09/06/2026
ক্যামেরার সামনে প্রথমবার দাঁড়ালে বুক ধড়ফড় করবে, হাত-পা কাঁপবে, কথা আটকে যাবে—এটাই স্বাভাবিক। আমার স্টুডেন্টদের যখনই বলি কন্টেন্ট বানাতে, তারা শুরুতে এটাই বলে—'ভাইয়া, আমি তো পারব না।'
আমি তাদের একটা কথাই বলি—প্রথম ভিডিও থেকেই কেউ প্রো হয় না। ভুল হবে, জড়তা কাজ করবে, মানুষ হয়তো অনেক কিছু বলবে—কিন্তু ওই যে বাধাগুলো, ওগুলো পার হলেই আপনি আজকের থেকে ১০ গুণ ভালো অবস্থায় পৌঁছাবেন।