SANJIB MAHEDI

SANJIB MAHEDI Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SANJIB MAHEDI, Graphic designer, Mirpur.

আপনি এসাইনমেন্ট করছেন।নিয়মানুসারে এক পেজ লিখে এক পেজ গ্যাপও দিচ্ছেন।সুন্দর!আপনি ১০টা অফসেট খরচ করে ৫ পৃষ্ঠা লিখলেন, ৫ পা...
20/06/2021

আপনি এসাইনমেন্ট করছেন।
নিয়মানুসারে এক পেজ লিখে এক পেজ গ্যাপও দিচ্ছেন।
সুন্দর!

আপনি ১০টা অফসেট খরচ করে ৫ পৃষ্ঠা লিখলেন, ৫ পাতা গ্যাপ দিলেন। ঐ ৫ পৃষ্ঠা নষ্ট করলেন। এরকম দুইটা এসাইনমেন্টে নষ্ট হচ্ছে ১০ পৃষ্ঠা , মানে ৫ টা অফসেটের সিট।

এবার আসেন পাটিগণিতে যাই।

আপনি একজন নষ্ট করলেন ৫টা অফসেট।
আরো দশ লক্ষ এসাইনমেন্টকারী নষ্ট করলো সব মিলিয়ে ৫০ লক্ষ অফসেট।

একটা গাছ থেকে মোট ৮,৩৩৩.৩৩ টা অফসেটের সিট বানানো সম্ভব ।

এবার ক্লাস ফাইভের একটা হিসাব দেখাই,

৫০ লক্ষকে ভাগ দেই এই সংখ্যাটা দিয়ে , উত্তর কত আসে জানেন?

মোট ৬০০!

আপনি এক সপ্তাহের এসাইনমেন্ট জমা দেয়ার জন্য ৬০০ গাছকে কেবল কাগজ অপচয়ের মাধ্যমে মেরে ফেললেন।

এখানে আপনার কোনো দোষ নাই। আমরা সিস্টেমে আছি একটা , কাগজের এক পাশ খালি রেখে আমিও লিখেছি। জানি এছাড়া উপায় নাই , নাম্বার দিবে না স্যাররা।

আমার আজকে লিখার উদ্দেশ্য সেই সিস্টেমের উদ্দেশ্যে আওয়াজ তুলা , সবাইকে সব কিছু হিসাব দেখিয়ে সিস্টেমের বিরুদ্ধে সচেতন করা । আওয়াজ তুলুন সবাই মিলে । সিস্টেম পাল্টাতে হবে ।

এক সপ্তাহের অপচয় করা কাগজ তৈরির জন্য ৬০০ গাছকে জীবন দিতে হয়েছে । ৬০ সপ্তাহের জন্য জীবন দিতে হবে ৩৬ হাজার গাছকে ।

আপনিই বেছে নিন , আওয়াজ তুলে সিস্টেম পালটে ৩৬০০০ গাছ বাঁচাবেন নাকি ২০ বছর পরে মরুজ বাংলাদেশে গরমে ঘামতে ঘামতে শেষ নিঃশ্বাস ফেলবেন?

দীপু নাম্বার টু তে একটা মজার ঘটনা ছিল । দৌড় প্রতিযোগিতাতে ড্রিল স্যারকে মজার শাস্তি দেয়ার জন্য ও তার অত্যাচার থেকে বাঁচার জন্য সবাই একই লাইনে দৌড় দিয়েছিল । বাচ্চাকালে সবাই পড়েছেন হয়তো । শেষমেষ ঐক্যই তাদের জিতিয়েছিল । দে চেঞ্জড দ্য সিস্টেম ।

© Collected

আলহামদুলিল্লাহ,আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন।
18/06/2021

আলহামদুলিল্লাহ,
আবু ত্ব-হা মোহাম্মদ আদনান ভাই বাসায় ফিরেছেন।

~সেনাবাহিনীর নতুন প্রধান হচ্ছেন এস এম শফিউদ্দিন আহমেদলেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসে...
10/06/2021

~সেনাবাহিনীর নতুন প্রধান হচ্ছেন এস এম শফিউদ্দিন আহমেদ

লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে আগামী ২৪ জুন (২০২১) বিকাল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে পদোন্নতি প্রদানপূর্বক প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের (নিয়োগ, বেতন, ভাতা এবং অন্যান্য সুবিধা) আইন, ২০১৮ অনুযায়ী তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হলো।

তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।

Source: Bangladesh Military Affairs

পরিচিত এক ভাই বলছিল, "ছোট ভাই জানো বিয়ের পর অভাবের তাড়নায় ফুডপান্ডার ডেলিভারি ম্যানের কাজ শুরু করলাম। এরপর শুক্রবারে আতর...
07/06/2021

পরিচিত এক ভাই বলছিল, "ছোট ভাই জানো বিয়ের পর অভাবের তাড়নায় ফুডপান্ডার ডেলিভারি ম্যানের কাজ শুরু করলাম। এরপর শুক্রবারে আতর, টুপি, তসবীহ, মধু আর নিজের হাতে ভাঙানো সরিষার তেল নিয়ে বড় মসজিদের সামনে বসে থাকতাম। তখন থেকে অনেক আত্মীয়-স্বজন আমাকে এড়িয়ে চলে। তাদের স্ট্যাটাসের সাথে আমার মিলে না। অথচ তাদের ছেলে ফুটপাতে চাঁদাবাজি করে মাল খেয়ে টাল হয়ে পরে থাকলেও তাতে তাদের স্ট্যাটাসে জং ধরে না।"
#সংগৃহীত

এই মানুষগুলার (ডেলিভারি বয়) পেশা নিয়ে অনেককে অনেক হাসিতামাশা করতে দেখছি। অনেককে দেখছি তাদের আয় নিয়ে নিচু করে কথা বলতে।

অথচ এই মানুষগুলা ঝড়বৃষ্টির মধ্যেও হালাল পথে উপার্জন করে বেড়াচ্ছেন। আপনার বাসায় খাবার পৌছে দিচ্ছেন।

আমাদের সমাজের সবচেয়ে বাজে দিক হচ্ছে এরা গুরুত্বদেয় কে কত টাকা ইনকাম করল। অথচ গুরুত্ব দেয়ার কথা ছিল কে হালালভাবে ইনকাম করল। আর এ কারনেই এ সমাজে চোর বাটপাররা সম্মানিত। আর হালাল পথে ইনকাম করা মানুষগুলো অবহেলিত।

এই হালাল উপার্জনকারী ভালোবাসার ভাইদের জন্য মন থেকে অজস্র দু'আ..

07/06/2021

প্রথম দিন C Programming সঠিক ভাবে Run হওয়ার পর🙆‍♂️

Cyberpunk💁‍♂️

03/06/2021

যে সারা টা দিন মজা তামাসা করে সে ও একটা ডিপ্রেশনে মন খারাপে ভুগে❤️

আর এটাই জীবন❤️

01/06/2021

After getting the groundbreaking information about Amazon entering the market of Bangladesh, many people started questioning the future existence of leading e-commerce platforms of the country, and even speculating about the tough competition that’s going to take place. But the truth is, Amazon is yet to enter the Bangladeshi market with its e-commerce business. For now, Amazon has registered in Bangladesh under the name of Amazon web services Inc. It is an indication that Bangladesh is likely to witness the official entrance of Amazon Prime Video. Amazon Prime Video uses the Amazon Web Service (AWS) Cloud as the underlying technology for all its services. With the official emergence of Amazon's web services in Bangladesh, we can hope that the global giant will also introduce its e-commerce business here in the near future.

Source: https://markedium.com/amazon-took-bin-for-its-web-services-the-e-commerce-is-yet-to-reach-bangladesh/

আমাদের ইয়ংস্টারদের আইডলাইজেশন দেখে আমি হতবাক!আমি হতাশ!এলএসডির ব্যবসায়ী এই ক্রিমিনালগুলা আজকের দিনের সোশ্যাল মিডিয়া হিরো।...
31/05/2021

আমাদের ইয়ংস্টারদের আইডলাইজেশন দেখে আমি হতবাক!
আমি হতাশ!
এলএসডির ব্যবসায়ী এই ক্রিমিনালগুলা আজকের দিনের সোশ্যাল মিডিয়া হিরো।ওয়ান ডে মি এন্ড মাই ফ্রেন্ডস লিখে হাসির ছবিতে তপুর বন্ধু গান এড করে শেয়ার দেয়া?
মাই গড!!

আমি নিতেই পারলাম না।
এলএসডির নাম যতবার আসবে ততবার আমার হাফিজের কথা মনে পড়বে।
নিজে হাতে ডাব কাটার দা দিয়ে গলায় কোপ দেয়া।কতটা ভীতিকর হতে পারে ভাবলে আমি সেই ছবিটাই নিতে পারি না।

আপনাদের এই আইডলাইজেশনের মূল্য না আপনারই আপন ভাই বা বোনের জীবনের উপর দিয়ে না যেতে হয়।

যেই পরিমাণ বাহবা দিয়েছেন পোলাপান এবার উৎসাহ নিয়ে মাঠে নামবে।

কি আছে এই জিনিসে।এভাবে হাসা যায়।

এর মূল্য দিতে হবে কিছু সাধারণ পরিবারের ভালো কিছু ছেলেমেয়েদের।কিছু বাবা মা তার সন্তান হারিয়ে ফেলবে।

সব কিছু পজিটিভলি নিতে নাই।
খারাপকে খারাপ বলতে শিখুন ভালোকে ভালো।
সামনে দিন খারাপ।ইয়াবা অনেক জীবন শেষ করে দিসে এইটা আপনি গোনেন আগামী এক বছরে মিনিমাম ৫০-১০০ টা প্রাণ নিবে হাজারটা ফ্যামিলি ধংস হয়ে যাবে।সামনের দিনের পরিসংখ্যান নাহয় বাদই দিলাম।

এই হাসি কতটা মারাত্নক সেটা আপনি ওইদিন বুঝবেন যেদিন জানবেন আপনার ভাইটা বোনটা এরকম কোন মিষ্টি হাসির ছেলের পাল্লায় পরে মরে গেছে বা আধামরা হয়ে বেচে আছে সেদিন আমি আরেকবার আপনার টাইমলাইনে গিয়ে খুজবো সেই হাসিমুখের ভিডিও।
আর সুর করে গাইবো, "বন্ধুউউউউউউউ বোঝে আমাকে, আর কি লাগে।"

আর যেসব মেয়েরা বলছেন ক্রাশ খেয়ে উলটায় গেলেন বাস্তব জীবনে এসব কুলাঙ্গার দের সাথে সংসার করে দেখবেন জীবন কতোটা দূর্বিষহ হয়ে ওঠে তখন লালডা না কালাডা টাইপ মিম করার কথা মাথায়ও আসবে না।জীবন হাতে নিয়ে দৌড় দিবেন। এইসব পোলাপান এর ক্রাইম কে মিম বানায়ে প্রমোট করা বন্ধ করেন ভাই।অন্যসময় যেমন লাফায়ে লাফায়ে ভিক্টিম ব্লেমিং করেন এখন দয়া করে এটাকে ধিক্কার জানায়ে ঘুম দেন তাও ভালো এসব লেইমগিরি কইরেন না।

আর ইচ্ছে হলে নিজের ঘরে বসে গাঁজা গিলে নিজে মর,বাপ মা রে মার,গাঁজাখোর রে বিয়ে কর।তাও এসব বালছাল মিম বানায়ে পরিবেশ নষ্ট করিস না।খারাপ জিনিসকে খারাপ বলে কিছু না পারলেও ঘৃণা করা যায়।না বললে চুপ থাক তাও হবে।
©: লাবণ্য প্রভা

আসুন রক্তদান সম্পর্কে জানি ও রক্তদান এগিয়ে আছি❤️বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোল...
31/05/2021

আসুন রক্তদান সম্পর্কে জানি ও রক্তদান এগিয়ে আছি❤️

বছরে ৩ বার রক্তদান আপনার শরীরে লোহিত কণিকাগুলোর প্রাণবন্ততা বাড়িয়ে তোলার সাথে সাথে নতুন কণিকা তৈরির হার বাড়িয়ে দেয়। উল্লেখ্য রক্তদান করার মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই দেহে রক্তের পরিমাণ স্বাভাবিক হয়ে যায়। নিয়মিত রক্তদান করলে হৃদরোগ ও হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটাই কমে যায়।

রক্তদানের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন

১. আপনার বয়স ১৮-৫৭ বছর হতে হবে
২. আপনার ওজন: ১০০ পাউন্ড বা ৪৫ কেজির উর্ধ্বে। তবে বিশেষ কিছু ক্ষেত্রে (অনুচক্রিকা, রক্তরস) ওজন ৫৫ কেজি বা তার উর্ধ্বে।
৩. আপনার রক্তচাপ স্বাভাবিক থাকলে।
৪. আপনার রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ ৭৫% বা তার উর্ধ্বে থাকলে।
৫. আপনার সম্প্রতি (৬ মাসে) কোন দুর্ঘটনা বা বড় ধরনের অপারেশন না হলে।
৬. আপনার রক্তবাহিত জটিল রোগনা থাকলে, যেমন: ম্যালেরিয়া, সিফিলিস, গনোরিয়া, হেপাটাইটস, এইডস, চর্মরোগ,
৬. আপনার হৃদরোগ, ডায়াবেটিস, টাইফয়েড এবং বাতজ্বর না থাকলে।

উপরের যোগ্যতাগুলো থাকলে আপনি নিশ্চিন্তে রক্তদান করতে পারবেন

আসুন এবার জানি রক্ত নিলে শরীরের ক্ষতি হয়? রক্তদান করলে নিজের কোনো অসুবিধা?

মানুষের শরীরে রক্তের পরিমাণ:
ক) পুরুষ: ৭৬.৬ মিলি/কেজি ওজন,
খ) মহিলা: ৬৬.৬ মিলি/কেজি ওজন।

শুধুমাত্র ৫২.২ মিলি/কেজি ওজন রক্ত শরীরের স্বাভাবিক কার্যকলাপ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য যথেষ্ট। রক্তদানের সময় কেবল ৮ মিলি/কেজি ওজন রক্ত আপনার শরীর থেকে নেওয়া হয়। অর্থাৎ রক্তদানের পরেও আপনার শরীরে অতিরিক্ত প্রায় ১০ মিলি/কেজি ওজন রক্ত মজুদ থাকে। এই চিন্তার কোন কারণ নেই।

আপনি কতদিন পর পর রক্ত দিতে পারবেনঃ

মানুষের রক্তের লোহিত কণিকা প্রতি ৪ মাস (১২০ দিন) পর পর ধ্বংসপ্রাপ্ত হয়। প্রতিবার রক্তদানের পর কয়েক ঘন্টার মধ্যে রক্তের জলীয় অংশের ঘাটতি পূরণ হয়ে যায় এবং ৩ মাসের মধ্যে লোহিত কণিকার ঘাটতিও পূরণ হয়ে যায়। সুতরাং আপনি ইচ্ছে করলেই প্রতি ৪ মাস পর পর নিয়মিত রক্তদান করতে পারেন।

রক্তদান করার উপকারীতা :

১.প্রতি ৪ মাস পরপর রক্ত দিলে দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকগুনে বেড়ে যায়।
২. নিয়মিত রক্তদানে হৃদরোগের ঝুঁকি কমে বলে হৃদরোগ বিশেজ্ঞরা মনে করেন।
৩. ফ্লোরিডা ব্লাড সার্ভিসের এক জরিপে দেখা গেছে, যারা নিয়মিত রক্ত দেন, তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোক অন্যদের চেয়ে ৩৩ ভাগ কম হয়।
৪. স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার শরীরে রক্তবাহিত মারাত্মক রোগ যেমন: হেপাটাইটিস-বি, এইডস্, সিফিলিস ইত্যাদির জীবানু বহন করছে কিনা।
৫. স্বেচ্ছায় রক্তদানে মানসিক প্রশান্তি আসে। কারণ প্রতি ২ সেকেন্ডে বিশ্বে ১ ব্যাগ রক্তের প্রয়োজন হয়। আপনার দেয়া রক্তই একজন মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে পারে।

পরিশেষে, রক্তদান করলে রক্তের মধ্যে পরিশুদ্ধতা আসে এবং শরীরের রোগজীবাণুর পরিমাণ কমে যায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বেড়ে যায় অনেকাংশে।দিনশেষে একটা কথা ভেবে প্রশান্তি অনুভব করতে পারবেন যে একজন মানুষের জীবন বাঁচাতে সাহায্য করেছেন আপনি।

Collected স্বপ্নদ্রষ্টা - Shwapnodroshta ❤️

Inspiration Miah Bhai ❤️

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনারনিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবারনিচে...
30/05/2021

দোকানে বা নিজ মোবাইলে ঘরে বসে আপনি আপনার
নিজের বা শিশুর জন্ম নিবন্ধন করতে পারবেন। আর নয় ঘুরাঘুরি সেবা পাবে নিজ পরিবার

নিচের লিংক গুলোতে ক্লিক করুন, আপনার প্রয়োজনীয় সেবা নিন,

★নতুন জন্ম নিবন্ধন আবেদন
http://bdris.gov.bd/br/application,

★জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন
http://bdris.gov.bd/br/correction,

★জন্ম নিবন্ধন তথ্য অনুসন্ধান
http://bdris.gov.bd/br/search](http://bdris.gov.bd/br/search...

★জন্ম নিবন্ধন আবেদনের বর্তমান অবস্থা
http://bdris.gov.bd/br/application/status,

★জন্ম নিবন্ধন আবেদন পত্র প্রিন্ট
http://bdris.gov.bd/application/print,

★জন্ম নিবন্ধন সনদ পুনঃ মুদ্রন
http://bdris.gov.bd/br/reprint

জনস্বার্থে-আব্দুল মালেক শাওন
01878727730

বিশ্বের দুই বৃহৎ টেক জায়ান্ট Google ও Amazon.com  বাংলাদেশে ব্যাবসা করার জন্য রেজিস্ট্রেশন নিয়েছে।এতে তারা এদেশ থেকে প্র...
30/05/2021

বিশ্বের দুই বৃহৎ টেক জায়ান্ট Google ও Amazon.com বাংলাদেশে ব্যাবসা করার জন্য রেজিস্ট্রেশন নিয়েছে।

এতে তারা এদেশ থেকে প্রাপ্ত আয়ের ১৫% ভ্যাট সরকারকে দিবে। সেই সাথে তাদের টোটাল টার্নওভার ও অন্যান্য ফিনান্সিয়াল হিসাব ও প্রতি বছর সাবমিট করবে।

Address

Mirpur

Telephone

+8801639206049

Website

Alerts

Be the first to know and let us send you an email when SANJIB MAHEDI posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SANJIB MAHEDI:

Share