06/05/2021
ইন্টারনেট জুড়ে এত এত দোকান থাকা সত্যেও কাস্টমার কেন আপনার থেকেই পণ্য কিনিবে?
মিস্টার 'C' এর কল্প কাহিনি।
পর্ব–২
ঈদ উপলক্ষে মিস্টার 'C' খুশি মনে ফেইসবুকে একটা পেইজে এসেছেন কাপড় কেনার জন্য। পেইজের নাম Fassion House (উদাহরণ স্বরুপ)
তো তিনি এসে ফেইসবুক সার্চ বারে লিখলেন, "Best Fissionable Clothes for men."
তার পর প্রথমে তিনি বেশ কয়েকটা পেইজ দেখতে পেলেন। সার্চের সবার আগে যে পেইজটা আসল, সেটার নাম হলো "Fassion house." মিস্টার "C" উক্ত পেইজে ঢুকেই দেখতে পেলেন পেইজটা খুব সাজানো গুছানো। ওয়েবসাইট, ইমেইল, পেইজ ইনফো'র সব গুলো স্টেপ কমপ্লিট করা। পোশাকের ছবি গুলো একটা নির্দিষ্ট ফাইলে রাখা। সেখানে ক্লিক করে তিনি বেশ কিছু মানসম্মত পোশাকের ছবি দেখতে পেলেন। তারপর তিনি Video টেব এ ক্লিক করলেন। বেশ ভালোই।
এবাউট এ ক্লিক করে তিনি পেইজ সম্পর্কে ডিটেইলস জেনে নিলেন। রিভিউ তে ক্লিক করে কাস্টমার ফিডব্যাক গুলো দেখে উনার ট্রাস্ট বৃদ্ধি পেতে লাগল।
তারপর তিনি শপ বাটনে ক্লিক করলেন। সেখানে পণ্যের ছবির সাথে সাথে প্রাইজটাও এড করা আছে। এবং ছবিতে ক্লিক করার সাথে সাথে সেন্ড ম্যাসেজ কিংবা শপ নাও একটা অপশন চোখের সামনে ভেসে উঠল। সেখানে ক্লিক করেই পেইজে ম্যাসেজ, কল অথবা সরাসরি ওয়েবসাইট থেকে অর্ডার করে ফেলা যাবে খুব সহজেই।
মিস্টার "C" পেইজের সকল একটিভিটি গুলোর সাথে সাথে কাস্টমারের পণ্য হাতে পাওয়ার পোস্ট গুলো দেখে যখন বুঝতে পারল, এখানে সুলভ মূল্যে পণ্য কেনা যাবে এবং এদের বিশ্বাস করা যায় এমনকি অনেকেই এখান থেকে কিনছে তখনই তিনি পছন্দের পোশাকটা অর্ডার করে নিলেন।
********
তো এবার চলুন উপরের পুরো ঘটনাটার উপর একটু ব্রেইনস্টর্মিং করে আসি।
আপনার মনে কি এই প্রশ্নটা এসেছে যে সার্চবারে "Best Fissionable Clothes for men." নামে এত লম্বা কী-ওয়ার্ড লেখার পরও কেন, "Fassion house." পেইজটা আসল?
প্রশ্নটা আসেনি?
আচ্ছা আমিই উত্তর দিচ্ছি, কারণ "Fassion house." পেইজটা ভালো করে অপটিমাইজ করা ছিল। দুঃখের বিষয় হল, আমাদের দেশের ৮০% বিজনেস পেইজই অপটিইজ করা নেই।
আপনি শুধু "Groth Maker" লিখে সার্চ দিন। পুরোটা না লিখলেও দেখবেন শুরুতেই আমাদের পেইজটা চলে এসেছে। অথচ আমাদের পেইজটা মাত্র ক্রিয়েট করা হয়েছে।
গত পর্বে আমরা আলোচনা করেছিলাম, সোশ্যাল মিডিয়া গ্লু এফেক্ট নিয়ে। অনেকে এটাকে সোশ্যাল প্রুফ নামেও ডেকে থাকে।
তো এখন আসি কাস্টমারের ট্রাস্ট বৃদ্ধি করার কিছু টেকনিক নিয়ে।
১. সোশ্যাল প্রুফঃ আপনার সেলস এবং কাস্টমার ফিডব্যাক গুলো পেইজ থেকে সেয়ার করুন। মনে রাখবেন, আপনার কথা কাস্টমার যতটা না বিশ্বাস করবে তারচেয়ে হাজার গুণ বেশি বিশ্বাস করবে অন্য একজন কাস্টমার আপনার ব্র্যান্ড নিয়ে কী বলছে সেটা।
২. ইনফ্লুয়েন্স মার্কেটিংঃ সম্ভব হলে ইনফ্লুয়েন্স মার্কেটিং করেন। সোশ্যাল মিডিয়ার কোনো ইনফ্লুয়েন্সারকে দিয়ে স্পন্সর পোস্ট করান। এটা বুস্টের চেয়ে অনেক বেশি কাজ করবে।
৩. অপটিমাইজেশনঃ আপনার পেইজটাকে ভালো করে অপটিমাইজ করুন। যেন পেইজে এসেই কাস্টমার কমফোর্ট ফিল করে। পেইজের প্রত্যেকটা অপশন ফিলাপ করুন। ইভেন টেম্পলেট এন্ড টেব অপশন থেকে নতুন আরো কয়েকটা টেব, যেগুলো আপনার জন্য দরকারি সেগুলো এড করে নিন।
৪. ফ্রি-তে দিনঃ ট্রাস্ট বৃদ্ধি করার জন্য আপনি নির্দিষ্ট পরিমান কয়েকজন কাস্টমারকে পণ্যের ফ্রি সেম্প্যাল দিতে পারে। কোনো সার্ভিস হলে সেটা ফ্রি-তে দিতে পারেন, আপনি যদি কোনো কোর্স রিলেটেড কিছু সেল করে থাকেন। তাহলে কয়েকজনকে ফ্রিতে একসেস দিতে পারেন। তবে মনে রাখবেন, ট্রাস্ট বৃদ্ধি করতে হলে আপনার পণ্য বা সার্ভিস অবশ্যই মানসম্মত হতে হবে।
এই ছিল কাস্টমারের ট্রাস্ট বৃদ্ধি করার কিছু সাধারণ প্রক্রিয়া। পরবর্তীতে আমরা আলোচনা করব, কীভাবে ব্রেইনফ্লুয়েন্স করে কাস্টমারকে পণ্যের প্রতি আগ্রহী করে তুলা যায়।