Shamim Usman

Directions

Shamim Usman I am shamim Usmani. I am Digital Marketer and SEO professional This is Shamim Usman. i'm from Tangail. i'm Digital Marketer.

ব্যাগ থেকে রক্ত খালি হওয়ার পর একটু হলুদ হলুদ আবরণ কেনো হচ্ছিল? কেউ জানলে বললে ভালো হয়।
14/10/2026

ব্যাগ থেকে রক্ত খালি হওয়ার পর একটু হলুদ হলুদ আবরণ কেনো হচ্ছিল? কেউ জানলে বললে ভালো হয়।

09/10/2026
08/10/2026

আমাগো সিয়ামের আজকের মন্তব্য!

07/10/2026

দেখুন আমাদের সিয়াম কি বলে

02/10/2026

মাসের ৩০ তারিখে বা ৩০ তারিখ অতিবাহিত হওয়ার সাথে সাথেই অধীনস্থদের বেতন পরিশোধ করা/হওয়ার মাঝে যে একটা আনন্দ অনুভূতি হয় তা এই নশ্বর জগতের ব্যবহৃত শব্দের দ্বারা প্রকাশ করা সম্ভব নয়!
আর কিছু কাজ বাকি আছে তারপর থেকে নতুন পথযাত্রা শুরু হবে ইনশাআল্লাহ,,

26/09/2026

বিদ্যুৎ হারিয়ে গেছে! আশপাশেও খোজে পাওয়া যাচ্ছে না। কারো এলাকায় পাওয়া গেলে জানায়েন ত!

মৃত্যুর পর মায়ের চিঠির বাকি অংশঃতোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। খোকা জানিস তখন একটা ড...
25/09/2026

মৃত্যুর পর মায়ের চিঠির বাকি অংশঃ
তোর বাবা যখন মারা গেল তখন অনেক কষ্টে আমাকে সংসারটা চালাতে হয়েছিল। খোকা জানিস তখন একটা ডিম ভেজে দুই টুকরো করে তোকে দুবেলায় দিতাম! এমনও দিন গেছে নুন দিয়ে ভাত খেয়েছি আমি! কিন্তু তোকে কোন কষ্ট বুঝতে দেইনি আমি।
খোকা, তুই কি জানিস একদিন রান্না করার মতো চাউল ছিলো না ঘরে। তখন কোন উপায় না পেয়ে এক বাড়ীতে কাজ করে কিছু চাউল এনে ভাত রেঁধে খাইয়েছিলাম তোকে।হয়ত তুই ভুলে গেছিস।যখন তোর এসএসসি পরীক্ষার ফি দিতে পারছিলাম না, তখন তোর পিতার দেওয়া শেষ স্মৃতি নাকফুলটা বিক্রি করে দিয়েছিলাম। আরো অনেক কথা আছে যা লিখতে গেলে হয়ত খাতা শেষ হয়ে যাবে। কিন্তু আমাদের কষ্টের বোঝা লিখে শেষ করা যাবে না। খোকা, তুই হয়ত মনে মনে ভাবছিস এতো কথা তোকে কেনো লিখে গেলাম। তুই যখন বড় হলি।ভালো একটা চাকরী পেলি।আর তার কিছু দিন পর বিয়ে করলি।তখন আমি তোদের নিয়ে ভালোই ছিলাম।খোকা, মনে আছে একদিন ঘর থেকে তোর কিছু টাকা চুরি হলো! সেদিন তুই আমাকে জিজ্ঞেস করেছিলি আমি তোর টাকার ব্যাপারে কিছু জানি কি না।তুই আমাকে সরাসরি না বললেও আমি বুঝতে পেরেছিলাম যে তুই আমাকে চুর ভেবেছিলি।এর কিছু দিন পর তুই আমাকে চুরের অপবাদ দিয়ে অন্য একটি ঘরে রেখে দিলি! খোকা রে, আমার সেই ঘরটিতে একা একা থাকতে অনেক ভয় করতো। কারণ ঘরটি তোদের কাছ থেকে অনেক দূরে ছিলো। খোকা,তোকে একদিন বলেও ছিলাম আমার একা একা থাকতে অনেক ভয় লাগে। তুই বলেছিলি, মরণ আসলে কবরে একা থাকতে হবে।আমার হাটুর ব্যথাটা বেড়েছিল তাই তোকে বলেছিলাম, খোকা আমাকে কিছু ঔষধ কিনে দিবি।তখন তুই বলেছিলি।এই বয়সে এতো ঔষধ খাওয়া লাগে না।এমনি এমনি ঠিক হয়ে যাবে। খোকা, বিছানা থেকে উঠতে পারতাম না।শরীরে ফোসকা পড়ে গিয়েছিল, শরীর থেকে পচা গন্ধ আসতো!কতদিন যে গোসল করিনি তা ঠিক বলতে পারবো না। আর আমি একা কিভাবে গোসল করবো আমি ত একা একা উঠতে পারি না। খোকা, তোর ঘর টা ছিল আমার ঘর থেকে অনেক দূরে। কখন আসিস কখন চলে যাস আমি কিছুই দেখতে পারতাম না। তবুও পথের দিকে তাকিয়ে থাকতাম খোকা।তুই যখন ছোট ছিলি আমি খেতে বসলে তোকে কোলে নিয়ে খেতে বসতাম তবুও তোকে চোখের আড়াল হতে দিতাম না।
(বাকি অংশ সামনে আসবে)

মৃত্যুর পর এক মায়ের চিঠিঃমায়ের মৃত্যুর পর চিঠি সন্তানের কাছে! মা মারা যাওয়ার কিছুদিন পর। মায়ের ঘর পরিস্কার করতে গিয়ে মায়...
24/09/2026

মৃত্যুর পর এক মায়ের চিঠিঃ
মায়ের মৃত্যুর পর চিঠি সন্তানের কাছে! মা মারা যাওয়ার কিছুদিন পর। মায়ের ঘর পরিস্কার করতে গিয়ে মায়ের হাতের লেখা একটা চিঠি পায় তার একমাত্র ছেলে। চিঠিতে লেখা ছিলো :
খোকা, এই চিঠি যখন তোর হাতে পড়বে তখন আমি তোর কাছ থেকে অনেক দূরে চলে যাবো। যেখান থেকে কেউ কোনদিন ফিরে আসে না।
খোকা, তোর অনেক কথাই মনে নেই। তাই এই চিঠিতে লিখে গেলাম তোর মনে না থাকা সেই কথা গুলো। তুই যখন ছোট ছিলি একবার তোর জ্বর এসেছিলো। তখন আমি ১০ রাত ঘুমাতে পারিনি।তোকে বুকে নিয়ে বসেছিলাম। কারণ তোকে বিছানায় শোয়ালেই তুই কেঁদে উঠতি! তোর বাবা আমাকে বলেছিলো তোকো শুইয়ে রাখতে। কিন্তু আমি পারি নি রে খোকা! সেই জন্য আমাকে অনেক কথা শুনিয়েছিলো তোর বাবা।তোকে যখন রাতে বিছানায় শোয়াতাম, তুই প্রস্রাব করে বার বার বিছানা ভিজিয়ে ফেলতি।তখন আমি তোকে আবার শুকনো জায়গায় শোয়াতাম আর আমি তোর প্রস্রাবের ভেজা জায়গায় শুয়ে থাকতাম,,,
(বাকি অংশ সামনে আসবে)

Address

Nagua. Vaurtala. Durgapur. Netrekon. A
Mymensingh
2200

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamim Usman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share