23/08/2017
"ZuhaWorld.Com মহান একুশে বই মেলা-২০১৮ "
সকল বাংলা ভাষাভাষী ও উদীয়মান লেখকদের জন্য প্রতিবারের ন্যায় আনন্দময় একটি ঘোষনা এই যে,আপনারা যারা "মহান একুশে বইমেলা -২০১৮ "তে লেখক হিসাবে আত্ম প্রকাশ বা নিজেকে মেলে ধরতে চান, তারা নিচের কথামালা গুলো একটু মন দিয়ে পড়ুন আর যোগ দিন আপনাদেরই প্রিয় “ZuhaWorld.Com অনলাইন ভিওিক উদীয়মান লেখক প্রতিযোগীতা ২০১৭-১৮′' তে এবং আত্মপ্রকাশ করুণ লেখক হিসাবে।
আপনি কি জানেন "ZuhaWorld.Com অনলাইন প্রতিযোগীতা ২০১৭-১৮" তে আপনি অংশ নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আর ঠিক এ কারনে প্রতিবারের ন্যায় আপনাদের জন্য এ আয়োজন।
চলুন জেনে নেয়া যাক প্রতিযোগীতার নিয়ামাবলি:
১) আপনি ৩০০০/ শব্দের মধ্যে গল্প পাঠাতে পারেন। সর্বোচ্চ দুইটি হলে ভালো হয়।
২) প্রতিটি লেখা হতে হবে মৌলিক এবং পূর্ব প্রকাশিত কোন লেখা বিবেচিত হবে না।
৩) সকল মান সম্পন্ন লেখা প্রকাশ করা হতে পারে আগামী "মহান একুশে বইমেলা ২০১৮ ইং" এ আমাদের প্রকাশিত বইয়ে, তাও একদম নিজেস্ব অর্থায়নে । এ জন্য প্রতি প্রতিযোগীকে নূন্যতম একটি মৌলিক লেখা এই গ্রুপেই পোষ্ট করতে হবে।
৪) যে কোন ধরনের লেখা, সে হতে পারে যে কোন বিষয়ক গল্প,তবে বিষেশ করে রম্য,প্যারাসাইকোলজি, সায়েন্স ফিকশন কে বিষেশ গুরুত্ব দেওয়া হবে।
৫)একটি গল্পে সর্বোচ্চ ২০টি বানান ভুল পাওয়া গেলে সেটি বাতিল বা অযোগ্য বলে বিবেচিত হবে। শতভাগ নির্ভুল সংগ্রহের জন্য অামাদের কঠোরতা কোমল দৃষ্টিতে দেখবেন।
৬) এডমিনদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত বলে মনে করবেন।
সুবিধা বলি:
যাদের লেখা ছাপা হবে তারা আমাদের পক্ষ থেকে পাবেন বিনা খরচে একটি শুভেচ্ছা কপি, একই সাথে তারা যদি বই পাঠানোর খরচ প্রদান করেন তাহলে বিনামূল্যে পাবেন আরো দুই কপি বই। এছাড়াও তারা যদি বই কিনতে চায় তাহলে পাবেন বইয়ের মূল্যের উপর ৫০% ছাড়।
বিষেশ কথা:
আপনি প্রতিযোগীতায় অংশ গ্রহন করা মানেই আপনার লেখা গুলো “ZuhaWorld.Com " অনলাইনের পেজ ও সাইটে প্রকাশের অনুমতি প্রদান করা।
> তাহলে আর দেরী কেন? এখনি যোগ দিন ZuhaWorld.Com এর এ মহতী আয়োজনে আর আপনার লুকায়িত প্রতিভাকে ছড়িয়ে দিন দুনিয়া জুড়ে।
আবারো মনে করিয়ে দিচ্ছি, "মহান একুশে বইমেলা ২০১৮ "- এ আপনারা যারা লেখক/লেখিকা হিসাবে আত্ম প্রকাশ করতে চান, আপনারা আপনাদের লেখা জমা দিন ৩১ শে অক্টোবর ২০১৭ ইং এর মধ্যে।আমরা আপনাদের নির্বাচিত লেখাগুলো ইন শা আল্লাহ প্রকাশ করবো আসছে আগামী " মহান একুশে বইমেলা -২০১৮ তে।"
ধন্যবাদান্তে,
Mirza Nahid Hossain
সার্বিক সহযোগীতায়,
ZuhaWorld.Com
: