26/08/2026
আমি এ শহরের আকাশ দেখলাম, জমিন দেখলাম,
শতশত নামাজী দেখলাম,যারা ফাতিহা জানে না।
কত শত ইমাম দেখলাম,যারা নিজেই হাদীস মানে না।
আমি এমন খাঁটি মুসলিম ও দেখেছি, যারা যৌতুকের টাকায় বিলাসিতা খুঁজে নেয়।
আমি তোমার এমন বক্ত ও দেখেছি,যারা নিজের অসুস্থ বাবাকে বাসায় রেখে পীরের পায়ে তেল দেয়।
এ শহরের কত কিছুর সাক্ষী আমি,আমি কি মাফ পাবো।
যে কপাল তৈরি হয়েছিল সিজদা'র জন্য, সেই কপালে আজ ও দাগ পড়ে নি।তার জবাবে কি বলবো।
এমন ও ফজর যায়, জোহর আসে,আসর ফিরিয়ে, মাগরিব আসে,আমি আজ বলতেই পারবো না এশা কাকে বলে.!
যে দেহ একদিন নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিবে,সেই দেহ আজ অন্য কেউ নিয়ন্ত্রণ করে।
তাই আমি জানি না,আমি ক্ষমা পাওয়ার যোগ্য কি না।
তবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন বলেছে,
তোমার রহমতের তুলনায় এই পাপ কিচ্ছু নয়।
তাই পাপী হাত দুটি উঠিয়ে দরখাস্ত জানায়
_ইয়া মালিক, এ ফরমালিনযুক্ত শহরে আমাকে ভেজালমুক্ত রেখো..!