MD Azizul Hakim

MD Azizul Hakim Practical experience with Facebook ads sales funnel and ad scaling for E-commerce Business.

15/12/2024

আপনি ফেসবুকে এডস রান করার পরে সেই এডস সবার আগে আপনার পেইজের ফলোয়ারদের কাছে পৌছায়। সেই ফলোয়ারদের মধ্যে যখন কেউ এডসে কোনো প্রকার engage (Like, comment & share) করে তখন সেই এডসটা তার ফ্রেন্ডলিস্টের সবার কাছে রিচ হয়।

তাদের মধ্যে থেকে আবার যদি কেউ কোনো ধরনের Like, comment & share করে তখন সেই এডসটা আবার তার ফ্রেন্ডলিস্টের সবার কাছে রিচ হয়।

মাঝে মাঝে আপনি খেয়াল করলে দেখবেন যে আপনার সামনে কোনো পেইজের (যে পেইজ আপনি এর আগে কোনোদিন দেখেননি বা দেখলেও পাত্তা দেননি) এডস বা নরমাল পোস্টের উপরে আপনার কোনো এক ফেসবুক ফ্রেন্ড যেকোনোভাবে পোস্টে engage হয়েছে। যার কারণে এডসটি বা পোস্টটি আপনার নিউজফিডে।

আমার এই কথা বলার কারণ কী?

কারণ, আপনার পেইজের ফলোয়ার যতো পটেনশিয়াল হবে আপনার এডসের রিচ ততো ভালো হবে। যেমন -
আপনার পেইজে ১০০ জন পটেনশিয়াল ফলোয়ার এবং আপনার একটা পোস্টে Like, comment & share মিলিয়ে টোটাল Engagement হলো ২০ টা। এখন আপনার সেই পোস্টের Engagement rate = ২০÷১০০×১০০=২০%।

Formate = Engagement ÷ Followers × 100

আবার যদি আপনি ৯০০ টা ফেক ফলোয়ার কিনে নেন (যেটা এখন স্বাভাবিক কাজ হয়ে গেছে সবার কাছে) তালে আপনার মোট ফলোয়ার হবে ১০০০। কিন্তু আপনার পোস্টে তারাই engage হবে যারা আপনার পটেনশিয়াল কাস্টমার। এখন আপনার কোনো পোস্টে Like, comment & share মিলিয়ে টোটাল Engagement হলো ৩০ টা। এখন আপনার সেই পোস্টের Engagement rate = ৩০÷১০০০×১০০=৩%।

ফেসবুক এলগোরিদম কোনো পোস্টের Engagement rate হিসাব করে এভাবেই এবং যে পোস্টের বেশি হবে সেই পোস্টের রিচও বেশি হবে এটা স্বাভাবিক।

একটা এডসের ৮০%-৮৫% রিচ হয় Engagement Rate এর উপর, মানে আপনার পেইজের ফলোয়ারদের কোয়ালিটির উপর। আর বাকি ১৫%-২০% রিচ হয় আপনি এডসের মধ্যে যে টার্গেটিং করেছেন সেইটার উপর।

এখন আপনি বুঝতে পারবেন আপনার এডসের রিচ কম হওয়ার আসল কারণ কি। এবার আপনি হিসাব করে দেখুন আপনার পেইজের পোস্টের Engagement Rate কত? এখন আপনার করণীয় কি?

15/12/2024

টার্গেটিং শুধুমাত্র একটা সাজেশন। যেখানে আনুমানিক একটা অডিয়েন্সের হিসাব দেখা যায়। আর এই টার্গেটিং সর্বোচ্চ ১৫%-২০% কাজ করে একটা সেলস ক্যাম্পেইনের পিছনে।

কারণ, মনে রাখবেন যে একটা সেলস ক্যাম্পেইনের টার্গেটেড অডিয়েন্সের সকলে আপনার টার্গেটেড কাস্টমার না।

এখন এই কঠিন সময়ে যাদের পেইজে একটা ভালো কোয়ালিটির অডিয়েন্স আছে সেলস শুধু তাদেরই হচ্ছে। আর যারা ফেক ফলোয়ার দিয়ে মানুষকে দেখানোর জন্য বেশি বেশি ফলোয়ার নিয়ে পেইজের অডিয়েন্স বাড়িয়েছে সেইসব পেইজের পোস্টের Engagement Rating অনেক কম থাকে, বলতে গেলে থাকেই না একেবারে। তখন সেই সব পেইজের রিচ ও অনেক কম হয়।

যেখানে একটা পেইজ থেকে সারা বছর আয় করার চিন্তা করছেন, লাভের আশা করছেন কিন্তু সেই পেইজে যখন ভালো অডিয়েন্স নিয়ে আসার দরকার পরে তখন অল্প টাকায় ফেক ফলোয়ার নেওয়া শুরু করেন। কারণ, বিজনেস মালিক ধরেই নেয় যে সেলস আসবে তো শুধু এডস রানের মাধ্যমে।

কিন্তু শুরুতে ভালো কন্টেন্ট দিয়ে পটেনশিয়াল অডিয়েন্সকে টার্গেট করে পেইজের ভ্যালুয়েবল ফলোয়ার নিয়ে আসলে পরবর্তীতে পেইজে নিয়মিত কন্টেন্ট দিয়ে পেইজের অডিয়েন্সকে সবসময় Warm-Up করলে সেই অডিয়েন্সের কাছে থেকে সেলস বের করে নিয়ে আসা সম্ভব (কিছুটা অর্গানিক সেলও পাওয়া যায়)।

সেলস ক্যাম্পৈনে ডলার খরচ করে লস করা থেকে শুরু থেকে একটু খরচ করে ভালো অডিয়েন্স নিয়ে আসা বেশি গুরুত্বপূর্ণ। কারণ, পরবর্তীতে এরাই আপনার কাছে থেকে প্রোডাক্ট কিনবে।

পরবর্তীতে যখন পিক্সেলে একটা ভালো পরিমাণ ডাটা হয়ে যাবে তখন এই অডিয়েন্স খুঁজে বেড়ানোর চিন্তা কমবে। তখন সর্বোচ্চ ফোকাস যাবে কন্টেন্টের উপর। কাস্টমার দেখবেন আর সেই অনুযায়ী প্লানিং করে কন্টেন্ট দিবেন।

২০২৫ সালের আগে নিজেকে পরিবর্তন করুন।

সফটওয়্যার ডেভেলপ করে যেসময় বড় বড় মোবাইল কোম্পানিগুলো মার্কেটে Entry নিচ্ছে, সেসময় আমাদের সবার প্রিয় Nokia হার্ডওয়্যার ডে...
05/09/2024

সফটওয়্যার ডেভেলপ করে যেসময় বড় বড় মোবাইল কোম্পানিগুলো মার্কেটে Entry নিচ্ছে, সেসময় আমাদের সবার প্রিয় Nokia হার্ডওয়্যার ডেভেলপ নিয়ে ব্যস্ত ছিল। যার কারণে ২০১৩ সালে ৫.৪৪ বিলিয়ন ইউরোতে কোম্পানিটি মাইক্রোসফটের কাছে বিক্রি হয়ে যায়।

ফেব্রুয়ারি ২০২৪ সালের আগের সময় পর্যন্ত সকল ই-কমার্স উদ্যোক্তা সুখের দিন কাটিয়েছে। কারণ তখন মেসেজ ক্যাম্পেইনে সেল করে সবার স্টক আউট হয়ে যেত।

কিন্তু সমস্যা তৈরি হয় মার্চ ২০২৪ এর রোজার মাস থেকে । তখন অনেকের অভিযোগ ছিল যে “ভাই মেসেজ ক্যাম্পেইন রান করেছি মেসেজ পাচ্ছি অনেক কিন্তু কোনো অর্ডার নেই।” সেই থেকে মেসেজ ক্যাম্পেইনে অর্ডার কমতে কমতে এখন অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম।

আগের থেকেই যারা ওয়বেসাইট ব্যবহার করে শুধুমাত্র Facebook Pixel ব্যবহার করে ডাটা কালেক্ট করেছে এখন তারা ই-কমার্স ব্যবসায় টিকে আছে। (বর্তমান পরিস্থিতে কিছু এডস রেজাল্ট)।

এখনও সময় আছে নিজের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য নিজের ব্যবসার মডেলের পরিবর্তন আনুন। ওয়েবসাইট না থাকলে বানিয়ে ফেলুন এবং যারা শুধুমাত্র browser-side tracking করে কাজ কলে এসেছে তারা server-side tracking শুরু করুন।
নিজের ব্যবসার একটা eco system develop করুন আর পেইড সেলের পাশাপাশি অর্গানিক সেল বাড়ানোর জন্য Brand strategy develop করুন।

সময় এসেছে পরিবর্তনের

বিঃদ্রঃ নিচে দেখানো ক্যাম্পেইনগুলোর ডাটা আগেই কালেক্ট করা ছিল।

20/06/2024

ার্গেটিং_এর_ছোট_আলোচনা
একজন কাস্টমারের কাছে ১০ জন সেলারের একটি পণ্য বিক্রি করতে যতটা কঠিন হবে। ঠিক ১০ জন কাস্টমারের কাছে একজন সেলারের একটি পণ্য বিক্রি করতে ততটা সহজ হবে।
এত এত প্রতিযোগিতার মধ্যে ঠিক আপনার জন্যই ১০ জন ইউনিক কাস্টমার খুঁজে পাওয়ার মূল মন্ত্র হচ্ছে যে সঠিক বায়ার পারসোনা তৈরি করা।
ধরেন আপনি অনলাইনে টি-শার্ট বিক্রি করেন। এর জন্যে টারগেট অডিয়েন্সে যেয়ে শুধু টি-শার্ট আর Engaged Shopper লিখে দিলেই কাজ হবে না। কারণ শুধু এইগুলো টারগেট করলে আপনি সেই ১০ জন সেলারের মতো হয়ে যাবেন।
✅এখন দেখা যাক ঐই ১০ জন সেলারের থেকে আলাদা হওয়ার জন্য কি কি করতে হবে।
এই টি-শার্ট বিক্রি করার জন্য আপনার সবার আগে বয়স সিলেক্ট করতে হবে। তারপর সেই বয়সের কাস্টমারদের Behaviour কেমন হতে পারে সেইটা খুঁজে বের করতে হবে। যেমন - ১৮ বছরের উপরে সবাই ইউনিভার্সিটিতে পরে তার জন্যে আপনাকে সেই ইউনিভার্সিটিগুলোকে টার্গেট করতে হবে।
আবার তারা কি ধরনের মোবাইল ব্যবহার করে সেইটা টারগেট করতে পারেন। তারা ঘোরাঘুরি করতে পছন্দ করে কিনা সেইটা Identify করতে পারেন। Restuarant - এ খাওয়া দাওয়া করে কিনা ‍Single, married & relationship এইসবও টারগেট করতে পারেন।
এইবার আপনি এই কাস্টমারের ডাটাগুলো কিভাবে ব্যবহার করবেন পুরোটাই আপনার উপরে নির্ভর করছে।
বিঃদ্রঃ কন্টেন্ট বানানোর আগে এইভাবে বায়ার পারসোনা তৈরি করে কন্টেন্ট তৈরি করা উচিত।

This is satisfying as a new digital marketer 💝🔥
17/02/2024

This is satisfying as a new digital marketer 💝🔥

 Instagram এমন একটি platform যার মাধ্যমে শুধুমাত্র আপনি প্রোফেশনালভাবে মোবাইল ব্যবহার করে ইনকাম করতে পারবেন দুনিয়ার যেকো...
16/12/2023



Instagram এমন একটি platform যার মাধ্যমে শুধুমাত্র আপনি প্রোফেশনালভাবে মোবাইল ব্যবহার করে ইনকাম করতে পারবেন দুনিয়ার যেকোনো প্রান্তে।

বিভিন্ন ধরনের ছোটখাট niche select করে লাখ মানুষ তাদের Instagram account অল্প দিনের মধ্যে দ্রুত grow করছে। বর্তমানে freelancing competition এর জগতে শুধুমাত্র Instagram marketing শিখে নিজের একটি passive income generate করা সম্ভব।

✅আপনি এমন একটি niche select করুন যেটাতে মানুষের চাহিদা আছে এবং যার মাধ্যমে আপনি CPA and Affiliate marketing করতে পারবেন।
✅আপনি যদি একজন photographer হয়ে থাকেন তাহলে আপনি আপনার তোলা ছবি অন্য কোনো website এ সেল না করে Instagram এ সেল করতে পারেন।
✅আপনার graphics design এর skill থাকলে print on demand t-shirt এর design সেল করতে পারেন।
✅যখন আপনার Instagram account বড় হবে তখন আপনি অন্যের পোস্ট paid promotion এর মাধ্যমে ইনকাম করতে পারেন।
✅আপনার service related কোনো skill থাকলে সেটা আপনি Instagram এর মাধ্যমে সেল করতে পারেন।
✅আপনার একাউন্টে যখন ১০ হাজার ফলোয়ার হবে। তখন আপনি আপনার একাউন্টটি সেল করে দিতে পারেন। ১ হাজার ফলোয়ারের জন্য ১০ ডলার আর ১০ হাজার ফলোয়ারের জন্য ১০০ ডলার প্রতিমাসে ইনকাম করতে পারবেন।
✅সর্বশেষ আপনি যেকোনো freelancing marketplace এ আপনার Instagram marketing skill এর মাধ্যমে অন্যকে service সেল করতে পারবেন।

আর এই সকল কিছু সম্ভব একমাত্র proper niche research, hashtag research and follower technique মাধ্যমে।

02/07/2023

Experienced digital marketing with a demonstrated history of working with the digital marketing team. Skilled in data entry, web research, lead generation, product isting, facebook ads manager, ad campaign, audience retargeting, google ads, youtube marketing, etc. Currently on my way to getting my certification in my intership with digital markting team.

Address

6/1-B, South Bishil
Mirpur
1216

Telephone

+8801776545330

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Azizul Hakim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Azizul Hakim:

Share