Digital Marketing Tactics

Digital Marketing Tactics Digital Marketing Tactics agency that sets the standard for generating high volume, high quality sales leads for Your Businesses.

সেল নাকি পরিচিতি❗❗কোনটা বেশি লাভের❓❓এটা অনেক জটিল এবং গভীর একটা প্রশ্ন। তবে বুঝার চেষ্টা করলে অনেক সহজ।চলুন একটা উদাহরণ ...
12/09/2020

সেল নাকি পরিচিতি❗❗
কোনটা বেশি লাভের❓❓
এটা অনেক জটিল এবং গভীর একটা প্রশ্ন। তবে বুঝার চেষ্টা করলে অনেক সহজ।
চলুন একটা উদাহরণ দেই-
ধরুন আপনি বাজারে গেলেন। হঠাৎ রাস্তার পাশে থাকা ভাঙা কাঁচের টুকরা লেগে আপনার পা কেটে গেলো। এখন আপনি কাটা পা নিয়ে অনেক কস্টে হেঁটে বাজার থেকে বাড়ির দিকে ফিরছেন। ফেরার পথেই কয়েকটা মেডিসিনের দোকান আপনার চোখে পড়লো।
হঠাৎ পাশে থাকা মেডিসিনের দোকান বা ডিসপেনসারি থেকে একটা লোক আপনার অবস্থা খারাপ বুঝে কাছে এলো।
আর ডিটল/সেভলন, স্যানিটাইজ আর কটন/তুলো দিয়ে আপনার পা টা একটু পরিষ্কার করে দিলো।
এই সমাজসেবার চার্জও নিলোনা।
এখন আপনি আপনার সারাজীবন মানে যতোদিন মেডিসিন কিনবেন, কার দোকান থেকে কিনবেন❓❓❓
যে আপনাকে না চিনেও সাহায্যের হাত বাড়িয়ে পরিচিত হলো তাঁর থেকে, নাকি সে বাদ দিয়ে বাকী মেডিসিনের দোকান থেকে❓
আশা করি এই জটিল বিষয়টা সহজে বুঝতে পেরেছেন।
রবিন ভাইয়ের সেরা উক্তি ছিলো-
তার থেকে কিনি,
যাকে আমি চিনি।
এখন বলি শুধু সেল নিয়ে যারা ভাবে তাঁদের নিয়ে-
ধরুন আপনার জেল রুটি খেতে ইচ্ছে করেছে।
কিন্ত আপনার পরিবার জোড় করে আপনার ইচ্ছের কথা না ভেবে সারাজীবন তাঁদের নিজেদের জীবন শুকনো রুটির উপর দিয়ে চলে গেছে এসব বলে আপনাকে শুকনো রুটিই খাইয়ে যাচ্ছে.....আমি শিউর করে বলতে পারি আপনি বাড়িতে রুটি খাওয়া ছেড়ে বাইরে খুজবেন। কারণ এখানে আপনার ইচ্ছার কেউ দাম দিলোনা।
এটা থেকে কি বুঝা গেলো❓
এক অনলাইন আড্ডায়,
Abul Khayer ভাই বলেছিলেন-
আপনি সবসময় কাস্টমারের প্রয়োজনের কথা ভাবুন।
কাস্টমার কি চায়, সেটা জানুন। একটা পণ্য ক্রয়ের পিছনের ইমোশন বের করে আনুন।
এর থেকে এটা পরিষ্কার কথা যে,
আপনাকে অবশ্যই কাস্টমারের-
কথা শুনতে হবে,
ইচ্ছা পূরণ করতে হবে,
চাহিদা খুজে বের করতে হবে।
শুধু সেল নিয়ে ভাবলেন কিন্ত কাস্টমারের সাথে যোগাযোগ রাখলেননা, তাহলে উনারাও আপনাকে ভুলে যাবে। আর আপনার পণ্য যেহেতু তাঁদের সারাজীবনে একববার নয় বরং বারবার প্রয়োজন তাই অবশ্যই আপনার নিকট বারবার ক্রয়ের জন্যই আসবে যদি পরিবেশটা ওইভাবে বানিয়ে নিতে পারেন।
আমার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের এক শিক্ষক যিনি চুয়েট থেকে ই.ই.ই তে গ্রেজুয়েট করেছেন,
তিনি বলতেন-
"যদি দুনিয়া চাও তাহলে দুনিয়ার কিছু অংশ, যা তোমার ভাগ্যে লিখা সেটাই পাবে কিন্ত আখিরাতে তোমার অংশ থাকবেনা।
আর যদি আখিরাত চাও, তাহলে অাখিরাত তো পাবেই সাথে দুনিয়াও ফ্রিতে পাবে।"
এ বাণীর সাথে সেল/পরিচিতির বিষয়টার অনেক মিল আছে।
আমি বলি এভাবে-
"যদি সেল চান তাহলে কিছু পরিমাণ সেলার পাবেন যদি কপালে লিখা থাকে, কিন্ত পরিচিতি পাবেন না।
আর যদি পরিচিতি চান, তাহলে পরিচিতি তো পাবেনই সাথে সেলারেরও অভাব হবেনা।"

 অডিয়েন্স হচ্ছে মার্কেটিং এর  অনেক মূল্যবান  একটা অংশ। অডিয়েন্সের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারকে রি-টার্গেট করতে পারি। র...
12/09/2020


অডিয়েন্স হচ্ছে মার্কেটিং এর অনেক মূল্যবান একটা অংশ। অডিয়েন্সের মাধ্যমে আমরা আমাদের কাস্টমারকে রি-টার্গেট করতে পারি। রি- টার্গেট মার্কেটিং এর মাধ্যমে আমরা কাস্টমারের ইমারজেন্সি, কেন প্রয়োজন, বিভিন্ন অফার দিয়ে তাদের বারবার রিমাইন্ড করাতে পারি। যার কারনে কাস্টমার একটা সময় একশান নিতে বাধ্য হয়। 😊
এ জন্য মার্কেটিং এ অডিয়েন্স ক্রিয়েট অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে।
Audience ৩ প্রকারঃ-
Saved Audiences
Custom Audiences
Lookalike Audiences

Saved Audiences
আমরা ক্যাম্পেইন করার জন্য যে টার্গেরটেড পয়েন্ট গুলো সেইভ করে রাখি তাই হচ্ছে Saved Audience। যেমন- interests, location, age, gender, used devices, income level, etc.

:
যারা আপনার প্রডাক্ট/সেবা কার্যক্রমের সাথে আগে থেকেই সংযুক্ত ছিল তাদেরকে নিয়ে কাস্টম অডিয়েন্স তৈরী করা যায়।কাস্টমার আগে থেকে বিভিন্ন ভাবে আপনার সাথে যুক্ত থাকতে পারে যেমন ধরেন, আপনার ওয়েবসাইট ভিজিট, ভিডিও ভিউ, ম্যসেঞ্জার চ্যাটিং, লাইক, কমেন্ট,শেয়ার, আপস ডাউনলোড তাছাড়া কাস্টমারের ম্যানুয়ালি ডাটা আগে থেকে কাস্টমার ফাইল হিসিবে রাখা থাকতে পারে।
কিভাবে এই ডাটাগুলো রিটার্গেট এর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি?
ওয়েবসাইট ভিজিটরদের পিক্সেল এর মাধ্যমে তাদের রিটার্গেট করা যায়।
ভিডিও ভিউ যাদের ৫০% এর বেশি তাদের রিটার্গেট করা যায়,
পেইজ লাইক, শেয়ার, কমেন্ট, ম্যাসেজ, আপস ডাউনলোড এর গুরুত্ব বুঝে তাদের রিটার্গেট করা যায়,
ফাইনালি আমাদের ম্যানুয়াল কাস্টমার ফাইলে থেকেও তাদের ইমেইল/ফোন নাম্বার এগুলোর মাধ্যমেও আমরা কাস্টমারদের রিটার্গেট মার্কেটিং করতে পারি।
কাস্টম অডিয়েন্স আমরা দুইটা বিশেষ কারনে করে থাকি
১ম কাস্টমারদের রি টার্গেট করার জন্য
২য় লুক এ লাইক অডিয়েন্স পাওয়ার জন্য।

:
শাব্দিক অর্থে লুক এ লাইক অডিয়েন্স বলতে বুঝায় হুবহু যা আছে তাই অথবা যমজকে বুঝায়। আপনার তৈরী কৃত ডাটাবেস এর অনুরূপ অডিয়েন্স ফেইসবুক লুক এ লাইক এর মাধ্যমে অডিয়েন্স তৈরী করে দেয়। উদাহরণ দিলে হয়তো আরেকটু ক্লিয়ার হয়ে যাবেন ধরেন আপনি ১০০০ লোকের সেইভ/কাস্টম থেকে অডিয়েন্স ক্রিয়েট করলেন। এই অডিয়েন্সের মত ফেইসবুক কে বললে আপনাকে সিমিলার কিছু অডিয়েন্স দিবে আর এই সিমিলার অডিয়েন্স গুলোই হল লুক এ লাইক অডিয়েন্স। আমাদের গরিবদের জন্য ফেইসবুকের লুক এ লাইক অডিয়েন্স অনেক বড় রকমের আশীর্বাদ। লুক এ লাইক অডিয়েন্স আপনার খরচ যেমন কমিয়ে দেয় তেমন পারফেক্ট কাস্টমারদেরও সন্ধান মিলিয়ে দেয়। আবার এই
লুক এ লাইক অডিয়েন্স সেইভ /কাস্টম অডিয়েন্স থেকেও তৈরী করা যায়। সো ব্যাপারটা বুঝতেই পারছেন লুক এ লাইক অডিয়েন্স করতে পারার কত গুরুত্ব।

কাস্টমার কেনো আমার বা আপনার থেকে কিনবে?এটা একটা কঠিন বিষয় মনে হয়েছে। সেলার হিসেবে এটা বের করা একটু কঠিনই বটে। গতকাল ইশরা...
12/09/2020

কাস্টমার কেনো আমার বা আপনার থেকে কিনবে?
এটা একটা কঠিন বিষয় মনে হয়েছে। সেলার হিসেবে এটা বের করা একটু কঠিনই বটে। গতকাল ইশরার ভাইয়ের ফানেল লাইভে ছিলাম। সে বিষয়েই কিছু কথা শেয়ার করছি। কাস্টমার কেনো আমার থেকে কিনবে সেটা আসলেও আমি জানি না। তবে অনেক চিন্তা-ভাবনা করে কিছু একটা বের করেছি। সেটাই লিখতে চেস্টা করছি। আমার ধারনা ভুল হতে পারে--- আপনাদের সুচিন্তিতো পরামর্শ কামনা করছি।
আমি বাজারে গেলাম লেবু কিনতে। পাশাপাশি দুটি দোকান—দুটোতেই একই ধরনের লেবু আছে আর দাম ও একই। আমি কার থেকে কিনবো?
প্রথম দোকানদার বল্লো, লেবু নেন, একেবারে টাটকা।
দ্বিতীয় দোকানদার বল্লো, স্যার এইটা আমার বাগানের লেবু। সকাল বেলায় পাইড়া আনছি।
এবার অন্য এক ব্যবসার কথা বলি। গরুর খাটি দুধের ব্যবসা। পত্রিকায় বা দেয়ালে বিজ্ঞাপন দেখলাম এমনঃ এখানে খাটি গরুর দুধ পাওয়া যায়। দাম ৭০ টাকা লিটার। এটা একটা উদাহরন।
এখন আসি ‘ফ্রাম ফ্রেশ’ এর একটা বিজ্ঞাপন নিয়ে। যেখানে দেখানো হয়েছে, কিভাবে গরুর প্রতি যত্ন নেওয়া হচ্ছে। শীতের রাতে গরুর পিঠে চটের বস্তা দিচ্ছে যেন শীত না লাগে। মশার কামড় থেকে রক্ষার জন্য গোয়াল ঘরে মশার কয়েল দিচ্ছে। গরুকে খাওয়াচ্ছে, গোসল করাচ্ছে, টিকা দিচ্ছে, নিয়ে ঘুরে বেড়াচ্ছে ইত্যাদি ইত্যাদি।
একজন কাস্টমার হিসেবে আমি দেখবো, যার থেকে এটা কিনবো সেটাতে সে এক্সপার্ট কিনা? সেটার প্রতি তাঁর ভালোবাসা আছে কিনা? --- এইসব।
যে নিজেই লেবুর চাষ করে আর যার নিজেরই খামার আছে স্বভাবতই আমি তাঁর থেকেই পন্য কিনবো।

মার্কেটিং.........?সময় এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে প্রতিটি পণ্যের ভোক্তার মাঝে অনেক পরিবর্তন হচ্ছে। ভোক্তারা এখন...
12/09/2020

মার্কেটিং.........?
সময় এবং প্রযুক্তির পরিবর্তনের সাথে সাথে প্রতিটি পণ্যের ভোক্তার মাঝে অনেক পরিবর্তন হচ্ছে। ভোক্তারা এখন কোন পণ্য কেনার আগে দেখতে চায় সেই পন্যটি কেমন? কি কি গুনাবলী রয়েছে? ভোক্তা সেই পণ্য গ্রহন করলে কি কি সুবিধা পাবে? অন্য আর কে এমন ধরণের সেবা প্রদান করে? তাদের সাথে এই পণ্যের পার্থক্য কি? সাধারণ জনগন একই পণ্য ব্যবহার করে কি রিভিউ দিচ্ছে ইত্যাদি, এই বিষয়গুলো জানার জন্য ভোক্তা সহজেই ব্যবহার করে তার হাতের মোবাইলটি বা কম্পিউটারটি। আগে একটা সময় ছিল, এই প্রশ্নগুলো ভোক্তা জানতে চাইলেও কম সময়ে সহজেই জানতে পারতেন না। কিন্তু এখন গুগল বা ফেসবুক-এ সার্চ দেওয়ার মাধ্যমে কম সময়ে পণ্যের সকল তথ্য, পণ্যের বৈশিষ্ট্য, ভোক্তার মতামত এবং আর অনেক উত্তর খুব সহজেই দেখতে পায় এবং সে সব পণ্য কিনতে সব চেয়ে বেশি আগ্রহী হয়।
যেহেতু ভোক্তা পণ্য ক্রয় করার পূর্বে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করছে তাই আপনাকেও ডিজিটাল পদ্ধতি ব্যবহার করেই তার কাছে পৌছাতে হবে। আপনাকে ব্রান্ড এবং আপনার পণ্যগুলো ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে কাস্টমারের কাছে উপস্থাপন করতে হবে। যেন তারা আপনার ব্রান্ড বা পণ্য সম্পর্কে জানতে চাইলে সহজেই খুজে পায়। তাহলে আপানর পণ্যের বিক্রয় বৃদ্ধি পাবে। আপনার ব্যবসায়ের উন্নয়ন হবে।

আপনার পেজ  বুস্ট করতে করতে আপনি কি ক্লান্ত ? অনেক টাকা নষ্ট করেও সেল বাড়াতে পারছেন নাহ ! তাহলে নিচের লেখাটি আপনার জন্য…....
24/08/2020

আপনার পেজ বুস্ট করতে করতে আপনি কি ক্লান্ত ? অনেক টাকা নষ্ট করেও সেল বাড়াতে পারছেন নাহ ! তাহলে নিচের লেখাটি আপনার জন্য…...

বুস্টিং করা আর অন্ধকারে ঢিল ছোঁড়া একই কথা। বুস্টিং করে আপনি যদি আপনার টার্গেট কাস্টমারের কাছে পৌঁছাতে না পারেন, আপনার কাঙ্ক্ষিত সেল হবে কি?

ধরুন বাংলাদেশে ২ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছে। মুদি দোকানদার রয়েছে, আবার কোন কোম্পানির সিইও রয়েছে।
এই ২ কোটির মধ্যে আপনার পোস্ট যাবে ধরুন বাজেট অনুযায়ী ১৫০০০ মানুষের কাছে।
সবাই কি আপনার প্রোডাক্ট কিনবে/সবাই কি আপনার কাস্টমার?? নিশ্চই না !

সো আপনার পোস্ট কি মুদি দোকানদারের কাছে পৌঁছিয়ে কোন লাভ আছে?? নাকি লস?
অবশ্যই লস, কারণ প্রত্যেকটা রিচের জন্য আপনার টাকা খরচ হচ্ছে।
আপনি নিশ্চই চান যেন আপনার পোস্ট টা এমন মানুষের কাছে পৌঁছায়, যাদের কিনার সামর্থ্য আছে বা যাদের ওই প্রোডাক্ট টা দরকার।

Marketing has always been about connecting with your audience in the right place and at the right time.

বিস্তারিত জানতে লিঙ্ক এ ক্লিক করুন।

আপনি কি আপনার বিজনেস এর জন্য ডিজিটাল মার্কেটিং করেন ? সেলসের জন্য শুধু বুস্টের উপর নির্ভরশীল ? ডিজিটাল মার্কেটিং ন...

ডিজিটাল মার্কেটিং কি ?Digital marketing হলো এমন এক আধুনিক প্রযুক্তি যেখানে, ইন্টারনেট ও ইন্টারনেটে থাকা বিভিন্ন সাধন গুল...
19/08/2020

ডিজিটাল মার্কেটিং কি ?

Digital marketing হলো এমন এক আধুনিক প্রযুক্তি যেখানে, ইন্টারনেট ও ইন্টারনেটে থাকা বিভিন্ন সাধন গুলি ব্যবহার করে বিভিন্ন পণ্য (product) বা সার্ভিস (service) গুলির প্রচার অনলাইনে করা হয়।

ডিজিটাল মার্কেটিং প্রকৃতপক্ষে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন লাইন পদ্ধতিতে দ্রব্যের বাণিজ্যিকীকরন।
ডিজিটাল মার্কেটিং বলতে, যেকোনো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে, প্রধানত ইন্টারনেট এবং আরও অন্যান্য ডিজিটাল টুলস ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে যেকোনো পণ্যের বা সেবার বিজ্ঞাপন ও প্রচারণা করাকে বোঝায়।

একটি সদ্য শুরু হওয়া কোম্পানি একটি বহুজাতিক কোম্পানির সঙ্গে প্রতিদ্বন্দিতা করতে পারে ডিজিটাল বিপণনের সাহায্য নিয়ে।
এমনকি ডিজিটাল বিপণন প্রতিটি স্মার্ট ফোনকে শপিং ব্যাগে পরিনত করতে পারে।

যেকোন ব্যবসা ডিজিটাল বিপনেনর সাহায্যে তাদের নির্দিষ্ট গ্রাহকের বাইরের গ্রাহকদেরও আকর্ষিত করতে পারে। ডিজিটাল বিপণনের সঙ্গে ব্যবসাগুলির বিনিয়োগের উপর রিটার্ন অনেকটাই বেশি পায়। প্রাথমিক বিনিয়োগ কম হওয়ার জন্য পণ্যদ্রব্যের বাজারিকরনের অনুকূল হয়ে উঠছে ডিজিটাল মার্কেটিং।

আপনি কি জানেন  সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি ?রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধ...
19/08/2020

আপনি কি জানেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা কি ?

রিয়েল লাইফ মার্কেটিং এর তুলনায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সুবিধা অনেক। এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি যে কোনো ব্র্যান্ড, প্রোডাক্ট বা সার্ভিস বিশ্বের যে কোনো জায়গায় অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোশন বা প্রচার করতে পারবেন।

এর ধরনের মার্কেটিং এ খুবই স্বল্প সময়ের মধ্যে আপনি ক্রেতার কাছে পৌঁছে যেতে পারেন। মুহুর্তের মধ্যেই ক্রেতার সাথে যোগাযোগ স্থাপন সম্ভব। ফলে অল্প সময়ের মধ্যে আপনি আপনার পণ‌্যের প্রচারণা বিশ্বব্যপী ছড়িয়ে দিতে সক্ষম।

শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং পলিসি অনুসরণ করে আপনি আপনার টার্গেট করা কাস্টমারদের কাছেই পণ্যের প্রচারণা সহজেই করতে পারেন। যেমন আপনি যদি নারীদের পোশাক নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াগুলো আপনাকে সুযোগ দেবে শুধুমাত্র নারীদের কাছেই আপনার পণ্যের বিজ্ঞাপন পৌঁছে দিতে।

একইভাবে আপনি যদি বই বিক্রি করতে চান, আপনার ডিসপ্লে করা বইগুলো বইপ্রেমীরাই দেখবে। ফলে আপনার পণ্যের বিজ্ঞাপন ওই সকল লোকদের কাছে পৌঁছানোর সম্ভবনা কম, যারা আপনার পণ্য সম্পর্কে আগ্রহী নয়।

বাংলাদেশে ব্যবহারের দিক থেকে সোশ্যাল মিডিয়ার তালিকায় ফেসবুক, ইনস্টাগ্রাম এবং ইউটিউব অনেকাংশে এগিয়ে আছে। আর এ সকল প্লাটফরমকে কেন্দ্র করে পণ্য বা ব্যবসা প্রচার করাট এখন অনেক লাভজনক প্রমাণিত হচ্ছে।

আপনি কি বুস্টিং করে সফল ?বুস্টিং করে যে টাকা নষ্ট করছেন, সেই খরচে ২ থেকে  ৩গুন সেল পাওয়া সম্ভব শুধু মাত্র সঠিক ভাবে মার্...
19/08/2020

আপনি কি বুস্টিং করে সফল ?

বুস্টিং করে যে টাকা নষ্ট করছেন, সেই খরচে ২ থেকে ৩গুন সেল পাওয়া সম্ভব শুধু মাত্র সঠিক ভাবে মার্কেটিং করে ।

চলুন, দেখে নেই আপনি বুস্ট করে আপনার আরো কি ক্ষতি করছেন --

*কাস্টমার ডাটা সংরক্ষন করতে পারছেন না ।
*Cold > Warm > Hot কাস্টমার সিলেক্ট করতে পারছেন না ।
*আপনার মার্কেটিং কস্টিং বাড়াচ্ছেন শুধু শুধু ।
*প্লান ছাড়া মার্কেটিং করে ধরা খাচ্ছেন
*আর সব থেকে বড় লস রিটার্গেট করতে পারছেন না

আমরা এমন অনেক ব্যাবসায়িদের দেখেছি যারা শুধু বুস্টিং করে সেল করার চেস্টা করে মার্কেটপ্লেসে বেশি দিন টিকে থাকতে পারে নি।
পরবর্তিতে ডিজিটাল মার্কেটারের সাহায্য নিয়েছে নিজের ব্যাবসা বাচাতে। আর বাকিরা ইন্ডাস্ট্রি থেকে চলে গেছে ।
আপনি যদি এই মার্কেট প্লেসে টিকে থাকতে চান তাহলে আজই বুস্টিং বন্ধ করুন।

Address

Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing Tactics posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share