17/02/2023
কর্পোরেট সেলস এ পার্চেজ অর্ডার (পিও) এবং/অথবা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) অত্যান্ত গুরুত্বপূর্ণ লিখিত দলিল। পণ্য বা সেবার বিক্রেতা ও ক্রেতা উভয়ের জন্যই এটা গুরুত্বপূর্ণ। কারণ যেকোন ক্রয়-বিক্রয়ে, ক্রেতা ও বিক্রেতা উভয়েরই স্বার্থ চুক্তবদ্ধ সময়পর্যন্ত সমুন্নত রাখতে এটি একরকম রক্ষাকবচের ভূমিকা পালন করে থাকে। যেকোন একপক্ষ চুক্তির কোনরূপ ব্যাপ্তয় ঘটালে অপর পক্ষ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এই পার্চেজ অর্ডার (পিও) এবং/অথবা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) দলিল হিসেবে ব্যবহার করার সুযোগ থাকে। আর আইন প্রয়োগে অবশ্যই লিখিত ডকুমেন্ট গ্রহণযোগ্যতার মাপকাঠিতে অনেক বেশি এগিয়ে থাকে। সাধারণত ক্রেতাদের পক্ষথেকে বিক্রেতা বরাবর পার্চেজ অর্ডার (পিও) ইস্যু করা হয়ে থাকে। অন্যদিকে বিক্রেতার পক্ষথেকে ক্রেতা বরাবর সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) ইস্যু করা হয়ে থাকে। তবে একটা বিষয় লক্ষ্যণীয় যে, অধিকাংশ সময় উভয় পক্ষই এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো ক্রয়-বিক্রয়ের শুরুতে ঠিক করে নিতে গড়িমসি করে থাকে। অনেকসময় শুধুমাত্র মৌখিক কথা ও পারস্পরিক আস্থার ওপর ভিত্তি করে ক্রয়-বিক্রয় কার্য সম্পন্ন হবার পর পরবর্তীতে মৌখিক কথার পরিবর্তন, সংশ্লিষ্ট পদের ব্যক্তির পরিবর্তন, দ্রব্যমূল্যের ওঠানামা, পারিপার্শ্বিক, আর্থিক অবস্থার পরিবর্তন সহ নানান অনিবার্য অবস্থার কারণের মৌখিক কথা পরিবর্তিত হয়ে পারস্পরিক আস্থার সেই জায়গাটাও পরিবর্তিত হয়ে প্রতিদ্বন্দিতায় পর্যন্ত রুপ নেয়। কোন সময় বিক্রেতা তার পণ্য বা সেবা বিক্রয়ের স্বার্থে শুরুতে ক্রেতাকে পার্চেজ অর্ডার (পিও) প্রদানে ক্রেতাকে ছাড় দিয়েও ক্রেতার অযৌক্তিক বা চুক্তিবহির্ভূক্ত পরিমাণ পণ্য বা সেবার আবদার বা দাবির মুখে পড়েন। আবার ক্রেতা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) এর জন্য বিক্রেতাকে শুরুর দিকে ছাড় দিয়ে পরবর্তীতে যৌক্তিক বা প্রত্যাশিত পরিমাণ পণ্য বা সেবা না পেয়ে অসন্তোষের সৃষ্টি হয়। মোটকথা ক্রেতা বিক্রেতা উভয়ের যৌক্তিক পাওনা ও প্রত্যাশার মধ্যে ব্যালেন্স রক্ষা করার জন্য পার্চেজ অর্ডার (পিও) এবং/অথবা সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ) অত্যান্ত গুরুত্বপূর্ণ লিখিত দলিল। তাই প্রফেশনাল বিজনেস পার্সোন হিসেবে ক্রয়-বিক্রয়ের শুরুতে উভয়েরই অবশ্যই উচিৎ এধরণের লিখিত ডকুমেন্ট প্রণয়ণে এক পক্ষ অপর পক্ষকে আপন স্বার্থেই সহায়তা করা।
⏳⌛⏳⌛⏳⌛⏳⌛⏳⌛⏳
সেলস, মার্কেটিং, অ্যাএডভার্টাইজিং, কর্পোরেট/পার্সোনাল ব্র্যান্ডিং সংক্রান্ত বিষয়ে আগ্রহ থাকলে এই পেজটিতে লাইক করে সাথে থাকুন।