28/06/2020
রুমের সৌন্দর্য বাড়াতে ইনডোর প্লান্টস এর জুড়ি মেলা ভার। শুধুমাত্র সুন্দর ডেকোরেশন না- এর রয়েছে আরও কিছু গুণ, ইনডোর প্ল্যান্ট বাতাস পরিষ্কার রাখতে , স্বাস্থ্য ভালো রাখতে এবং ফোকাস বাড়াতে সাহায্য করে।
এত যার গুণ তার একটু যত্ন না নিলে হয়!
তাই দেরি না করে চলুন কিছু টিপস জেনে নেই গাছ ভালো রাখারঃ-
১। গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিনঃ
আমরা প্রায় সময়ই গাছে পরিমাণের বেশি পানি দেই, এতে গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে।
🌱 যেসব গাছের পাতা রসালো/মোটা, সেসব গাছে পানি বেশি প্রয়োজন হয়।
কিভাবে বুঝবেন আপনি গাছে বেশি পানি দিয়েছেন?
🔹গাছ যে পাত্রে রাখা আছে তাতে মোল্ড/ছত্রাক দেখা যাবে। (এক্ষেত্রে খেয়াল করবেন পাত্রটি ছিদ্রযুক্ত কিনা, পাত্রে ছিদ্র থাকলে পানি জমে থাকার কথা না)
🔹সাকুলেন্ট জাতীয় গাছের ক্ষেত্রে, মাটি শুকনো রাখতে হয় একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এরপর পানি দিতে হয়।
🔹প্লাস্টিক, মেটাল বা গ্লাসের পাত্র পানি শোষণ করে কম, যেখানে সিরামিক এবং মাটির পাত্র পানি শোষণ করে বেশি। তাই খেয়াল রাখুন কোন পাত্রে আপনি গাছটি লাগিয়েছেন।
২। এমন জায়গা বেছে নিন যেখানে পর্যাপ্ত সূর্যের আলো আসেঃ
গাছকে সরাসরি সূর্যের আলোতে রাখতে হবে এমন কোন কথা নেই কিন্তু এমন জায়গা বেছে নিন যেখানে আলো-বাতাসের আধিক্য রয়েছে।
🔹খেয়াল রাখুন, রোদের সাথে সাথে গাছের আদ্রতারও প্রয়োজন হয়। তবে যদি ক্যাকটাস হয় সে ক্ষেত্রে ভিন্ন কথা।
🔹ক্যাকটাসের ক্ষেত্রে, গাছকে যত রোদে রাখা যায় ততই ভালো।
৩। গাছের অন্য খাবার গুলো কি দিচ্ছি আমরা?
আপনি কি জানেন ইনডোর প্ল্যান্ট সারের প্রয়োজন হয়?
জী, গাছকে ভালো রাখার জন্য এন-পি-কে ফার্টিলাইজার পাওয়া যায় বাজারে কিনতে। এছাড়াও ফ্লোরা, জি এ-3 পাওয়া যায় যেগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি মিশিয়ে গাছে স্প্রে করতে হয়।
🔹ফুল গাছের ক্ষেত্রে পটাশিয়াম বেশি দরকার হয় গাছের।
🔹পাতাবাহার জাতীয় গাছের ক্ষেত্রে নাইট্রোজেন বেশি প্রয়োজন হয়ে গাছের।
🔹জৈব সার দিলে গাছের মাইক্রোনিউট্রিয়েন্টস বৃদ্ধি পায় যা গাছের বৃদ্ধিতে সহায়ক।
🔹ক্যাকটাস এবং সাকুলেন্ট এর ক্ষেত্রে স্পেশাল পটিং মিক্স ব্যবহার করতে হয়- যাতে বালু মাটি, হাড়ের গুড়ো, ইটের গুড়ো এবং কাঠের টুকরো থাকে। (এছাড়াও ক্যাকটাস এবং সাকুলেন্ট এর পট অধিক ছিদ্র যুক্ত হতে হয় যাতে পানি সহজেই
বের হয়ে যেতে পারে, ফলে মাটি আদ্র থাকে না ।)
৪। গাছের যত্নে প্রুনিং করুন নিয়মিতঃ
গাছের শুকনো ডাল নিয়মিত কেটে দিন। নিয়মিত প্রুনিং করলে আপনি রিপোর্টিং করার ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন।
🔹অর্কিড জাতীয় গাছের ক্ষেত্রে, গাছের মূল প্রুনিং করতে হয়/কেটে দিতে হয় নির্দিষ্ট সময় পরে গাছের বৃদ্ধির জন্য।
সর্বোপরি, প্রতিটা গাছের যত্ন নেওয়ার তরীকা আলাদা। তাই গাছ কেনার আগে সেই গাছ সম্পর্কে আরেকটু ভালো করে জেনে নিন।
আর এমন কিছু গাছ দিয়ে ইনডোর প্লান্টিং শুরু করুন যেগুলো খুব সহজেই বাঁচিয়ে রাখা যায়।
এমনই কিছু প্লান্টের মাঝে আছে- স্নেক প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট এবং বিভিন্ন পাতাবাহার জাতীয় গাছ গুলো।
সঠিক পরিবেশ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আমরা আমাদের পছন্দের গাছটাকে ভালো রাখতে পারি। 🌿