25/11/2025
লোগো ডিজাইনের ধরন বা প্রকারভেদঃ
ভাবছেন, লোগো কি বা কেন দরকার আপনার প্রতিঠানের জন্য?
উত্তরঃ হবে লোগো হচ্ছে আপনার প্রতিঠানের প্রান, তবে আমাদের দেশে সাধারণত কোম্পানি ষ্টেশনারী ও ব্রান্ডিং মেটারিয়ালস এবং লিগ্যাল ফরমেশন নিয়ে উদ্যোক্তা বা ব্যবসায়ীদের মধ্যে রয়েছে ব্যাপক উদাসীনতা অথচ এই বিষয় গুলোই আপনার উদ্যোগের প্রাথমিক গুরুত্বপুর্ন কাজ যা উদ্যোগের মাপ কাঠি হিসেবে ধরা হয় কারন কথায় আছে “আগে দর্শনধারী পরে গুণবিচারি”
“লোগো” কি তা সহজ ভাষায় বলতে গেলে, এটি হচ্ছে আপনার ব্যবসার ধরনের বহিঃপ্রকাশ, পন্য বা সেবার প্রাথমিক ধারনা, উদ্যোগের পিছনে কাজ করা ব্যাক্তিদ্বয়ের রুচির বহিঃপ্রকাশ ইত্যাদি মিলিয়ে একটি সার্বিক পর্যালোচনার চিহ্ন বা প্রতীক। আর এই লোগো, চিহ্ন বা প্রতীকটি আপনাকে ও আপনার বিজনেস মডেল ধারন করে আপনার ক্লাইন্ট বা পটেনশিয়াল ক্লাইন্টদের আকর্ষনীয় করবে এবং তাদের অবচেতন মনে ধারন করবে।
আসুন জেনে নেওয়া যাক কত ধরনের লোগো বা প্রতীক হতে পারে?
সাধারণত ৯ ধরনের লোগো বা কোম্পানি আইডেন্টিটি ব্যবহৃত হয়। এরই মধ্যে অন্যতম হচ্ছে ৪টি ধরন যা হচ্ছে Wordmarks, pictorial, mascot, and combination আর বাকি ৫ ধরনের ব্যবহার তুলনামূলকভাবে কম হয়।
নিম্মে ৯ ধরনের লোগো বা প্রতীকের নাম দেওয়া হলোঃ
০১. Lettermarks or Monogram/ লেটারমার্ক বা মনোগ্রাম
উদাহরণঃ IBM, NASA, HP, CNN
০২. Wordmarks/ওয়ার্ডমার্ক
উদাহরণঃ Coca-Cola, Google, FedEx, Tiffany & Co., Johnson & Johnson, and eBay
০৩. Letterforms/লেটারফর্ম
উদাহরণঃ McDonald's, WordPress, Adobe, Netflix and Knackflair
০৪. Pictorial or Brand/সচিত্র বা ব্র্যান্ড
উদাহরণঃ Twitter, Apple, Target, Pl***oy Enterprises, and John Deere
০৫. Abstract/বিমূর্ত বা সারাংশ
উদাহরণঃ Spotify, Pepsi, Nike, Chase, Microsoft, and BP
০৬. Emblem/প্রতীক
উদাহরণঃ Warner Bros. Pictures, Harley-Davidson Motorcycles, NFL, and Starbucks
০৭. Combination/সংমিশ্রণ
উদাহরণঃ Burger King, Pizza Hut, Sonic, and CVS pharmacy
০৮. Mascot/মাসকট
উদাহরণঃ KFC, Pringles, Wendy's, Quaker, and Michelin
০৯. Dynamic/প্রগতিশীল
উদাহরণঃ Noggin, Nickelodeon, and AOL
সর্বপরি, আপনার উদ্যোগটির লোগো বা প্রতীকটি হতে হবে তথ্যবহুল, আকর্ষনীয়, স্মরণযোগ্য , মর্মস্পর্শী যা হবে আপনার কাস্টমার সিগমেন্ট অনুযায়ী । অবশ্যই পূর্বের তুলনায় এখন আমাদের উদ্যোক্তারা এই লোগো বা কোম্পানি ফরমেশন বিষয় গুলো নিয়ে ধীরে ধীরে সচেতন হচ্ছে এবং বাংলাদেশেও খুব ভালো বাজেটে লোগো তৈরী হচ্ছে ।
উক্ত উল্লেখিত ৯ ধরনের লোগোর সম্পর্কে সংক্ষিপ্তভাবে মূল বিষয়গুলো নিয়ে আমার জানার মধ্যথেকে লিখার ইচ্ছে আছে, ইনশাআল্লাহ্ ।