05/08/2026
এই গণঅভ্যুত্থান হুট করে আসা কোনো ঘটনা নয়, বিএনপির ৪২২ জন নেতা ও কর্মী তাদের প্রাণ দিয়েছে, আহত হয়েছেন লাখেরও অধিক।
১৭ বছরের অবিচল সংগ্রাম, স্বৈরাচার বিরোধী দীর্ঘ লড়াই, বিএনপির নেতাকর্মীদের আত্মত্যাগ আর প্রতিরোধী জুলাই অভ্যুত্থানকে করেছে বেগবান।
বরং দীর্ঘ দেড় যুগের বঞ্চনা আর সংগ্রামের ফসল। যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে চূড়ান্ত বিস্ফোরণ হিসেবে রূপ নিয়েছিল।
দেশ বাঁচানোর সেই চূড়ান্ত লড়াই—দল-মত নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির নেতাকর্মীরা লড়াই করেছে সম্মুখভাগে।
এই গণআন্দোলনে বিএনপির ৪২২ জন নেতা ও কর্মী তাদের প্রাণ দিয়েছে, আহত হয়েছেন লাখেরও অধিক।
ফ্যাসিস্ট হাসিনার ১৭ বছরের নিষ্ঠুরতার সাক্ষী হয়ে আছে এক রক্তক্ষয়ী ইতিহাস।
এই সময়ে প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে ১ লাখ ৪৩ হাজার রাজনৈতিক মামলায় আসামি করা হয়েছে। গুম করা হয়েছে ১,২০৪ জনকে। ক্রসফায়ার এবং থানা হেফাজতে অমানুষিক পিটুনিতে হত্যা করা হয়েছে ৪,৭৭১ জন দলীয় নেতাকর্মীকে।
এই ইতিহাস কেবল দীর্ঘ সংগ্রামের নয়, এই ইতিহাস আমাদের অদম্য সাহসের। যেই সাহস স্বৈরাচারের লৌহকঠিন দেয়াল চূর্ণ করে আমাদেরকে দিয়েছে মুক্তির স্বাদ
#পটুয়াখালী #সংবাদ