27/02/2022
#অজুহাত_নয়_সচেতনতাই_পারে_আপনার_জীবন__বদলে_দিতে
অনেক বাবা - মা তাঁদের সন্তানকে ফ্রিল্যান্সিং করতে দিতে চান না । তারা মনে করেন যে এতে করে আমার সন্তানের পড়াশুনার ক্ষতি হবে।
কারণ তারা নিজেরাই জানে নাহ্ #ফ্রিল্যান্সিং কি?
তাছাড়া আমরা অনেকই আছি যারা নিজেরাই নিজেদের অজুহাত দাঁড় করায়।
বিশেষ করে পরীক্ষার অজুহাত ।
#শুধু_না_জানার_কারণে।
মনে করে, স্টুডেন্ট অবস্থায় ফ্রিল্যািন্সিং করলে পড়াশুনা বাধাগ্রস্থ হয় । আসুন আমরা যৌক্তিভাবে বিষয়টি বুঝার চেষ্টা করি ।
২৪ ঘন্টার মধ্যে একজন স্টুডেন্ট স্কুল বা কলেজে থাকে বড়জোড় ৬ ঘন্টা + স্কুল কলেজের জন্য পড়াশুনা করবে আরো ৬ ঘন্টা + ঘুম ৬ ঘন্টা + খেলাধুলা ৩ ঘন্টা = ২১ ঘন্টা । এই সবকিছুর পরও ৩ ঘন্টা সময় থাকে ফ্রিল্যান্সিং করার জন্য । সুতরাং ফ্রিল্যান্সিং করলে পড়াশুনার ক্ষতি হওয়ার কোন আশংকা নেই ।
ফ্রিল্যান্সিং করলে একজন স্টুডেন্টের প্রতক্ষভাবে যে লাভগুলো হয় :
১. #ইংরেজিতে_দক্ষতা_বৃদ্ধি:
ফ্রিল্যান্সিং করা মনে ইংরেজির সাগরে ডুবে থাকা । প্রতিদিন কাজ করতে হয় ইংলিশে এবং বায়ারের সাথেও ইংরেজিতে কনভারসেশন করতে হয় । এতে ইংরেজি ভীতি কেটে যায় । ইংরেজি বলা এবং বুঝা অনেকটা সহজ হয়ে যায় । স্কুল-কলেজে বাঙ্গালী শিক্ষকের কাছে বছরের পর বছর ট্রেনিং করলে আপনি যা শিখবেন, মাত্র ৩ মাস বিদেশী বায়ার সাথে #ফ্রিল্যান্সিং করলে তার চাইতে অনেক বেশী ইংলিশ শিখতে পারবেন । পরিপূর্ণ প্র্যাকটিক্যাল ইংলিশ ।
২. #নোটস_তৈরী:
#ফ্রিল্যান্সিং করতে গিয়ে একজন স্টুডেন্ট ওয়েব রিসার্চ করে যে কোন টপিক নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তথ্য কালেকশন করা শিখে । এইভাবে ইন্টারনেট থেকে তথ্য কালেকশন করে যদি কোন স্টুডেন্ট একাডেমিক নোটস তৈরী করে তাহলে পরীক্ষার খাতায় সে পাঠ্যবইয়ের পাশাপাশি সবচাইতে আপডেটেট ও ডিটেইলস তথ্য দিতে পারবে এবং সবার চাইতে বেশী নাম্বার পাবে ।
৩. #খারাপ_সঙ্গ_ও_খারাপ_অভ্যস_থেকে_দূরে_থাকা:
একটা টিন এজ ছেলে পড়াশুনার পাশাপাশি মজার কিছু পায়না বলেই সে অসৎ সঙ্গে নিজের সর্বনাশ করে । পক্ষান্তরে কোন স্টুডেন্ট যদি #ফ্রিল্যান্সিং এর মজার জগতে একবার ঢুকতে পারে তবে এটাই তার সবচাইতে বেশী ভাল লাগবে । কারণ হাতের মুঠোতেই পুরো পৃথিবী । তাছাড়া প্রতি মাসে যখন পকেট খরচ আসবে তখন এটা মধুর মত লাগবে । খারাপ বন্ধুবান্ধবের সাথে মিশে খারাপ কাজ করার কোন চান্স নেই ।
৪. #ভবিষ্যতে_চাকরীতে_এই_অভিজ্ঞতা_মূল্যায়ন:
পড়াশুনা শেষ করে যখন সে একাডেমিক সার্টফিকেট এবং এবং কয়েক বছরের বিদেশী কোম্পানীতে কাজ করার অভিজ্ঞতা নিয়ে কোন কোম্পানীতে এপ্লাই করবে তখন খুব সহজেই মাল্টিন্যাশনাল কোম্পানীতে জব হবে । এন্ট্রি লেভেলে না সরাসরি মিড লেভেলে । কারণ যে কোন দেশী-বিদেশী কোম্পানী তে কাজ করার এই অভিজ্ঞতাকে মূল্যায়ণ করবে ।
৫. #ফ্রিল্যান্সিং করতে করতে একটা ছেলে দায়িত্ববোধ, প্রফেশনালিজম, সময়ের গুরত্ব ইত্যাদি বুঝতে পারবে এবং ভবিষ্যতের জন্য একজন পারফেক্ট মানুষ হিসেবে গড়ে উঠবে যেগুলো সে স্কুল-কলেজ থেকে কখনোই শিখতে পারে না।
©Hanjala Islam