20/03/2020
আপনি যখন লাইফে প্রথম কাউকে মন থেকে ভালোবাসবেন এবং কিছুদিন পর বুঝতে পারবেন আসলে সে আপনাকে তার প্রয়োজনে টাইম পাস করেছে মাত্র।
তখন খুব বড়সড় একটা ধাক্কা খাবেন, আপনি ব্যাপারটা ঠিক মেনে নিতে পারবেন না। কিছু না ভেবেই নিজের মৃত্যু কামনা করবেন। মনে হবে মরে গেলেই বুঝি সব কষ্ট কমে যাবে কিংবা আগেরমত মানুষটিকে আপন করে কাছে পেতে চাইবেন। এটা বোকামী।
আপনাকে এড়িয়ে যাওয়া মানুষকে ফিরে পেতে চাওয়া বড্ড বোকামী। কারণ মানুষ টা কখনো ই আপনার ছিলো না, সে ক্ষনিকের জন্য তার প্রয়োজনে আপনার হয়েছিলো।
হয়তো তার পুর্বের কোন ক্ষত সরানোর জন্য আপনাকে তার মেডিসিন হিসেবে ব্যাবহার করেছে। এখন সে সম্পুর্ন সুস্ত।
আর সুস্থ হয়ে গেলে মেডিসিনের কি দরকার বলেন???
সে স্বাভাবিকভাবেই আপনাকে ছেড়ে যাবে।
আর আপনি হয়তো আপনার জায়গায় থেকে ভাববেন সে রাগ করেছে, অভিমান করে আছে। একদম নাহ,এটা ভেবে ভুল করবেন আপনি, খুব বড় ভুল।
এই ভুলের মাসুল দিতে হবে আপনাকে একটু একটু করে, আপনি ভুল ভেবে তার রাগ ভাংগানোর চেস্টা করবেন, আর সে আপনার দুর্বলতা দেখে আরো পল্টি মারবে।আপনাকে দিনের পর দিন ইগ্নোর করবে। আপনি সেটা রাগ অভিমান ভেবে ঠিক করে নিতে চাইবেন।
একটা সময় আপনি তলিয়ে যাবেন, তার থেকে পাওয়া অবহেলার সাগরে।সেখানে কুল কিনারা না পেয়ে বাচঁতে চাইবেন আপনি কিন্তু পেছনে ফেলে আসা স্মৃতি আপনাকে সামনে এগিয়ে যেতে দিবে না।বাচঁতে দিবে না নতুন করে।
আসলে আপনি তখনো মন থেকে মেনে নিতে পারেন নি তার চলে যাওয়াটা। ভাববেন হয়তো সে ফিরে আসবে, অপেক্ষা করবে ফিরে আসার, শুন্য খাচাঁটা শুন্যই রয়ে যাবে।ফেরার ত কেউ কোন কালেই ছিলো না আপনার।
এরপর আপনি ভালোবাসা নামক শব্দ কে ঘৃণা করতে থাকবেন কিন্তু এটা ভুল ভাববেন তখন,আসলে আপনার সময় নেয়া প্রয়োজন, প্রকৃত মানুষটার জন্য অপেক্ষা করা প্রয়োজন, সে আসবে।
নিশ্চয়ই আসবে, যে অন্যকারো রোগে আক্রান্ত হয়ে, আপনাকে মেডিসিন করতে নয়, যে আপনার রোগে আক্রান্ত।
যে আপনাকে পাওয়ার জন্য প্রার্থনা করে,সে আসবেই। এমন কেউ আসবে যে আপনার অতীতের কষ্ট গুলো মুচে দিয়ে নতুনভাবে বাচাঁর স্বপ্ন দেখাবে, নতুনভাবে বাচঁতে শিখাবে, নতুনভাবে বাচঁবেন
Tonmoy Mahbub Himo