্মাননা দেবে কৃষকের বাতিঘর, আবেদন আহ্বান❞

কৃষি, জলবায়ু ও পল্লী উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান ও গৌরবজ্জল ভূমিকা রাখার জন্য ১১ জন বিশিষ্ট ব্যক্তিকে ‘কৃষকের বাতিঘর সম্মাননা ২০২২’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষি বিষয়ক লাইব্রেরি ও সংগঠন ‘কৃষকের বাতিঘর’। এছাড়া একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কাজ করায় একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা দেবে ‘কৃষকের বাতিঘর’ লাইব্রেরি।

প্রাথমিকভাবে উপজেলা পর্যায়ে এই সম্মাননা দেওয়া হবে। এরই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কুষ্টিয়ার মিরপুর উপজেলার কৃষক এবং ব্যক্তিরা এই সম্মাননার জন্য আবেদন করতে পারবেন।

সম্মাননা দেওয়ার বিষয়গুলো হলো-
(১) আধুনিক উচ্চফলনশীল ফসল চাষের মাধ্যমে কৃষির উন্নয়ন;
(২) পতিত জমিতে/বাণিজ্যিকভাবে নিরাপদ সবজি উৎপাদন;
(৩) উন্নতমানের ডাল, তেল ও মসলা বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ;
(৪) বাণিজ্যিকভাবে ফুল চাষ ও সম্প্রসারণে গুরুত্বপূর্ণ চাষি;
(৫) বাণিজ্যিকভাবে দেশি/বিদেশি ফল চাষ ও সম্প্রসারণে ভূমিকা;
(৬) বাণিজ্যভিত্তিক কৃষি খামার স্থাপনের মাধ্যমে কৃষি উন্নয়নে অবদান;
(৭) মাছ চাষে গুরুত্বপূর্ণ ব্যক্তি;
(৮) নারী এবং তরুণদের কৃষিতে আগ্রহী করে তুলতে কৃষি উদ্যোক্তা/সংগঠন;
(৯) কৃষি সম্প্রসারণ, উন্নয়ন, গবেষণা, প্রকাশনা খাতে গুরুত্বপূর্ণ ব্যক্তি/সংগঠন/প্রতিষ্ঠান;
(১০) কৃষি যান্ত্রিকীকরণে গুরুত্বপূর্ণ ব্যক্তি/প্রতিষ্ঠান; এবং
(১১) আধুনিক মানের কৃষক সমবায় সমিতি।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রতিরোধে কাজ করায় একজন ব্যক্তিকে আজীবন সম্মাননা দেওয়া হবে।

উল্লেখিত বিষয়গুলোতে সম্মাননার জন্য আগ্রহী ব্যক্তিদের কৃষকের বাতিঘর কর্তৃপক্ষ বরাবর আবেদন করার জন্য সকল কৃষক ভাইদের আহ্বান জানানো যাচ্ছে।

আবেদনের নিয়ম:
আপনি কেন নিজেকে এই সম্মাননার জন্য যোগ্য বলে বিবেচনা করছেন; তার পূর্ণ বিবরণ প্রমাণসহ আবেদন আকারে লিখে জমা দিতে হবে। এছাড়া আবেদন পত্রের সঙ্গে পরিচয়ের প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্রের কপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করতে হবে।

সম্মাননার জন্য দেওয়া তথ্য সঠিক হিসেবে নির্দিষ্ট এলাকার ইউনিয়নের চেয়ারম্যান অথবা মেম্বার, পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা প্রথম শ্রেণীর সরকারি কর্মকর্তার সুপারিশ সংযুক্ত করতে হবে। এরপর সমস্ত কাগজপত্র ডাকযোগে অথবা সরাসরি পাঠাতে হবে আগামী ২৫ ডিসেম্বর তারিখের মধ্যে।

আবেদন পাঠানোর ঠিকানা: সভাপতি, কৃষকের বাতিঘর, ৮৭ প্যারী সুন্দরী সুপার মার্কেট, আমলা বাজার, আমলা, মিরপুর, কুষ্টিয়া। প্রয়োজনে যোগাযোগ করা যাবে ০১৭২২৬৩৬১৭৯ মোবাইল নম্বরে।

কৃষকের বাতিঘরের কার্যনির্বাহী কমিটি সমস্ত আবেদন যাচাই-বাছাই করে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন।

‘কৃষকের বাতিঘর সম্মাননা ২০২২’ এর স্পন্সর হিসেবে রয়েছে অ্যাগ্রো অ্যালকেমি এবং কৃষিবিডি।

কৃষকের বাতিঘর  #কৃষকের_বাতিঘর
07/10/2022

কৃষকের বাতিঘর
#কৃষকের_বাতিঘর

প্রকৃতিতে যেমন বিন্দু বিন্দু জলেও সিন্ধুর সম্ভাবনা থাকে, তেমনি সমাজেও খুব ছোট ছোট উদ্যোগ থেকেও বড় পরিবর্তনের সূচ...

Address

Amla, Mirpur
Kushtia
7032

Alerts

Be the first to know and let us send you an email when Agro Alchemy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Agro Alchemy:

Share