29/03/2025
#ফুলস্টপ_প্লিজ❗
এখনো সময় শেষ হয়ে যায়নি। একটু থামেন!থেমে যাই প্লিজ। এইতো চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, থামতে তো হবেই। চলে যেতে হবে শূণ্য হাতে......
ক্ষমাশীল আল্লাহ আমার-আপনার ভুল স্বীকারের অপেক্ষায়, তওবা করার সুযোগ এখনো আছে, রমজান শেষ হয়ে যায়নি, ঈদের রাত এখনো বাকি। প্লিজ বিবেককে জাগাই ক্ষণস্থায়ী দুনিয়ার সাময়িক স্বার্থ, রাজনীতি, ক্ষমতা আর সম্মানের জন্য আর কত নিজের বিবেকের কাঠগড়ায় পুড়বো❓ আর কত সত্যকে মিথ্যার আবরণে ঢাকার চেষ্টা করবেন? রাজনীতির কুটচালে আর কত দৌঁড়াবেন, কার পেছনে ঘুরছেন? এবার গেম শেষ করুন, #ফুলস্টপ_প্লিজ ❗
গেম যাই খেলেন, আগে নামাজটা ধরুন। নামাজের চেয়ে বড় তো কিচ্ছু না। শত কিলোমিটার জার্নি করে লংমার্চ করতে পারেন, অথচ নামাজের বেলায় শরীর দুর্বল, বিভিন্ন অজুহাত। কেন রে ভাই, কি হলো তুমার, সৃষ্টি হয়ে স্রস্টার সবচেয়ে বড় হুকুম নামাজ ছেড়ে দেয়ার দুঃসাহসে শয়তানও ভয় পায়। এই রমজানে যদি নামাজের অভ্যাস গড়তে না পারেন, তুমার মত হতভাগা আর নেই। রাজনীতি নয়, আগে সময়মত ৫ ওয়াক্ত নামাজের পেছনে দৌঁড়ান, #জীবন_আলোকিত হয়ে যাবে।
রাজনীতি যদি করতেই হয়, অন্তত তুলনামূলক ভালো রাজনৈতিক আদর্শের ছায়াতলে একটু আশ্রয় নিন। নিজের প্রতি আর অবিচার করিয়েন না প্লিজ৷ চিরস্থায়ী অন্ধকার কবর যে অপেক্ষায়৷ নিজের অপরাধ নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আল্লাহপাক যে মহা ক্ষমাশীল। রমজান চলে যাচ্ছে, অথচ আমাদের অন্তর এখনো রবের ক্ষমা লাভের তাড়নায় উদগ্রীব নয়, বুক ধড়ফড় করে না, খামখেয়ালিপনা উদাসীন জীবন থেকে বেরিয়ে আসতে পারিনি। বুঝতে হবে মৃত অন্তর। একটিবার অপরাধ স্বীকার করে অশ্রুবিসর্জন দেই, ফিরে আসি অন্ধভক্তি রাজনীতি ছেড়ে আলোর পথে। আল্লাহপাক খুশি হয়ে কাছে টেনে নিবেন। ভুলের জন্য #ফুলস্টপ_প্লিজ❗
এখনো সময় শেষ হয়ে যায়নি, হে প্রিয়, ওদের সাথে মাঠে-ময়দানে যুদ্ধ নয়, তর্কে নয়, লিখনিতে নয়, মঞ্চে সিংহের মত গর্জে নয়। এবার রাতের নির্জনে একাকী নিভৃতে হাটুগেরে বসে ক্রোন্দন করি, আগে নিজের জন্য, পরে ওদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে বলি। মাত্র ক'টা রমজান, মাইক হাতে না নিয়ে, শেষ রাতে একটা ঘন্টা আল্লাহর কাছে দুটা হাত তুলি৷ প্রেস কনফারেন্স নয়, যা অভিযোগ আছে আল্লাহ কাছে করি, যা চাওয়ার আছে আল্লাহর কাছে প্রস্তাব করি৷ আল্লাহপাক এমন প্রতাপশালী ক্ষমতাবান দাতা যে, দিলে এক বিন্দু পরিমাণ কিছু কমবে না৷ আল্লাহ সুবহানাহু তা'য়ালা ভরিয়ে দিবেন। সাহাবাগণ রা: কোন সমস্যায় পতিত হলে, কোন ইচ্ছে পুরণের জন্য আগে নামাজে দাড়াতেন, আল্লাহর কাছে মনখোলে চাইতেন, পরে চেষ্টা করতেন। আর আমরা আগে আসবাব আর ব্যক্তির পেছনে চেষ্টা করি, নামাজের কথা মনেই থাকে না।
সময় শেষ হয়ে যায়নি, আমরা যারা এখনো মন ভরে রমজানের গুরুত্বপূর্ণ সময়টাকে কাজে লাগাতে পারিনি, এখনো সুযোগ, উঠি, জাগি, ক্ষমা আর রহমতের আশা নিয়ে আল্লাহর উপর বিশ্বাস রাখি। রমজান মাসের একটা রাতের এতই মর্যাদা যে, #বুযুর্গ_বলেছেন, কবরের বাসিন্দাদের যদি দুনিয়ার জীবনে একটা রাতের জন্য ফেরার সুযোগ দেয়া হতো, তারা রমজানের একটা রাতকেই বেছে নিতো। আল্লাহ রহমত থেকে অবিশ্বাসীরাই নিরাশ হয়। যে কাপড়ের ব্যবসায়ী ঈদের সময় দোকান বন্ধ রাখে, সে নিশ্চয়ই বোকা। ঠিক কোন মুসলমান যদি একটা রমজানের রাত অবহেলায় কাটায়, সে নিশ্চয় বোকা৷
এখনো চোখের পানি বিসর্জনের সময় ফুরিয়ে যায়নি, শুধু দুনিয়ার পেরেশানিতে নয়, দোযখের ভয়াবহ আগুন থেকে বাঁচতে এক ফোটা অশ্রুপাত করি নিরবে নিভৃতে, নিজের জন্য, দেশ ও জাতির কল্যাণের জন্য। সমস্ত হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া, পরশ্রীকাতরতা থেকে মনকে পরিশুদ্ধ করি, #ফুলস্টপ_প্লিজ❗ তওবা করি, নেক আমল করার ও ঈমানী মৃত্যুর তৌফিক চাই, হেদায়েত কামনা করি শয়তানের সমস্ত ধোঁকা থেকে। আগে নিজে সঠিক পথে চলার ফিকির করি, নিশ্চয়ই আল্লাহ হেদায়তকারী, সর্বশ্রেষ্ঠ কল্যাণকামী।