16/04/2020
কাঁদো বাংলাদেশ
-কবি মুজাহিদ বুলবুল
কাঁদো বাংলাদেশ---
উধাও পাহাড় তাই আন্দোলিত
মাঠ ঘাট যত প্রান্তর;
দেখো যদি তারপরও বুকের পাথর নামে!
কাঁদো আরও কাঁদো---
ভেসে ভেসে একদিন
সোনালি মোহনায়
এক হয়ে মিশে যাক
জলের মিছিল...
২৩-০৮-২০০৯
পাখি আর হাওরের প্রেম ⏹ ৬৪