Starbiz

Starbiz Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Starbiz, Maghbazar.

পর্দা কাপানো চিত্রনায়ক ওয়াসিম" ভাই আর নেই!(ইন্নালিল্লাহে ওয়া ইন্না-ইলায়হে রাজেউন)বেশ কিছুদিন ধরে তিনি নানারোগে ভুগছিলেন।...
18/04/2021

পর্দা কাপানো চিত্রনায়ক ওয়াসিম" ভাই আর নেই!
(ইন্নালিল্লাহে ওয়া ইন্না-ইলায়হে রাজেউন)
বেশ কিছুদিন ধরে তিনি নানারোগে ভুগছিলেন।
#ওয়াসিম ভাইয়ের অভিনয় জীবন
মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন নায়ক ওয়াসিম। সিনেমাটি ব্যবসাসফল হলে সুপারস্টার হয়ে উঠেন তিনি। এরপর ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।
#১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন তিনি। ফোক ফ্যান্টাসি আর অ্যাকশন ছবির অপ্রতিদ্বন্দ্বী অভিনেতা ছিলেন তিনি। অভিনয় জীবনে ১৫২টির মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।
#তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো- দ্য রেইন, ডাকু মনসুর, জিঘাংসা, কে আসল কে নকল, বাহাদুর, দোস্ত দুশমন, মানসী, দুই রাজকুমার, সওদাগর, নরম গরম, ইমান, রাতের পর দিন, আসামি হাজির, মিস লোলিতা, রাজ দুলারী, চন্দন দ্বীপের রাজকন্যা, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা, বানজারান।
#তিনি অলিভিয়া, অঞ্জু ঘোষ ও শাবানার সঙ্গে বেশি সংখ্যক সিনেমায় অভিনয় করেছেন। দি রেইন সিনেমায় নায়িকা ছিলেন অলিভিয়া। এরপর বাহাদুর, লুটেরা, লাল মেম সাহেব, বেদ্বীন সিনেমায় অলিভিয়ার সঙ্গে অভিনয় করেন। রাজ দুলালী ছবিতে শাবানার সঙ্গে অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিলে। অঞ্জু ঘোষের সঙ্গে অভিনয় করেছেন- সওদাগর, নরম গরম, আবেহায়াত, চন্দনদ্বীপের রাজকন্যা, পদ্মাবতী, রসের বাইদানীসহ বেশকিছু সিনেমায়।
#তার মৃত্যেতে শোকাহত।
#আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি🤲

মিষ্টি মেয়ে’ কবরী আর নেই।চলে গেলেন চলচ্চিত্র ব্যাক্তিত্ব  ‘মিষ্টি মেয়ে’ কবরী অসম্পূর্ণ অনেক কাজ, অনেক স্বপ্ন রেখেই চলে গ...
17/04/2021

মিষ্টি মেয়ে’ কবরী আর নেই।
চলে গেলেন চলচ্চিত্র ব্যাক্তিত্ব ‘মিষ্টি মেয়ে’ কবরী
অসম্পূর্ণ অনেক কাজ, অনেক স্বপ্ন রেখেই চলে গেলেন কবরী।
করোনায় আক্রান্ত হয়ে ১৩ দিনের মাথায় তিনি চলে গেলেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। ১৯৬৫ সালে অভিনয় করেন ‘জলছবি’ ও ‘বাহানা’য়, ১৯৬৮ সালে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’। ১৯৭০ সালে ‘দীপ নেভে নাই’, ‘দর্পচূর্ণ, ‘ক খ গ ঘ ঙ’, ‘বিনিময়’ ছবিগুলো।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে পরিবারের সদস্যদের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি চলে যান তিনি। সেখান থেকে পাড়ি জমান ভারতে। কলকাতায় গিয়ে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত সৃষ্টি করতে বিভিন্ন সভা-সমিতি ও অনুষ্ঠানে বক্তৃতা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন কবরী। তখনকার স্মৃতি স্মরণ করে একবার কবরী বলেছিলেন, ‘সেখানকার এক অনুষ্ঠানে বাংলাদেশের অবস্থার কথা তুলে ধরেছিলাম। কীভাবে আমি মা-বাবা, ভাইবোন, আত্মীয়স্বজন সবাইকে ছেড়ে এক কাপড়ে পালিয়ে সেখানে পৌঁছেছি, সে কথা বলেছিলাম। সেখানে গিয়ে তাদের মাধ্যমে বিশ্ববাসীর কাছে আমাদের দেশকে সাহায্যের আবেদন করি।’
দেশ স্বাধীন হওয়ার পর আবারও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন কবরী। শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। ১৯৭৩ সালে ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’ সেসবের মধ্যে উল্লেখযোগ্য। নায়ক রাজ্জাকের সঙ্গে ‘রংবাজ’ পায় বেশ জনপ্রিয়তা।
১৯৭৫ সালে নায়ক ফারুকের সঙ্গে ‘সুজন সখী’ ছাড়িয়ে যায় আগের সব জনপ্রিয়তাকে। এরপর কেবলই এগিয়ে চলা সামনের দিকে। জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আগন্তুক’, ‘নীল আকাশের নিচে’, ‘ময়নামতি’, ‘সারেং বৌ’, ‘দেবদাস’, ‘হীরামন’, ‘চোরাবালি’, ‘পারুলের সংসার’। ৫০ বছরের বেশি সময় চলচ্চিত্রে রাজ্জাক, ফারুক, সোহেল রানা, উজ্জ্বল, জাফর ইকবাল ও বুলবুল আহমেদের মতো অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ঢাকার চলচ্চিত্র ইতিহাসের অন্যতম জনপ্রিয় জুটি ছিলেন রাজ্জাক-কবরী।
তাঁদের বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা প্রসঙ্গে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কবরী বলছিলেন, ‘আমরা এতটাই আবেগ দিয়ে অভিনয় করতাম যে ছবির প্রতিটি দৃশ্যকেই জীবন্ত করে তুলতাম।’ অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার,বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি বাবিসাস আজীবন সম্মাননাসহ বহু পুরস্কার ও সম্মাননা।
২০০৫ সালে ‘আয়না’ নামের একটি ছবি নির্মাণের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে কাজ শুরু করেন কবরী। এমনকি ওই ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তিনি অভিনয়ও করেছিলেন। এরপর রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়েন তিনি। ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরী ম্যাম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি । আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

করোনায় আক্রান্ত বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী (৭০) মারা গেছেন। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে শুক্রবার রাত ১২টার দিকে তিনি মারা যান। কবরীর ছেলে শাকের চিশতী বিষয়টিট নিশ্চিত করেন।

কবরীর মৃত্যুতে স্টারবিজ পক্ষ থাকে গভীর শোক প্রকাশ করছি । আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।

মিষ্টি মেয়ে আর কারো নামের আগে ব্যবহৃত হয়না কবরী ছাড়া । আমাদের মিষ্টি মেয়ে,আসলেই এতো মিষ্টি ,যার হাসির তুলনা নাই। আমাদের...
16/04/2021

মিষ্টি মেয়ে আর কারো নামের আগে ব্যবহৃত হয়না কবরী ছাড়া ।
আমাদের মিষ্টি মেয়ে,আসলেই এতো মিষ্টি ,যার হাসির তুলনা নাই।
আমাদের প্রিয় কিংবদন্তী কবরী আপা বর্তমানে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন ...! তার এই হাসি আবার ফিরে আসুক... তিনি সুস্থ্ হয়ে আমাদের মাঝে ফিরবেন। এই মুহূর্তে এছাড়া আর কিছু ভাবতে পারছিনা..... !। একটু পরেই জুমার নামাজ। তার জন্য সবার কাছে অনেক দোয়া চাই। আল্লাহ যেন তাঁকে সুস্হ করে দেন। আমিন

https://youtu.be/6dgllBi2W30একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া বাংলাদেশের সংগীত জগতের উজ্জল নক্ষত্র পপ লিজেন্ড ...
02/03/2021

https://youtu.be/6dgllBi2W30
একটি গন্ধমের লাগিয়া আল্লাহ বানাইলো দুনিয়া বাংলাদেশের সংগীত জগতের উজ্জল নক্ষত্র পপ লিজেন্ড জানে আলম ভাই আপনি আমাদের মাঝে সারা জীবন অমর হয়ে থাকবেন আপনার গান এর মাধ্যমেখ l পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিলেন শিল্পী জানে আলম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) আল্লাহ আপনাকে জান্নাত বাসি করুক আমিন l

Ekti Gondhomer Lagiya I Jan e Alam I একটি গন্ধমের লাগিয়া I জানে আলম I Bangla Hit Song* PLEASE LIKE, COMMENT, SUBSCRIBE OUR CHANNEL FOLK PLAY. CLICK THE BELL...

24/11/2020

হাতিরঝিল দিন দুপুরে ছিনতাইকারীর কবলে মিডিয়া কর্মী পরিচালক ইউটুবার মেহেদী হাসান। আজ বিকাল ৫টায় হাতিরঝিল বেগুনবা...

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ...*-------------------------------------------------------...
01/06/2020

করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের জন্য প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ...
*------------------------------------------------------------------*
[[ এই চিকিৎসা পরামর্শ শুধু মাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য। গর্ভবতী নারী, ছোট বাচ্চা, এবং অন্যান্য জটিল রোগে আগে থেকেই ভুক্তভোগীরা অবশ্যই সরাসরি চিকিৎসক এর পরামর্শ নিয়ে করোনার চিকিৎসা নিবেন।]]
*------------------------------------------------------------------*

১.করোনা ভাইরাস আক্রান্ত হলে (পজিটিভ হলে) মোটেও মনখারাপ বা মনোবল হারানো যাবে না। ৯৫ শতাংশ রোগীই কোন চিকিৎসা ছাড়াই আমাদের দেশে ভালো হয়ে যাচ্ছে।

২.অবশ্যই আপনাকে আইসোলেশনে নিজ বাসায় অথবা আইসোলেশন সেন্টারে একটি পৃথক কক্ষে থাকতে হবে যেখানে এটাচড ওয়াশরুম থাকবে এবং এটি শুধুমাত্র আপনিই ব্যবহার করবেন।

৩. দরজার ফাঁক দিয়ে খাওয়া দাওয়া ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রুমে দেয়া এবং নেয়া যাবে।

৪. কাপড়চোপড় ৩০ মিনিট ডিটারজেন্ট এ ডুবিয়ে এরপর সতর্কতার সাথে ধোয়া আবশ্যক।

৫. গলাব্যথা থাকলে প্রতিদিন ২/৩ বার লবণপানি দিয়ে গড়গড়া করতে হবে। এছাড়াও ঘন ঘন গরম পানি ও গরম পানির ভাপ কার্যকর।

৬. ১০০ ডিগ্ৰী পয'ন্ত জ্বরে Tab Napa(500 mg) প্রতিদিন ৩ বেলা এবং এর বেশী জ্বরে Tab Napa (500mg) 2 টি একসাথে অথবা Napa Adult Suppository প্রতিদিন ২/৩ টি প্রয়োজনমত ব্যাবহার করা যাবে।

৭. নাকবন্ধ অথবা সদি'র জন্যে Tab Fenadin 120mg করে প্রতিরাতে ১ টি করে ৭ দিন দেওয়া যেতে পারে।
Afrin Nasal drop(adult) ২/৩ ফোটা ২/৩ বার প্রতিদিন দুই নাকে দিলে আরাম পাবেন।

৮. সাধারণ কাশির জন্যে Tab Levostar (2mg) করে দৈনিক সকালে ১টি ও রাতে ১টি দেয়া যেতে পারে।

৯. অতিরিক্ত কাশির জন্যে ইনহেলার Asthmasol ২ চাপ দৈনিক ৩ বেলা ও এর সাথে Tab Zimax 500mg দৈনিক সকালে ১টি ও রাতে ১টি করে ৭ দিন দেওয়া যেতে পারে।

১০. প্রতিদিন ২/৩ গ্লাস লেবুর শরবত পান করলে ভিটামিন সি ট্যাবলেট না খেলেও চলবে।

১১. Tab XincB একটি করে ট্যাবলেট প্রতিদিন সকালে দেওয়া যেতে পারে, এতে শরীরের Zinc এর ঘাটতি থাকবে না।

১২. অনেক গুলো গবেষণায় ইভারমেকটিন( Ivermectin) এর ভালো ফলাফল পাওয়া গেছে।
Tab Scabo অথবা Ivactin অথবা Ivera 12 mg, রোগীর ওজন ৫০ কেজির বেশী হলে যেকোন ১টি ট্যাবলেট ১ বার দেওয়া যেতে পারে।

১৩.Cap Doxin অথবা Doxicap(100mg) ক্যপসুল প্রতিদিন ১২ ঘন্টা পরপর ১টি করে প্রতিদিন ২টি ক্যপসুল ৭ দিন দেওয়া যেতে পারে। পজিটিভ টেষ্টের পর থেকেই এটি শুরু করে দেয়া ভালো। বিভিন্ন গবেষণায় ডক্সিসাইক্লিনের উপকারিতা সম্পর্কে জানা যাচ্ছে।

১৪. বাসায় আইসোলেশানে থাকা অবস্থায় কোনো রোগীর যদি শ্বাসকষ্ট অথবা বুকের ব্যাথা শুরু হয়ে যায় তাহলে রোগীকে হাসপাতালে স্থানান্তর করা উচিৎ।এক্ষেত্রে অক্সিজেন, হেপারিন, ICU Support, Convalescent Plasma Therapy, Fluid & Electrolytes balance ইত্যাদির মাধ্যমে চিকিৎসা দেয়া যেতে পারে।

১৫. করোনা আক্রান্ত রোগীদের পথ্য:

* প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। মাঝে মাঝে কুসুম গরম পানি পান করতে হবে।
* ফলের রস, যেমন, মাল্টার রস, লেবুর শরবত ইত্যাদি পান করা উচিত।

* প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন দুধ(২ গ্লাস, গরম গরম) ,ডিম(২টা), মাছ , মাংস ইত্যাদি খাদ্য তালিকায় রাখা উচিত।

* কোন অবস্থাতেই উপোস থাকা যাবে না, এতে দূর্বলতা ও ক্লান্তি বেড়ে যাবে।

১৬. অতিরিক্ত দুশ্চিন্তা রোগীদের পরিত্যাগ করতে হবে, জেলার করোনা ভাইরাস কন্ট্রোল রুম এর সাথে যোগাযোগ করে যেকোনো প্রয়োজনে পরামর্শ গ্রহণ করা যাবে।

লেখক-
--------
ডাঃ হাসান মাহমুদ ইকবাল
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য),
এমডি (কাডি'ওলজি)।
মেডিসিন ও হ্নদরোগ বিশেষজ্ঞ।

রান্নায় সরিষার তেল ব্যবহারে ৭ রোগের ঝুঁকি কমেসরিষার তেল সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভর্তা তৈরিতে ও সর্দি-কাশি ভালো করতে গ...
01/03/2020

রান্নায় সরিষার তেল ব্যবহারে ৭ রোগের ঝুঁকি কমে

সরিষার তেল সাধারণত আমরা বিভিন্ন ধরনের ভর্তা তৈরিতে ও সর্দি-কাশি ভালো করতে গায়ে মেঘে থাকি। তবে আমরা অনেকেই জানি না যে, রান্না ও চিকিৎসায় সরিষার তেল ব্যবহার করা হয়। এ তেলের সুগন্ধ রান্নার স্বাদ বাড়ায়।

এ ছাড়া সরিষার তেল স্বাস্থ্যকর ফ্যাট শরীরের নানা উপকার করে। আয়ুর্বেদ চিকিসকেরা বলে থাকেন, রান্নায় নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে অনেক উপকার পাওয়া যায়। আসুন জেনে নেই রান্নায় সরিষার তেল ব্যবহারে যে সব রোগের ঝুঁকি কমে-

১. হৃদরোগজনিত জটিলতায় কারণে বিশ্বে প্রতিবছর অনেক মানুষ মারা যায়। গবেষণায় দেখা গেছে, সরিষার তেলে থাকা মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরলের মাত্রা কমায় ও হৃদরোগের ঝুঁকি কমায়।

২. গবেষণায় দেখা গেছে, সরিষার তেলে থাকা ওমেগা থ্রি পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কোলন ক্যান্সারের ঝুঁকি কমায়।

৩. এই তেল রান্নায় ব্যবহারে করলে শতকরা ৫০ ভাগ টিউমারের আশঙ্কা কমে যায়।

৪. সরিষার তেলে থাকা অ্যালিল আইসোথিয়োকানেট উপাদান মূত্রাশয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা ৩৪ ভাগ কমায়।

৫. সরিষার তেলে থাকা অ্যান্টিবমাইক্রোবিয়াল উপাদান হজমশক্তি উন্নত করে ও দাঁতের ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করে।

৬. প্রদাহজনিত সমস্যা কমাতে সরিষার তেলের খুব ভালো কাজ করে।

৭. সরিষার তেলে কোলেস্টেরলের পরিমাণ কম থাকায় ওজন কমায়।

হলে দর্শক টানছে ‘হৃদয় জুড়ে’শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সারাদেশব্যপী মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্র...
01/03/2020

হলে দর্শক টানছে ‘হৃদয় জুড়ে’

শুক্রবার ২৮ ফেব্রুয়ারি সারাদেশব্যপী মুক্তি পেয়েছে চিত্রনায়ক নিরব ও কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিনীত অভিনীত প্রথম সিনেমা ‘হৃদয় জুড়ে’।

সিনেমাটি দেখে শুধু সাধারণ দর্শক নয়, সিনেমা বিষয়ক মানুষজনও ‘হৃদয় জুড়ে’ ছবিটির প্রশংসা করছেন। অনেকে আবার ‘হৃদয় জুড়ে’ ছবিটি দেখার পর নিজের ফেসবুকেও স্ট্যাটাস-এর মাধ্যমে প্রশংসা করছেন ‘হৃদয় জুড়ে’ ছবিটি নিয়ে। বিশেষ করে ছবিতে নবাগত খলনায়ক যুবরাজের অভিনয় ব্যাপক প্রশংসা পাচ্ছে।

ছবি মুক্তির পরই সিনেমা হলে গিয়েছিলেন চিত্রনায়ক নিরব। ঢাকার বেশকিছু সিনেমা হলে গিয়ে দর্শকের আসনে বসে ছবির কিছু অংশ দেখেছেন তিনি। এ প্রসঙ্গে নিরব বলেন’ আমি দর্শকের ভালোলাগা ও প্রতিক্রিয়া দেখে রীতিমত মুগ্ধ হয়েছি। দর্শক ছবির গান সংলাপ ও গল্প দারুণ উপভোগ করছেন।

ছবিটি দেখার পাশাপাশি দর্শকের প্রতিক্রিয়া দেখার জন্য ঢাকার বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে আমি গিয়েছিলাম। ভালো গল্পের ছবি বলতে যা যা দরকার, সবই আছে এই ছবিতে। বেশ সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস ছবিটি দর্শক গ্রহণ করবে ভালোভাবে।

মুক্তি পাওয়া এ ছবি এখন পর্যন্ত সব কটি হলেই ভালো সেল করছে। মুক্তির প্রথম দিনেই ঢাকার হলগুলোতে দেখা যাওয়া উপচে পড়া ভিড় এখনো লেগে আছে। ঢাকার বাইরের বেশ কয়েকটি হলে খবর নিয়ে জানা যায় সেখানেও চলছে ‘হৃদয় জুড়ে’ দাপট।

ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড ব্যানারে নির্মিত এ সিনেমায়। এর কাহিনিকার চিত্রনাট্য ও পরিচালনায় করেন তরুণ নির্মাতা রফিক সিকদার। নিরব-প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করেছেন যুবরাজ, সাইফ চন্দন, পাপিয়া, ডন প্রমুখ। সিনেমাটির ব্যাক গ্রাউন্ড মিউজিক করেছেন সঙ্গীত পরিচালক ও গায়ক রুবেল।

10/05/2019

গরিবের রোজা ও ইফতার | Goriber Roja & Iftar | জীবন বদলে দেয়া একটি শর্টফিল্ম | SOCIAL AWARENESS “অনুধাবন” রমজান ও ইফতার নিয়ে মাত্র ২ মিনিট এ.....

মমতাজের কণ্ঠে বৈশাখী গানফোক ও রক সংগীতের মিশ্রণের ফিউশনধর্মী গানের আয়োজন বাংলাদেশে এই প্রথম। বাংলালিংক পহেলা বৈশাখ ১৪২৬ ...
19/04/2019

মমতাজের কণ্ঠে বৈশাখী গান

ফোক ও রক সংগীতের মিশ্রণের ফিউশনধর্মী গানের আয়োজন বাংলাদেশে এই প্রথম। বাংলালিংক পহেলা বৈশাখ ১৪২৬ উপলক্ষে এমনই এক আয়োজন নিয়ে হাজির হলো।

‘চলো গান তুলি বৈশাখী’ শিরোনামে একটি গান তৈরি করেছে তারা। গানটিতে কণ্ঠ দিয়েছেন ফোক সম্রাজ্ঞী মমতাজ। তার সঙ্গে আরো আছেন জনপ্রিয় রকস্টার মিজান।

জনপ্রিয় সুরকার ফুয়াদ আল মুক্তাদীরের সুর ও সংগীত পরিচালনায় এই গানে আরো আছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় কিশোর তারকা প্রেরণা ও প্রতিক্ষা।

পহেলা বৈশাখ উদযাপনে বয়স, ধর্ম, জাতি ও ভৌগলিক অবস্থা নির্বিশেষে বাংলাদেশিদের ঐক্যকেই তুলে ধরা হয়েছে এই গানে। আছে বাঙালির ইতিহাস ও সংস্কৃতির ঐতিহ্যও।

বাংলালিংকের অফিসিয়াল ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে ও ও ষ্টার মাল্টিমিডিয়া পহেলা বৈশাখে প্রকাশ করা হয়েছে এই গানের মিউজিক ভিডিওটি।

এই গান নিয়ে কণ্ঠশিল্পী মমতাজ বলেন, ‘গানটি খুব ভালো হয়েছে। পহেলা বৈশাখ বাঙালি জাতির কাছে প্রাণের উৎসব। এই উৎসবে এমন রক ও ফোকের মিশ্রণে একটি নতুন আইডিয়ার গান করতে পেরে ভালো লাগছে।

এই গানের পেছনে যারা শ্রম ও মেধা দিয়েছেন সবার প্রতি ভালোবাসা। সবাইকে নতুন বাংলা বছরের শুভেচ্ছা জানাই ‘চলো গান তুলি বৈশাখী’ গানে গানে।
VIDEO LINK :

Banglalink Boishakhi Theme ✨ চলো গান তুলি বৈশাখী 🎤 Momotaz ♬ mizan ♬ Bangla new Video song keywords : Banglalink Boishakhi Theme, চলো গান তুলি বৈশাখী, Momota...

৫ চলচ্চিত্র পেল ৫০ লাখ টাকা অনুদান২০১৮-১৯ অর্থবছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছ...
17/04/2019

৫ চলচ্চিত্র পেল ৫০ লাখ টাকা অনুদান

২০১৮-১৯ অর্থবছরের জন্য স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে সরকারি অনুদানপ্রাপ্তদের নাম ঘোষণা করেছে তথ্য মন্ত্রণালয়। এবার স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে পাঁচজনকে ৫০ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে।

৯ এপ্রিল প্রজ্ঞাপনের মাধ্যমে অনুদানের পরিমাণ ও অনুদানপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়। সেখানে এই পাঁচটি চলচ্চিত্রের নাম প্রকাশ করা হয়েছে।

এবার সরকারি অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রগুলো হলো- ‘খিজির পুরের মিসি’ পরিচালক জান্নাতুল ফেরদৌস আইভি, ‘মিঠুর একাত্তর যাত্রা’ প্রযোজক নাসির উদ্দীন ও পরিচালক জাহিদ সুলতান, ‘রুপালি কথা’ পরিচালক নাজমুল হাসান, ‘শিকল ভাঙ্গার গান’ পরিচালক ফারাশাত রিজওয়ান ও ‘ময়না’ পরিচালক উজ্জ্বল কুমার মন্ডল।

‘মিঠুর একাত্তর যাত্রা’ ছবিটি ছাড়া অন্য চলচ্চিত্রগুলোর প্রযোজক ও পরিচালক একই ব্যক্তি।

তথ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, চলচ্চিত্র শিল্পে মেধা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা এবং বাংলাদেশের আবহমান সংস্কৃতি সমুন্নত রাখার লক্ষ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা মানবীয় মূল্যবোধসম্পন্ন জীবনমুখী, রুচিশীল ও শিল্পমান সমৃদ্ধ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্যই এই অনুদান।

Address

Maghbazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Starbiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share