Binodon 24

Binodon 24 You can learn from your unhappy customers. All their grievances are the main sources of education –

বিয়ের ক্ষেত্রে শুধু দ্বীন-দ্বীন ম্যাচিং হলেই ব্যাপারটা ফর গ্যারেন্টেড হয়ে যায় না যে সম্পর্ক টিকে যাবে।কিংবা উচ্চতা-বয়স-স...
08/11/2025

বিয়ের ক্ষেত্রে শুধু দ্বীন-দ্বীন ম্যাচিং হলেই ব্যাপারটা ফর গ্যারেন্টেড হয়ে যায় না যে সম্পর্ক টিকে যাবে।

কিংবা উচ্চতা-বয়স-সৌন্দর্য্য পারিবারিক কুফু, স্ট্যাটাস হ্যান ত্যান ইত্যাদি ম্যাচিং এর পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপার টা তা হলো "মেন্টালিটি ম্যাচ করা" - অর্থাৎ দুজনের চিন্তা ভাবনা এক ধরণের।

অনেক দ্বীনদার কাপল এরও ডিভোর্স হয়ে যায়। প্রথম শ্রেণীর সাহাবা গণেরও এমন হয়েছিল, উভয় পক্ষই দ্বীনদার, ডিভোর্স হয়ে গেছে। এর কারণ - জাস্ট ইট ডিড নট ওয়ার্ক।

এজন্য বিয়ের আগে কিছু প্রশ্নোত্তরের মাধ্যমে মেন্টালিটি বুঝে নেওয়া জরুরী। দেখা গেলো ভবিষ্যত সন্তানের ব্যাপারে একজনের স্বপ্ন মুজাহিদ/ আলেমা, আরেকজনের স্বপ্ন ডাক্তার/ ইঞ্জিনিয়ার।

- ভবিষ্যত সন্তানের ব্যাপারে কী স্বপ্ন?
- উম্মাহ কে নিয়ে কার কেমন প্ল্যান?
- দুনিয়ার প্রতি আগ্রহ কার কতটুকু, কী কী হতেই হবে, কী কী না হলেও হবে। কীসের ছাড় দেওয়া যাবে, কিসে না।
- পাত্র কেমন বউ চায় যে বিয়ের পর বউ এই এই করুক, এই টাইপ হবে, পাত্রী কেমন বর চায় যে বিয়ের পর হাজবেন্ড এই এই করুক, এই টাইপ হবে এগুলোও মনের মধ্যে কথা জমিয়ে না রেখে জানিয়ে দিতে হবে।

না বলে ভেতর রেখে দিলে, পরে বিয়ের পর একটু একটু করে বুঝতে গেলে, চিনতে গেলে, প্রায় কাজে দুজনের থিংকিং আলাদা, এভাবে আসলে বেশি দূর আগানোও যায় না। মেন্টালিটি মিনিমাম যতটুকু ম্যাচ করার প্রয়োজন ততটুকু না করলে সম্পর্ক টিকানো কঠিন।

তাই এগুলো মাহরাম এর উপস্থিতিতে হোক, কিংবা মাহরাম কে দূরে রেখে , নিজেরা একটু দূরে বসে হোক (যদি কনফিডেন্টাল কোন কথা থাকে, যা মাহরামের সামনে বলা যাবে না) বা লিখিত আকারে যেভাবেই হোক, পরস্পরের জেনে নিতে হবে।

মেন্টালিটি যতটুকু ম্যাচিং করে, বাকীটা যদি এডজাস্ট করে নেওয়া যায় বলে মনে হয়, তাহলে আগালে বিচ্ছেদের সম্ভাবনা টা অনেক খানিই কমে যায়।

আর এর পরও কিছু বিচ্ছেদ হবে। সেটা তকদীর।

- শাহ মুহাম্মদ তন্ময় হাফিজাহুল্লাহ

24/09/2025

এই ব্যাপারে আমি এইরকম একটা আলোচনাই খুঁজতেছিলাম, এই ব্যাপারে আলোচনা করে এমন আলেম বা বক্তার সংখ্যা অনেক কম।

কিন্তু বর্তমান যুগে এই বিষয়গুলোর প্রতি বিশেষভাবে নজর রাখা ও নিজেদের লজ্জাশীলতা ঠিক রাখা অতীব জরুরি।

ধৈর্য ধরো, তোমার ধৈর্য তো কেবল আল্লাহর পক্ষ থেকে। ওদের (শত্রুদের) কার্যকলাপে তুমি দুঃখিত হয়ো না। আর, ওদের ষড়যন্ত্রের কার...
23/09/2025

ধৈর্য ধরো, তোমার ধৈর্য তো কেবল আল্লাহর পক্ষ থেকে। ওদের (শত্রুদের) কার্যকলাপে তুমি দুঃখিত হয়ো না। আর, ওদের ষড়যন্ত্রের কারণে অন্তরে কুণ্ঠাবোধ করো না।

— সূরা আন-নাহল, আয়াত: ১২৭

23/09/2025

আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শন করুন ও তার প্রতি অটুট থাকার তাওফীক দান করুন।

— সূরা ফাতিহা, আয়াত : ৬

22/09/2025

জাহান্নামের সাতটি দরজা রয়েছে!

21/09/2025

"পশ্চিমারা নারীবাদের নামে যে রেসিপি নিয়ে এসেছে এটা মানব ইতিহাসের সবচেয়ে বড় জুলুম"-

প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগ
চেয়ারম্যান, অন্যরকম গ্রুপ।

যখনই বলা হয়, একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার তার সংসার। সংসার রাজ্যে  রাণী ও মা হিসেবে যেই ভূমিকা পালন করবেন, সেটাই ত...
21/09/2025

যখনই বলা হয়, একজন মুসলিম নারীর প্রধান ক্যারিয়ার তার সংসার। সংসার রাজ্যে রাণী ও মা হিসেবে যেই ভূমিকা পালন করবেন, সেটাই তার মূল ক্যারিয়ার।

তখনই একদল এসে হাউমাউ শুরু করে, ডেলিভারির সময় নারী ডাক্তার কই পাবেন। যেন মনে হচ্ছে, দুনিয়ার সব ক্যারিয়ারমুখী মেয়ে ডাক্তার হচ্ছে। ডাক্তার হওয়ার জন্যই এরা পড়াশোনা করছে। এতো ডাক্তার কোথায় ভাই?

এই যে ক্যারিয়ারের নামে সংসারের পরিবেশ থেকে অসংখ্য নারীকে বের করে আনা হয়েছে, তারা সবাই মনে হয় হাসপাতালের অফিস, বারান্দা আর বেডে অবস্থান করছে।

এর বাইরে সিনেমায় কোন মেয়ে দেখবেন না, বিজ্ঞাপনে কোন মেয়ে দেখবেন না, মার্কেটে কোন মেয়ে দেখবেন না, ব্যাংকে, অফিসে, কারখানায় কোন মেয়ের দেখা পাবেন না। লিটনের ফ্লাট কিংবা ভার্সিটির চিপায়-চাপায়ও কোন মেয়ে পাবেন না।

সব মেয়ে গিয়ে জড়ো হয়েছে আপনার ঐ হাসপাতালগুলোতে। নইলে আপনি আসলে ডেলিভারির সময় নারী ডাক্তার কই পাবেন।

মুসলিমদের ভিতর কিছু নারী চিকিৎসা পেশায় যাওয়া কাম্য ও প্রশংসিত। শুধু চিকিৎসা না, শিক্ষাখাত সহ আরো কিছু প্রয়োজনীয় খাতে। কিন্তু সেটা শরীয়ার নীতিমালা মেনে। এরজন্য পুরো নারী কমিউনিটিকে কেন আমাদের ক্যারিয়ারের নামে একটা ভয়াবহ প্রতিযোগিতায় ফেলে দিতে হবে।

মনে রাখবেন, নারী চিকিৎসক না পেলে পুরুষ চিকিৎসকের চিকিৎসা নেয়া হারাম না। বরং ইসলাম জরুরতের সময় পুরুষ চিকিৎসকের সামনে প্রয়োজন মাফিক সতর খোলাকেও বৈধ করেছে। যদিও সেটা অস্বস্তির এবং কাম্য এটাই যে, আমরা মুসলিম নারীদের জন্য স্বস্তিকর পরিবেশ নিশ্চিতে কাজ করব।

কিন্তু সংসারকে বিরান করা, পুরো নারী জাতিকে ক্যারিয়ারের নামে পুঁজিবাদী প্রতিযোগিতায় ফেলে দেয়া এবং হারাম পরিবেশের দিকে ঠেলে দেয়া নিষিদ্ধ। এটা একটা অসুখ, যেই অসুখ সভ্যতাকে নষ্ট করে দেয়। পরিবার ও সমাজব্যবস্থাকে ভেঙ্গে দেয়।

এজন্য নারীর প্রতি ইনসাফের যদি সূচনা করতে হয়, সেটা সংসার থেকেই করতে হবে। সংসার ও পরিবারে তার ন্যায্য অধিকার প্রদানে পুরুষদের নৈতিকভাবে সচেতন ও ধাবিত করাই হবে সবচেয়ে বড় কর্মসূচী।

উপরন্তু নারীকে স্বাধীনতা আর সমতার নামে পশ্চিমা সভ্যতার চাপিয়ে দেয়া প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতার দিকে ঠেলে দেয়াই তার উপর রচিত ইতিহাসে সবচেয়ে বড় বেইনসাফি। যারা নারীর প্রতি ইনসাফ চায়, তাদেরকে এই বেইনসাফির বিরুদ্ধেও আদর্শিক লড়াই চালিয়ে যেতে হবে।

-ইফতেখার সিফাত হাফিজাহুল্লাহ

03/01/2024

Address

Cumilla
Laksham

Website

Alerts

Be the first to know and let us send you an email when Binodon 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share