12/09/2023
✅ফ্রিল্যান্সারদের পোর্টফোলিও ওয়েবসাইট কেন জরুরী ❓
যুদ্ধ করতে গেলে আপনার নিশ্চই তলোয়ারের প্রয়োজন হবে, তেমনি প্রযুক্তির এই যুগে চাকরির বাজারে ঠিকে থাকতে হলে একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকাটাও জরুরি । চলুন ডিটেইলস এ জেনে নেই ।
✅পোর্টফোলিও ওয়েবসাইট কিঃ
সাধারণ অর্থে পোর্টফোলিও হচ্ছে একজন ফ্রিল্য়ান্সার যে বিষয় নিয়ে কাজ করে সেই বিষয় এর কিছু স্যাম্পল একটি অনলাইন প্লার্টফর্মে সংরক্ষণ করে রাখা হয়, হতে পারে সেটা ওয়েবসাইট কিংবা গুগল ডক ফাইল ইত্যাদি । সংরক্ষিত ফাইল টি যাতে ক্লায়েন্ট কে দেখিয়ে তার পূর্বের কাজের অভিজ্ঞতা বোঝানো যায়, এ কারণেই সব ফ্রিল্যান্সার তার নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে । একজন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন সে আপনার পোর্টফোলিও ওয়েবসাইট টি দেখে আপনার কাজ সম্পর্কে ধারণা নিবে । তারপর আপনার কাজ দেখে পছন্দ হলে সে আপনাকে কাজ দিবে । আপনার সব স্কিল গুলো যদি সুন্দর করে সাজানো থাকে , আপনার কাজের মান যদি কুয়ালিটিফুল হয় তাহলে ক্লায়েন্ট আপনার পোর্টফোলিও দেখেই আপনাকে কাজ টি দিতে আগ্রহী হবে ।
✅নিজের স্কিল ডেভেলপ করতে সহায়কঃ
পোর্টফোলিও ওয়েবসাইট শুধু মাত্র ক্লায়েন্ট কে ইম্প্রেস করেই না বরং আপনার স্কিল ডেভেলপ করতেও সহায়তা করে । আপনার পোর্টফোলিও তে যেহেতু উল্লেখ থাকবে আপনি কি কি করতে পারেন । সেহেতু আপনার কোথাও ঘাটতি থাকলে আপনি সেটা ডেভেলপ করার চেষ্টা করবেন । ডেভেলপ করবেন এই জন্য যে যাতে আপনি একটা প্যাসিব ইনকাম করতে পারেন ।
✅পোর্টফোলিও ওয়েবসাইট এর মাধ্যমে নিজের কাজের প্রচারঃ
”প্রচারেই প্রসার” আপনি নিশ্চয়ই এই কথাটি শুনে থাকবেন । বেশি বেশি কাজ পেতে হলে আপনাকে বেশি বেশি আপনার দক্ষতার প্রচার করতে হবে । আপনার একটি পোর্টফোলিও ওয়েবসাইট থাকলে সবাই আপনার কাজ সম্পর্কে অবগত হবে । এবং আপনার কাজ ও আগের তুলনায় অনেক বেশি আসবে । ধরুন আপনি একজন ফটোগ্রাফার। শখ করে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছেন। কিন্তু সেটা ক্যামেরার ভেতরই সীমাবদ্ধ। কোনো পোর্টফোলিও ওয়েবসাইট না থাকায় প্রচারের অভাবে আপনার ফটোগ্রাফের তেমন প্রশার হলো না। আপনি জানলে অবাক হবেন, ফটোগ্রাফীর মাধ্যমে দেশের গন্ডি পেড়িয়ে নিজের কাজ কে বিদেশেও রিপ্রেজেন্ট করা সম্ভব। “ন্যাশনাল জিওগ্রাফিক” চ্যানেল এর নাম কে-ই বা শোনেনি। এই চ্যানেলের মাসিক যে ম্যাগাজিন টা বের হয় সেখানে বাংলাদেশের কিছু ফটোগ্রাফার এর তোলা ছবি কভার ফটো তে স্থান করে নেয়। তাদের মধ্যে অন্যতম হলো কে.এম আসাদ এর ছবি। এতে সে শুধু নিজের কাজ কে নয় পুরো বাংলাদেশকেই যেনো রিপ্রেজেন্ট করেছে পুরো ওয়ার্ল্ড এর সামনে। আপনার ও যদি থাকে এরকম দক্ষতা তাহলে আপনি ও নিজের তোলা ছবি গুলো নিজের সোশ্যাল মিডিয়া আইডি তে সীমাবদ্ধ না রেখে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে সেখানে রাখুন, যাতে করে আপনার ফটোগ্রাফ এর প্রসার ঘটে। এতে আপনি ও দেশ পেরিয়ে হতে পারেন একজন আন্তর্জাতিক মানের ফটোগ্রাফার।
📣আপনি রাইটার, ওয়েবসাইট ডেভেলপার, গ্রাফিকস ডিজাইনার যা-ই হোন না কেনো দিন শেষে আপনার কাজের প্রচারের জন্য পোর্টফোলিও ওয়েবসাইট অনেক জরুরি।
📢📢আপনার যদি কোনও ধরণের প্রশ্ন থাকে বা আপনি যদি কোনও ধরণের ওয়েবসাইট তৈরি করতে চান তবে আমার সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না……….
📞01749-077206
📧[email protected]
🪩 http://mahmudulhasannuman.com/