Learning And Earning School

Learning And Earning School Digital Marketing, Graphic Design, Search Engine Optimization (SEO), Facebook Marketing, Youtube Mar

Digital Marketing, Graphic Design, Search Engine Optimization (SEO), Facebook Marketing, Youtube Marketng Full Learing And Earning Course .

Lets go legit resbacker me'
23/04/2024

Lets go legit resbacker me'


শুভ হনুমান জয়ন্তী🙏🙏জয় সংকট মোচন🙏🌼
23/04/2024

শুভ হনুমান জয়ন্তী🙏🙏
জয় সংকট মোচন🙏🌼

New Rassian Side ছোট ছোট কাজ করতে পারবেন ১০ রাবেল হলে উইথড্রও https://shorturl.at/ouwJO
09/01/2024

New Rassian Side ছোট ছোট কাজ করতে পারবেন ১০ রাবেল হলে উইথড্রও https://shorturl.at/ouwJO

এই লজ্জ্বা কী বাংলাদেশী হিসাবে সকলের না?টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদে...
08/01/2024

এই লজ্জ্বা কী বাংলাদেশী হিসাবে সকলের না?

টানা ৩২ বছর টাঙ্গাইল জেলার মধুপুরগড়ে অবস্থিত কালিয়াকৈরে গ্রামের দরিদ্র মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পর মারা যান নিউজিল্যান্ডের অধিবাসী ৭৪ বছর বয়স্ক ডাক্তার এড্রিক বেকার। গ্রামের সবার কাছেই যিনি ডাক্তার ভাই হিসেবে পরিচিত ছিলেন।

দূরারোগ্য ব্যধিতে আক্রান্ত হলে অনেকেই চেয়েছিলেন- উনাকে ঢাকাতে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে। তিনি ঢাকা যাননি। তাঁর তৈরি করা মধুপুরের ওই হাসপাতালেই তিনি ২০১৫ সালে মারা যান এবং হাসপাতালের পাশেই তাকে সমাহিত করা হয়।

মৃত্যুর পূর্বে তিনি চেয়েছিলেন- এই দেশের কোনো মানবতবাদী ডাক্তার যেন গ্রামে এসে তাঁর প্রতিষ্ঠিত এই হাসপাতালের হাল ধরে। ডা: বেকার তার শেষ ইচ্ছা পোষণ করে গণমাধ্যমকে বলেছিলেন, প্রতি বছর বাংলাদেশে কয়েক হাজার ছেলেমেয়ে ডাক্তার হয়ে বের হচ্ছে। এদের মধ্য থেকে অন্তত একজন ডাক্তার চলে আসবেন আমাদের এই গরিবের হাসপাতালে। নিজেকে নিয়োজিত করবেন গ্রামের অসহায় দরিদ্র মানুষের চিকিৎসা সেবায়।

কিন্তু হানিফ সংকেতের ইত্যাদিতে প্রচারিত প্রতিবেদন অনুসারে - ডাঃ বেকারের মৃত্যুর ৭ বছর হয়ে গেলেও এ দেশের একজন ডাক্তারও তাঁর সেই আহ্বানে সাড়া দেয়নি।

দেশের কেউ সাড়া না দিলেও তাঁর আহ্বানে সূদর আমেরিকা থেকে ছুটে এসেছেন- আরেক মানবতাবাদী ডাক্তার দম্পতি জেসিন এবং মেরিন্ডি। যে দেশে যাওয়ার জন্য দুনিয়ার সবাই পাগল। শুধু নিজেরা যে এসেছেন তা না। নিজেদের সন্তানদেরও সাথে করে নিয়ে এসেছেন। ভর্তি করে দিয়েছেন গ্রামেরই স্কুলে। গ্রামের শিশুদের সাথে খেলছে। ডাক্তার জেসিন কী সুন্দর করে লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন।

অথচ আমরা সুযোগ পেলেই গ্রাম থেকে শহরে ছুটি। শহর থেকে বিদেশ পাড়ি দেই। শিশু জন্মের পর থেকেই চিন্তা থাকে কত দ্রুত সন্তানকে আধুনিক মিডিয়াম ইংরেজি স্কুলে বাচ্চাকে পড়াবো। লুঙ্গি পরাতো আমাদের রুচির সাথে আজ বড়ই বেমানান। লুঙ্গি পরতে পারিনা বলতে পারলে- আমাদের আভিজাত্যের পারদ শুধু একটুকু না অনেকটুকুই বাড়ে।

সেই জায়গায় ডাঃ এড্রিক বেকারের মতো ডাঃ জেসন এবং মেরিণ্ডা দম্পত্তি আমাদের এক বিশাল লজ্জায় ফেলে দিলেন।

তারা বলেন, ‘প্রথমে ভাষা শিখতে শুরু করি। ভাত আর পাঙ্গাশ মাছ খাওয়া রপ্ত করেছি। বাঙালি পোশাক পরতে আমরা দুজনেই ভালোবাসি। ডাক্তার ভাই যে পদ্ধতিতে হাসপাতাল চালাতেন, আমরা সে পদ্ধতিই অনুসরণ করছি। এখানে সবাই আন্তরিক।'

এই দম্পতিরও ইচ্ছে বাংলাদেশের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা করতে চান জীবনের শেষ দিন পর্যন্ত, মরতে চান এই দেশের মাটিতেই....

অথচ, আমাদের দেশে প্রতিবছর হাজার হাজার ডাক্তার তৈরি হচ্ছে যারা সরকারি/বেসরকারি বড় বড় হাসপাতাল রেখে উপজেলা/ইউনিয়ন পর্যায়ের হাসপাতালেই যায় না! ট্রান্সফার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলেও তিন মাসের বেশি থাকেন না, তবদির করে ফিরে যান ঢাকার বড় কোন হাসপাতালে||

আর হৃদয়বান এই দম্পতি সম্পদ আর সুখের মোহ ত্যাগ করে আমেরিকা ছেড়ে স্থায়ীভাবে চলে এসেছেন টাঙ্গাইলের মধুপুরে। এখন গ্রামের মানুষের কাছে জেসিন হয়ে উঠেছেন নতুন ডাক্তার ভাই ...

এই মানুষদেরকে সম্মান না দিয়ে কী পারা যায়......❓

সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশবাবাকে এক ছেলের জিজ্ঞাসা!!“বাবা, সফল জীবন কাকে বলে?"বাবা (সরাসরি উত্তর না দিয়ে) বলল...
03/01/2024

সন্তানের জন্য চমৎকার শিক্ষামূলক উপদেশ

বাবাকে এক ছেলের জিজ্ঞাসা!!

“বাবা, সফল জীবন কাকে বলে?"

বাবা (সরাসরি উত্তর না দিয়ে) বললেন/ - “আমার সাথে চলো, আজ ঘুড়ি উড়াবো। তখন বলবো।

" বাবা ঘুড়ি ওড়ানো শুরু করলেন। ছেলে মনযোগ দিয়ে দেখছে। আকাশে ঘুড়ি বেশ কিছু ওপরে উঠার পর বাবা বললেনঃ

- “এই দেখো ঘুড়িটা অতো উচুতেও কেমন বাতাসে ভেসে আছে। তোমার কি মনে হয়না, এই সূতার টানের কারণে ঘুড়িটা আরোও উপরে যেতে পারছেনা?"

ছেলে,

“তা ঠিক, সূতো না থাকলে ওটা আরও উপরে যেতে পারতো!"

বাবা আলগোছে সূতোটা কেটে দিলেন। ঘুড়িটা সূতার টান মুক্ত হয়েই প্রথমে কিছুটা উপরে উঠে গেল। কিন্তু একটু পরেই নিচের দিকে নামতে নামতে অদৃশ্য হয়ে গেল।

এবার বাবা ছেলেকে জীবনের দর্শন শুনাচ্ছেন
.. "শোনো, জীবনে আমরা যে উচ্চতায় বা পর্যায়ে আছি বা থাকি; সেখান থেকে প্রায় মনে হয় ঘুড়ির সূতার মত কিছু কিছু বন্ধন আমাদের আরও উপরে যেতে বাধা দেয়।

যেমনঃ

■ ঘর,

■ মা-বাবা,

■ পরিবার,

■ অনুশাসন,

■ সন্তান ইত্যাদি।

আর আমরাও সেইসব বাঁধন থেকে কখনো কখনো মুক্ত হতে চাই। বাস্তবে ঐ বন্ধনগুলোই আমাদের উঁচুতে টিকিয়ে রাখে, স্থির রাখে, নিচে পড়ে যেতে দেয় না। ঐ বন্ধন না থাকলে আমরা হয়তো ক্ষণিকের জন্য কিছুটা উপরে যেতে পারি, কিন্তু অল্পসময়েই আমাদেরও পতন হবে ঐ বিনে সূতোর ঘুড়ির মতই!

জীবনে তুমি যদি উঁচুতে টিকে থাকতে চাও, তবে কখনোই ঐ বন্ধন ছিঁড়বে না। সুতা আর ঘুড়ির মিলিত বন্ধন যেমন আকাশে ঘুড়িকে দেয় ভারসাম্য; তেমনি সামাজিক, পারিবারিক বন্ধনও আমাদের জীবনের উচ্চতায় টিকে থাকার ভারসাম্য দেয়। আর এটাই প্রকৃত সফল জীবন।"

কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?১. সময় নষ্ট করা।২. রাতে দেরি করে ঘুমানো।৩. শাক সবজির তুলনাই জাঙ্ক ফুড বেশি খাওয়া।৪...
01/01/2024

কোন বদঅভ্যাসগুলো আমাদের জীবন নষ্ট করে?

১. সময় নষ্ট করা।

২. রাতে দেরি করে ঘুমানো।

৩. শাক সবজির তুলনাই জাঙ্ক ফুড বেশি খাওয়া।

৪. নিজের ক্যরিয়ারে, পড়াশোনাই মন না দিয়ে তথাকথিত লাভ ( ভালোবাসা)র ফাঁদে জরিয়ে পরা।

৫. নিজের ধর্মের নিয়ম মেনে না চলা নিজের ধর্ম গ্রন্থ পাঠ না করা।

৬. সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশি সময় ব্যয় করা।

৭. নিজেকে সময় না দেওয়া.

৮. পরনিন্দা করা।

৯. আরেকজনের কথাই নিজেকে পরিবর্তন করা।

১০. নিজেকে ছোট, একা মনে করা মনে রাখবেন এ পৃথিবীতে কেউ আপনার পাশে না থাকলেও আপনার সৃষ্টিকর্তা সব সময় আপনার পাশে আছে।

আমাদের নিজেদের কর্মকান্ডকে চিহ্নিত ও উন্নত করার জন্য অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন নাই। দৈনন্দিন জীবনের সাধারন ঘটনাবলী থেকেই...
31/12/2023

আমাদের নিজেদের কর্মকান্ডকে চিহ্নিত ও উন্নত করার জন্য অভিজ্ঞতা নেওয়ার প্রয়োজন নাই। দৈনন্দিন জীবনের সাধারন ঘটনাবলী থেকেই আমরা এই অভিজ্ঞতা নিতে পারি। যেমন - আমরা কিভাবে প্রতিশ্রুতি দেই এবং তার রক্ষা করি? গাড়ি চালাতে গিয়ে ট্র্যাফিক জ্যামে কি আচরণ করি? বিরক্তিকর বন্ধু, সহকর্মী, নিকট আত্মীয় বা ক্রেতাকে কিভাবে দেখি? কোন ক্ষেত্রে আমরা বেশি শক্তি ব্যয় করি এবং আমরা কোন ভাষা ব্যবহার করি?
আমরা প্রতিদিন যেসব অস্বাভাবিক চাপের সম্মুখীন হই সেসব চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বিভিন্ন ধরনের কর্মক্ষমতার উন্নয়ন ঘটাতে পারি ।যা আমাদের নৈমিত্তিক জীবনের অতি স্বাভাবিক ঘটনা পরিবর্তন আনতে পারে । এসবের মাধ্যমেই আমরা প্রতিনিয়ত আমাদের মনোভাব যাচাই করতে পারি। এবং নিজেদের দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটাতে পারি।
এটি খুব সহজ, চেষ্টা করুন এবং দেখুন কি ঘটে?
আজ থেকে আমরা কেবল আমাদের প্রভাব বলার উপর মনোযোগ দেই। অর্থাৎ যে প্রতিশ্রুতি দিচ্ছি, তার রক্ষা করুন। বিচারকের মতো না হয়ে মডেল হোন। সমালোচক না হয়ে সমস্যা সমাধানের উপাদান হিসেবে কাজ করুন, সমস্যার উপাদান না।
এক্ষেত্রে আমাদের সংসার জীবনে, পরিবারে, কর্মক্ষেত্রে এর অনুশীলন করতে পারি । অন্যের দুর্বলতা নিয়ে কথা বলবো না, এমনকি নিজের দুর্বলতা নিয়েও কথা বলবো না। যখনই ভুল করব, তা স্বীকার করব, সংশোধন করব এবং এ থেকে তাৎক্ষণিকভাবে শিক্ষা গ্রহণ করবো। নিজেকে নিন্দাকারী বা দোষারোপকারীর মডেলে পরিণতি করব না। যে বিষয়ের উপর আমার নিয়ন্ত্রণ রয়েছে সে বিষয়ের প্রতি মনোযোগ দিব। বর্তমানে আমি যা করছি তার প্রতি মনোযোগী হব। অন্যের দুর্বলতার প্রতি সহানুভূতির দৃষ্টিতে তাকাব,সমালোচনার দৃষ্টিতে নয়। তারা যা করছে না অথবা তাদের যা করা উচিত তার ওপর মনোযোগ না দিয়ে বরং তাদের ক্রিয়ার ক্ষেত্রে আমার নির্বাচিত প্রতিক্রিয়া কি হবে এবং আমার কি করা উচিত তার ওপর গুরুত্ব দিব। আপনি যদি এরূপ চিন্তা করতে শুরু করেন যে বিষয়টি "আপনার বাহিরে" অবস্থান করে তবে নিজেকে এখানেই থামিয়ে দিন এরকম চিন্তা সমস্যার সৃষ্টি করে।
আমরাই আমাদের নিজেদের সাফল্যের জন্য দায়ী। সুখের জন্য দায়ী। এবং চূড়ান্তভাবে বলা যায়, আমাদের পারিপার্শ্বিক অবস্থার জন্য দায়ী। আমরা প্রতিক্রিয়া করার ক্ষমতা রাখি অর্থাৎ আমরাই দায়ী। সুতরাং সফলতার জন্য নিজেকে তৈরি করুন।

অপারেশন করার স্থানকে থিয়েটার কেন বলে? 🤔এটা লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের একটি প্রাচীন অপারেশন থিয়েটার। ১৮২২ সালের এই ...
30/12/2023

অপারেশন করার স্থানকে থিয়েটার কেন বলে? 🤔

এটা লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালের একটি প্রাচীন অপারেশন থিয়েটার। ১৮২২ সালের এই অপারেশন থিয়েটারে ছিল চলচ্চিত্র প্রেক্ষাগৃহ অর্থাৎ মুভি থিয়েটারের মতো আসন বিন্যাস। চিকিৎসকগণ রোগীর অস্ত্রোপচার করার সময় শিক্ষানবিশ চিকিৎসকরা আসনগুলো বসে অস্ত্রোপচারের বাস্তব অভিজ্ঞতা পেতো। এটা এখন একটা জাদুঘর।

এছাড়া প্রাচীন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি থিয়েটার থাকতো যেখানে শিক্ষক [মৃ]তদেহে অস্ত্রোপচার করে শিক্ষার্থীদের বুঝিয়ে দিতেন। শিক্ষার্থীরা এই রকম আসন বিন্যাসেই বসতো। মূলত এমন থিয়েটারের মত ব্যবস্থার কারণেই একে অপারেশন থিয়েটার বলা হয়!

এই ম্যাপ টা ভালো করে দেখুন এটাই হচ্ছে আমাদের আসল ম্যাপ। এই মানচিত্রে যত টুকু দেখেন তারা সবাই বাঙালি।
30/12/2023

এই ম্যাপ টা ভালো করে দেখুন এটাই হচ্ছে আমাদের আসল ম্যাপ। এই মানচিত্রে যত টুকু দেখেন তারা সবাই বাঙালি।

বলতে পারেন ইনি কার মেয়ে বা নাতনি ?
19/12/2023

বলতে পারেন ইনি কার মেয়ে বা নাতনি ?

18/12/2023

যাদের পেইড কোর্স ও সফটওয়্যার লাগবে শুধু তারাই যোগাযোগ করবেন।

Address

Mongla

Alerts

Be the first to know and let us send you an email when Learning And Earning School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share