Devs Pharmacitical

Devs Pharmacitical Devs Pharmacitical is the best online shop in bangladesh

পেট ফেঁপে থাকা আমাদের খুবই পরিচিত একটি সমস্যা। বিশেষ করে খাদ্য তালিকা উনিশ থেকে বিশ হলেই আমরা গ্যাসের অস্থিরতায় ভুগতে থা...
16/02/2022

পেট ফেঁপে থাকা আমাদের খুবই পরিচিত একটি সমস্যা। বিশেষ করে খাদ্য তালিকা উনিশ থেকে বিশ হলেই আমরা গ্যাসের অস্থিরতায় ভুগতে থাকি। কার্বোহাইড্রেট জাতীয় খাবার বেশি খাওয়া হলে এবং হজমে সমস্যা হলে পেটে গ্যাসের সৃষ্টি হয় যার কারণেই পেট ফেঁপে থাকে। কখনো কখনো এর সঙ্গে পেটে ব্যথাও থাকতে পারে। এই সমস্যার নিরাময়ে ওষুধ না খেয়ে শুরুতে ঘরোয়া কিছু সমাধান গ্রহণ করাই ভালো। আসুন জেনে নেই কী কী উপায়ে পেট ফাঁপা থেকে পরিত্রাণ পাওয়া যায়।

পেট ফাঁপা দূর করার ঘরোয়া উপায়
১) আদা

হজম সমস্যা দ্রুত দূর করতে আদার জুড়ি নেই। আর বদহজম দূর হয়ে গেলে আপনাআপনিই পেটে ফাঁপার সমস্যা কমে যায়। প্রতিদিন খাবার পর এক টুকরা আদা চিবিয়ে খেলে পেটে আর গ্যাসের সম্যসা করবে না। আর পেট ফাঁপলে আদা কুচি করে সামান্য লবণ মাখিয়ে খেয়ে নিতে পারেন অথবা আদা ছেঁচে লবণ দিয়ে আদার রস পান করে নিতে পারেন। এছাড়াও আদা চা তৈরি করে পান করুন সকাল বিকাল। এতে করে পেট ফাঁপা অনেকটা উপশম হয়ে যাবে।

২) টমেটো
এই সমস্যা হ্রাসের জন্য টমেটো খুব চমৎকার কাজ করে। টমেটো পটাশিয়াম (Potassium) সমৃদ্ধ, যা শরীরে সোডিয়ামের মাত্রার ভারসাম্য রক্ষা করে, এর ফলে পেট ফাঁপা হ্রাস পায়।

৩) শসা

শসা পেট ঠাণ্ডা রাখতে অনেক বেশি কার্যকরী খাদ্য। এতে রয়েছে ফ্লেভোনয়েড (Flavonoid) ও অ্যান্টি ইনফ্লেমেটরি (Anti-inflammatory) উপাদান যা পেটে গ্যাসের উদ্রেক কমায়।

৪) দই
দই অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে, যা ডাইজেস্টিভ ট্র্যাককে অধিক কার্যকরভাবে কাজ করে আমাদের হজম শক্তি বৃদ্ধিতে সহায়তা করে। ফলে আমাদের পেট ফাঁপা হওয়ার প্রবণতা কমে যায় ও গ্যাস হওয়ার ঝামেলা দূর হয়।

৫) পেঁপে

পেঁপেতে রয়েছে পাপায়া (Papaya) নামক এনজাইম যা হজমশক্তি বাড়ায়। নিয়মিত পেঁপে খাওয়ার অভ্যাস করলেও গ্যাসের সমস্যা কমে।

৬) ঠাণ্ডা দুধ
পাকস্থলির গ্যাসট্রিক এসিডকে নিয়ন্ত্রণ করে অ্যাসিডিটি থেকে মুক্তি দেয় ঠাণ্ডা দুধ। এক গ্লাস ঠাণ্ডা দুধ পান করলে অ্যাসিডিটি দূরে থাকে।

৭) কলা

কলা পাকস্থলির অতিরিক্ত সোডিয়াম দূর করতে সহায়তা করে। এতে করে গ্যাসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও কলা কোষ্ঠকাঠিন্য দূর করার ক্ষমতা রাখে। সারাদিনে অন্তত দুটি কলা খান। পেট পরিষ্কার রাখতে কলা বেশ উপকারী।

৮) কাঁচা হলুদ

সুস্থ থাকার ইচ্ছে বা ভাবনা সকলেই মনে মনে পোষণ করে। তবে সকলেই কি পারেন সুস্থ থাকতে? সুস্থ থাকতে গেলে শরীর ও মন দুটিকেই তর...
07/02/2022

সুস্থ থাকার ইচ্ছে বা ভাবনা সকলেই মনে মনে পোষণ করে। তবে সকলেই কি পারেন সুস্থ থাকতে? সুস্থ থাকতে গেলে শরীর ও মন দুটিকেই তরতাজা রাখতে হবে। একমাত্র তাহলেই সবদিক থেকে ভালো থাকবেন আপনি। [নিখরচায় বয়স ধরে রাখার মূল্যবান টিপস]

এরজন্য কয়েকটি পদ্ধতি রয়েছে। সেগুলি অনেকে জানেন না। আবার অনেকে মানেন না। যেমন আমরা জানি সুস্থ থাকতে অনেকট পরিমাণে জল খেতে হবে। তবে কখন খেলে তা সবচেয়ে উপকার দেবে সেসম্পর্কে অনেকেরই ধারণা নেই। ['ব্রেন হ্যামারেজ' এর সময়ে কী হয়, জেনে নিন একনজরে]

Address

Mirpur Kazipara Dhaka
Mirpur
1216

Telephone

+8801863274512

Website

Alerts

Be the first to know and let us send you an email when Devs Pharmacitical posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Devs Pharmacitical:

Share