14/12/2021
বর্তমানে বাংলাদেশের প্রায় ৪০% মানুষ ইন্টারনেটের ব্যবহার করছে । প্রায় ২ কোটিরও বেশী মানুষ সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড এবং এই সংখ্যাগুলো আগামী ৫-১০ বছরে দ্বিগুণ থেকে দ্বিগুণতর হবে।
কিন্তু এই ডিজিটাল মিডিয়ার প্রভাব আমাদের দৈনন্দিন জীবনে বিদ্যমান।
প্রচলিত মার্কেটিং পদ্ধতির সাথে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় পার্থক্য হল ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে খুব কম খরচে আপনি আপনার ব্যবসায়কে কাঙ্ক্ষিত কাস্টমারের কাছে পৌছাতে পারবেন। একটি ফেসবুক পেইজের মাধ্যমে বা একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনার পণ্যকে লক্ষাধিক কাস্টমারের কাছে খুব সহজে পৌছাতে পারবেন যা প্রচলিত লোকাল মার্কেটিং পদ্ধিতে অনেক ব্যয়বহুল।
বর্তমানে প্রায় ৮৬% মহিলা কোন কেনাকাটা করার সিদ্ধান্ত নেওয়ার আগে সোশ্যাল মিডিয়া দেখে নিতে পছন্দ করেন। নতুন কোন কালেকশন এসেছে কিনা বা কেমন মূল্য এখন, তা জানার জন্য।
মার্কেটিং করার সাথে সাথে মার্কেটিং এর রেজাল্ট ট্র্যাক করতে হয়। মার্কেটিং এর পদক্ষেপ কেমন হল? কতটুকু সফলতা পাওয়া গেল? পণ্য বা সার্ভিস কাস্টমারের কেমন লাগল? ইত্যাদি জানতে পারবেন ডিজিটাল মার্কেটিং এর ট্র্যাকিং সিস্টেম এর মাধ্যমে।
ব্যবসায় এর জন্য সর্বোত্তম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম:
⭕️ ফেসবুক, ⭕️ ইউটিউব, ⭕️ লিঙ্কডইন ⭕️ ইনস্টাগ্রাম।
ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের পেইজ এর সাথেই থাকুন।