Creative it Digital Marketing _BD

Creative it Digital Marketing _BD We offer our services with confidence and come up with new creative ideas through an employer commitment.

02/01/2024
■▪রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।■▪...
06/06/2022

■▪রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছেঃ টাকা, পয়সা, অর্থ এবং সম্পদ।
■▪রিজিক এর সর্বোচ্চ স্তর হচ্ছেঃ শারীরিক এবং মানসিক সুস্থতা।
■▪রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছেঃ পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান এবং
■▪রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছেঃ মহান আল্লাহর সন্তুষ্টি।

■■ রিজিক খুব গভীর একটি বিষয়, যদি আমরা তা বুঝতে পারি।

■■ আমি পুরো জীবনে কত টাকা আয় করবো সেটা লিখিত, কে আমার জীবনসঙ্গী হবে সেটা লিখিত, কবে কোথায় মারা যাবো সেটাও লিখিত এবং কতটা খাবার ও পানীয় গ্রহণ করবো তাও লিখিত বা নির্দিষ্ট।

■■ আশ্চর্যের ব্যাপার হচ্ছে, আমি কতগুলো দানা বা ভাত দুনিয়াতে খেয়ে তারপর মারা যাবো সেটা লিখিত। একটি দানাও কম হবেনা এবং একটি বেশিও না।

■■ ধরুন এটা লিখিত যে আমি সারাজীবনে এক কোটি টাকা আয় করবো, এই সিদ্ধান্ত আল্লাহ্‌ তা'আলা নিয়েছেন।

■■ কিন্তু, আমি হালাল উপায়ে আয় করবো না হারাম উপায়ে আয় করবো, সেই সিদ্ধান্ত একান্তই আমার।

■■ যদি ধৈর্য ধারণ করি, আল্লাহ্‌ তা'আলার কাছে চাই, তাহলে হালাল উপায়ে ওই এক কোটি টাকা আয় করেই আমি মারা যাবো। আর হারাম উপায়ে হলেও ওই এক কোটিই... নাথিং মোর, নাথিং লেস!

■■ আমি যেই ফলটি আজকে টেকনাফ বসে খাচ্ছি, সেটা হয়ত ইতালি কিংবা থাইল্যান্ড থেকে ইমপোর্ট করা। ওই গাছে যখন মুকুল ধরেছে তখনই নির্ধারিত হয়েছে যে, সেটি আমার কাছে পৌঁছাবে। এর মধ্যে কত পাখি ওই ফলের উপর বসেছে, কত মানুষ এই ফলটি পাড়তে গেছে, দোকানে অনেকে এই ফলটি নেড়েচেড়ে রেখে গেছে, পছন্দ হয় নি বা কিনেনি। এই সব ঘটনার কারণ একটাই, ফলটি আমার তাক্বদীরে লিখিত। যতক্ষণ না আমি কিনতে যাচ্ছি, ততক্ষণ সেটা ওখানেই থাকবে।
এর মধ্যে আমি মারা যেতে পারতাম, অন্য কোথাও চলে যেতে পারতাম, কিন্তু না! রিজকে যেহেতু লিখিত আমি এই ফলটি না খেয়ে মারা যাবো না।

■■ রিজিক জিনিসটা এতোটাই শক্তিশালী!

■■ কিংবা যেই আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব আমার বাসায় আসছে, সে আসলে আমার খাবার খাচ্ছে না। এটা তারই রিজিক, শুধুমাত্র আল্লাহ্‌ তা'ইলা আমার মাধ্যমে তার কাছে পৌঁছে দিচ্ছেন। হতে পারে এর মধ্যে আমাদের জন্য মঙ্গল রয়েছে। আলহামদুলিল্লাহ!

■■ কেউ কারোটা খাচ্ছে না, যে যার রিজকের ভাগই খাচ্ছেন।

■■ আমরা হালাল না হারাম উপায়ে খাচ্ছি, সেটা নির্ভর করছ, আমি আল্লাহ্‌ তা'আলার উপর কতটুকু তাওয়াক্কুলের উপর আছি, কতটুকু ভরসা করে আছি। তার উপর।কেননা,
আল্লাহ তা'আলা বলেনঃ

وما من دابة فى الارض الا على الله رزقها
-------"দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই,যার রিজকের দায়ীত্ব (আমি)আল্লাহর উপর নেই।

বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বললো,”তোর কাছে কি ৫০০ টাকা হবে?” হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। বাবার দিকে...
06/06/2022

বের হচ্ছিলাম বাসা থেকে, এমন সময় বাবা বললো,”তোর কাছে কি ৫০০ টাকা হবে?” হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি হলো। বাবার দিকে তাকিয়ে মনে পড়ে গেলো সেই ক্লাস টু’র একটি কথা।

বাবাকে বলেছিলাম, “বাবা, ২ টাকা দিবা?” বাবাঃ “কেন? কি করবে ২ টাকা দিয়ে?” আমিঃ আইসক্রিম খাবো। (তখন এক টাকায় ৪ টা রঙিন আইসক্রিম অথবা ২ টা বরফের সাথে নারকেল দেয়া আইসক্রিম পাওয়া যেতো)। বাবা ২ টাকার পরিবর্তে ৫ টাকা দিয়েছিলো।

বাবা – মা আসলেই বড় অদ্ভুত ক্যারেকটার। তারা সারাজীবন চেষ্টা করেছেন তাদের সর্বোচ্চটা আমাদের জন্য করার। সময় কতোটা দ্রুত চলে যায়, আজ বাবা অবসরপ্রাপ্ত। কেন যেন খুব কান্না পেলো, জানি না। ওয়ালেট হাতড়ে ১০০ টাকা বাদে যা ছিলো সবটা বাবাকে দিয়ে দিলাম। বাবাঃ আরে পাগল, এতো দিয়ে আমি কি করবো?

আমিঃ বাইরে যাও, তোমার দোস্তদের সাথে আড্ডা দিবা, চা নাস্তা খাবা আর কি.. বলেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলাম, নিজের চোখের পানি এড়াতে। আপনজনের জন্য সময়মতো কিছু করতে না পারলে কিসের চাকুরী, কিসের ব্যবসা, এসব দিয়ে কি হবে ।

(Collected)

Digital Marketing এর একটি বড় জায়গা জুড়ে রয়েছে SEO, অর্থাৎ Search Engine Optimization. বলা যায় ডিজিটাল মার্কেটিং বা Onlin...
28/05/2022

Digital Marketing এর একটি বড় জায়গা জুড়ে রয়েছে SEO, অর্থাৎ Search Engine Optimization. বলা যায় ডিজিটাল মার্কেটিং বা Online Marketing এর শুরুটা যেহেতু হয় সার্চ ইঞ্জিন থেকে, তাই সার্চ ইঞ্জিন রেজাল্টের Top Ranking এর জন্য ওয়েবসাইটের কনটেন্ট অপটিমাইজেশন বেশ গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাইলেই Facebook Ad বা Google Ad চালিয়ে হয়তো সাময়িক একটা বুষ্ট আপ করতে পারি কনভার্শনে, কিন্তু যদি আমরা লং টার্ম চিন্তা করি তাহলে আমাদের উচিত হবে SEO Friendly Content Writing এর উপর জোর দেওয়া।

কীওয়ার্ড সিলেকশন করে SEO Friendly Content লিখতে হয়তো বেশ সময় লাগে, কিন্তু একবার যদি গুগল বা মেজর সার্চ ইঞ্জিন গুলোর র‍্যাংকিং এর টপে চলে আসে সেক্ষেত্রে আপনাকে টাকা খরচ করে আর ক্লায়েন্ট খুঁজে পেতে হবে না। গুগলের সার্চ করে আপনার ওয়েবসাইট লিংক থেকে আপনার সাইট ভিজিট করবে এবং কনভার্শন হওয়ার চান্স বেঁড়ে যাবে।

SEO Friendly Content Writing অনলাইন কোর্সে আমাদের ইন্সট্রাকটর স্যাররা বেশ দক্ষতার সাথে দীর্ঘদিন ধরে SEO এর কাজ করে আসছেন। যেমন, teenager Scooter, electric scooter for teenager দিয়ে পুরো বিশ্ব থেকে প্রতিমাসে প্রায় ১০ হাজার সার্চ হয় গুগলে। আর এই কীওয়ার্ড গুলোর জন্য গুগল সার্চের টপ র‍্যাংকিং-এ যে সাইট আছে সেই সাইট আমাদের এই কোর্সের ইন্সট্রাকটর স্যারের SEO Friendly Content Writing এর জন্য হয়েছে।

👉এই কোর্স শেষে যা কিছু শিখতে পারবেন:

কনটেন্ট রাইটিং এর ধারনা
কনটেন্ট এর প্রকারভেদ
Search Engine Optimization হাতেখড়ি
On-Page SEO এবং Off-Page SEO
SEO এর জন্য Keyword কী, যেভাবে SEO Friendly Keyword খুজে বের করবেন
যেভাবে ট্যাগ লাইন ইমপ্রোভ করবেন
Readability এর জন্য বিভিন্ন SEO Tools এর ব্যবহার
Keyword কনটেন্টে ইউজ করে যেভাবে SEO Friendly Content লিখবেন
গ্র্যামারের ভুল ছাড়া কিভাবে ভালো কনটেন্ট লিখবেন
SEO Optimized Content এর জন্য বিভিন্ন ধরনের টুলসের ব্যবহার
Product Description ভালোভাবে লেখার উপায়
কিভাবে SEO Friendly Blog Post লিখবেন
কিভাবে Website Content লিখবেন
Plagarism কী, কিভাবে Plagarism চেক করবেন
Spin Test এর মাধ্যমে কনটেন্ট পরিবর্তন করা
SEO Content এর জন্য ইমেজের ব্যবহার
Freelance Marketplace গুলোতে ভালো অবস্থান যেভাবে নিশ্চিত করবেন
বায়ার/ ক্লায়েন্টের সাথে ভালো কমিউনিকেশন নিশ্চিত করার উপায়
বায়ারের সাথে কমিউনিকেশন এবং কনটেন্ট লেখার জন্য ভালো উপায়
বিভিন্ন প্রকার SEO Tools এর ব্যবহার ইত্যাদি বিষয় সমূহ।।
তাই নিজের skill developed করুন এবং একজন দক্ষ কারিগর নিজেকে গড়ে তুলুন।।

ইমেল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং  এর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। 🌀আমরা সবাই একটা কথা শুনেছি " প্র...
27/05/2022

ইমেল মার্কেটিং হলো অনলাইন মার্কেটিং এর সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার। 🌀

আমরা সবাই একটা কথা শুনেছি " প্রচারেই প্রসার " ✨

ইমেল মার্কেটিং হচ্ছে ডিজিটাল মার্কেটিং সেক্টরের অন্যতম একটা মাধ্যম। ✉️

Email marketing এমন একটি online marketing technique যার দ্বারা আপনি আপনার product বা কনটেন্ট এর জন্য অনেক কাস্টমার ইমেইল (email) এর মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। 📩

আমাদের product এর মার্কেটিং করার জন্য কোনো জায়গায় যেতে হবেনা। এটাই হলো ইমেইল মার্কেটিং এবং Digital marketing এর শক্তি।👩‍💻

এখন আগের মতো কাগজ বিরতরণ না করে আমরা চাইলে স্কিল ডেভেলপ করে অনলাইনে ইমেলে মাধ্যমে মার্কেটিং করতে পারি। 📧


⏹️ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করতে হয় –ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নির্ভর করবে কম্পানি বা ব্যক্তির প...
18/05/2022

⏹️ফ্রিল্যান্সিং এ কি কি কাজ করতে হয় –
ফ্রিল্যান্সিং এর কাজ বিভিন্ন ধরনের হতে পারে, সেটা নির্ভর করবে কম্পানি বা ব্যক্তির প্রয়োজন এবং আপনার স্কিলের ওপর। বর্তমানে সবথেকে চাহিদায় থাকা ফ্রিল্যান্সিং এর কাজগুলি হলো :
✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing)
✅গ্রাফিক ডিজাইনিং (Graphics Designing)
✅ওয়েবসাইট ডেভলপমেন্ট (Web Development)
✅App ডেভলপমেন্ট (Mobile App Development)
✅ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO)
✅কন্টেন্ট রাইটিং (Content Writing)
✅ ভিডিও এডিটিং (Video Editing)
⤴️উপরে উল্লেখ করা কাজগুলি ছাড়াও অনেক ধরনের ফ্রিল্যান্সিং এর কাজ রয়েছে।
⏹️ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো –
ফ্রিল্যান্সিং এ পারদর্শী হওয়ার জন্য আপনার নির্দিষ্ট কিছু স্কিল থাকা চাই, কাজ ভালো হলে তবেই কম্পানি গুলো আপনাকে কাজ দেবে। বেশিরভাগ ফ্রিল্যান্সিং এর কাজ অনলাইনের মাধ্যমেই হয়ে থাকে, তাই আপনাকে সেই সমস্ত স্কিলে পারদর্শী হতে হবে যেগুলির মার্কেট ডিমান্ড রয়েছে।

Address

Muktagachha, Mymensingh
Muktagachha
2210

Alerts

Be the first to know and let us send you an email when Creative it Digital Marketing _BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share