14/06/2026
অফিস নোটিশ
Dotpoint Digital
সকল কর্মকর্তা অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রতিষ্ঠানের উদ্যোগে একটি প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছে।
⚽ ম্যাচ: Argentina 🇦🇷 VS Brazil 🇧🇷
📅 তারিখ: ১৫ জুন ২০২৬ (সোমবার)
🕗 খেলা শুরু: সকাল ৮:০০ টা
🕢 সকল খেলোয়াড় ও স্টাফদের মাঠে উপস্থিতির সময়: সকাল ৭:৩০ টা
সকলকে নির্ধারিত সময়ের পূর্বে মাঠে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো পারস্পরিক সৌহার্দ্য, দলীয় মনোভাব এবং কর্মক্ষেত্রে ইতিবাচক সম্পর্ক আরও দৃঢ় করা।
সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।
আয়োজনে:
Dotpoint Digital Management Team