27/03/2026
শেকড়ের অস্তিত্বই মেলে বারবার
সময়ের নির্মম ক্ষয়ে ভেঙে পড়ে বাহ্যিক সব আয়োজন, তবুও নীরব মাটির গভীরে অম্লান থেকে যায় তার স্বরূপ।
ঝড়ে দুলে ওঠে ডালপালা, ঝরে যায় পত্রপল্লব, কিন্তু শেকড় হারায় না নিজের পরিচয়, অদৃশ্য শক্তিতে সে আঁকড়ে রাখে অস্তিত্বের ভিত্তি।
মানুষও ঠিক তেমন,
বিচ্যুতির ভিড়ে, পরিবর্তনের প্রবাহে ভেসেও অন্তর্লীন শেকড় তাকে বারবার ডাকে নিজের কাছে, নিজের সত্যে।
হারিয়ে গেলেও, শেষ পর্যন্ত ফিরে আসা মানেই শেকড়ের কাছে ফিরে আসা।......সার্থখোর.......
#সার্থখোর