anindamintu.com

anindamintu.com I am somebody; Maybe not. I am not just me, you or us. There are more, many I! I am a visual artist. Design, photography and videography are my hobbies.

Through my photography I want to present my country, race, society, nature and environment to the world.

আমার ডিজাইন।
27/10/2024

আমার ডিজাইন।

দেখা!
24/10/2024

দেখা!

23/10/2024

মাঝে মাঝে কি এমন হয়?
যেমন আপনি থানায় কারো বিরুদ্ধে অভিযোগ দিলেন। অভিযোগের ভিত্তিতে এক এসআইকে তদন্তের দায়িত্ব দেয়া হলো। আপনাকে বলা হলো তার সাথে যোগাযোগ রাখতে। অত:পর আপনি তাঁর যোগাযোগ করলেন। চা-পান এবং বিবাদীর বাড়িতে যাওয়ার তেল খরচ দিলেন। তারপর...!

এসআই বিবাদীর বাড়ি ঘুরে আসলো, তখন দেখবেন, এসআই এখন আপনাকে জেরা করা শুরু করছে....! মনে হবে অভিযোগ করে আপনি নিতান্ত ভুল করেছেন? কেন এমনটা হয় বলতে পারবেন?

17/10/2024
ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ক্ষুদেবার্তা (এসএমএস) প্রচার সংক্রান্তসারাক্ষণ ডেস্কতেজগাঁওস্থ ভূমিভবনে কলসেন্টার ও নাগরিক ভূমিস...
16/10/2024

ভূমি মন্ত্রণালয়ের পক্ষে ক্ষুদেবার্তা (এসএমএস) প্রচার সংক্রান্ত

সারাক্ষণ ডেস্ক

তেজগাঁওস্থ ভূমিভবনে কলসেন্টার ও নাগরিক ভূমিসেবা কেন্দ্র চালু করা হয়েছে। এ বিষয়ে জনগণকে অবহিত করার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের পক্ষে সংযুক্ত ক্ষুদেবার্তা (এসএমএস) জনস্বার্থে প্রচার করা প্রয়োজন।জরুরি ভিত্তিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাল্ক এসএমএস BRTC এর Govt Info থেকে সকল মোবাইল ফোন অপারেটরের মাধ্যমে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী প্রেরণের জন্যঃ

১১ অক্টোবর ২০২৪

ভূমি অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনে নিন নামজারিসহ অন্যান্য ভূমিসেবা। সাহায্যের জন্য ফোন করুন ১৬১২২ নম্বরে। ভূমি মন্ত্রণালয়

২৫ অক্টোবর ২০২৪

নামজারি, এলডি ট্যাক্স ও খতিয়ান সেবা এখন অনলাইনে। ঘরে বসেই সেবা নিন অথবা কল করুন ১৬১২২ নম্বরে।– ভূমি মন্ত্রণালয়

৮ নভেম্বর ২০২৪

ভূমিসেবা কলসেন্টার থেকে এখন নামজারিসহ অন্যান্য ভূমিসেবা পাওয়া অনেক সহজ। ২৪/৭ ফোন করুন ১৬১২২ নম্বরে। ভূমি মন্ত্রণালয়

২২ নভেম্বর ২০২৪

ভূমি মন্ত্রণালয় চালু করেছে ভূমিসেবা হটলাইন। নামজারি, ভূমি উন্নয়ন কর, খতিয়ানসহ যে কোন ভূমিসেবা নিতে কল করুন ১৬১২২ নম্বরে।– ভূমি মন্ত্রণালয়

৬ ডিসেম্বর ২০২৪

ভূমিসেবা পেতে ও অভিযোগ জানাতে ফোন করুন ১৬১২২ নম্বরে। বিদেশ থেকে +৮৮০৯৬১২৩১৬১২২ নম্বরে, যে কোন সময়। – ভূমি মন্ত্রণালয়

২০ ডিসেম্বর ২০২৪

পর্চা/খতিয়ান তুলতে সমস্যা? ফোন করুন ১৬১২২ নম্বরে। ডাক বিভাগ খতিয়ান পৌঁছে দিবে আপনার ঠিকানায়। – ভূমি মন্ত্রণালয়

ওয়েবসাইট লিংকঃ

স্বাধীনতা অর্জনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ভূমি প্রশাসন ও ভূমি ...

16/10/2024

ময়মনসিংহের হারানো ইতিহাস!
মাটির নীচের গুপ্ত পথ (Lost of paradise)
ময়মনসিংহের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে আলাপসিং পরগনা। এই পরগণার জমিদারদের মধ্য একজন ছিলেন মহারাজা সূর্য্যকান্ত আচার্য ।
সূর্যকান্ত আচার্য চৌধুরীর শাসনামলে ব্রহ্মপুত্র তীরবর্তী জনপদে যুক্ত হয়েছিলো সোনালি মাত্রা। প্রায় ৪১ বছর জমিদারি পরিচালনার প্রেক্ষাপঠে বহু জনহিতকর কাজ করেছেন তিনি। ময়মনসিংহে স্থাপন করলেন একাধিক নান্দনিক স্থাপনা। রাজরাজেশ্বরী জলকল।
ঊনবিংশ শতকের শেষের দিকে ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে নয় একর ভূমির ওপর একটি অসাধারণ দ্বিতল ভবন নির্মাণ করলেন সূর্যকান্ত। নিঃসন্তান সূর্যকান্তের দত্তক পুত্র শশীকান্ত আচার্য চৌধুরীর নামে এই ভবনের নাম রাখা হলো শশী লজ। বিখ্যাত এই ভবনটি ১৮৯৭ সালের ১২ জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বিধ্বস্ত হলে অত্যন্ত ব্যথিত হন সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশী লজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্য চৌধুরী। ১৯১১ সালে শশী লজের সৌন্দর্যবর্ধনে তিনি সম্পন্ন করেন আরও কিছু সংস্কারকাজ।
জমিদার সূর্যকান্ত মুক্তাগাছার জমিদারদের বংশধর। কথিত আছে জমিদার সূর্য্যকান্ত তার প্রাসাদের নীচে একটি সুরঙ্গপথ তৈরী করে ছিলেন, যেটি দিয়ে তিনি মুক্তাগাছাসহ ময়মনসিংহ শহরের বাঁশবাড়ি ও ব্রহ্মপুত্রের পাড়ে যেতে পারতেন। অনুমান করা হয় সেই দীর্ঘ সুরঙ্গ বা গুপ্ত পথটি হয়তো এরকম ছিলো। কে জানে? হয়তো এটাই ছিলো সেই সুরঙ্গ পথ!

তথ্য : ভিডিও ইন্টারনেট থেকে

যায় যায় দিন !১৯৯৫ সনে রঙ নিয়ে আমার দুটো লিখা প্রকাশ পায়। একটি হলো ভালোবাসার রঙ আরেকটি ছিলো কভার স্টোরি- রঙ বদলে দেবে আপন...
16/10/2024

যায় যায় দিন !
১৯৯৫ সনে রঙ নিয়ে আমার দুটো লিখা প্রকাশ পায়। একটি হলো ভালোবাসার রঙ আরেকটি ছিলো
কভার স্টোরি- রঙ বদলে দেবে আপনার জীবন!
আহা! সেই সোনালী দিনগুেলা এখন কোথায়?

"মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকরস্পর্শ তাহার ললাটে পৌঁছে-যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিত...
10/10/2024

"মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহকরস্পর্শ তাহার ললাটে পৌঁছে-যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও একফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে।"
-দেবদাস [শরৎচন্দ্র চট্টোপাধ্যায়]

আলোর পথের যাত্রী......
10/10/2024

আলোর পথের যাত্রী......

Address

38 Chotobazar, GM Plaza
Mymensingh
2200

Alerts

Be the first to know and let us send you an email when anindamintu.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share