02/12/2021
সম্মানিত ইউনিয়নবাসী আসসালামু আলাইকুম/আদাব। গত ২৮শে নভেম্বর শেষ হয়ে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনারা যারা বিভিন্ন ভাবে আমাকে সাহায্য সহযোগীতা করেছেন তাদের সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
নির্বাচন আসবে যাবে। আর সেই নির্বাচনে জয়-পরাজয় থাকবেই। হয়তো আপনাদের মন ভালোমতো জয় করতে পারিনি তাই আপনারা আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেননি! এতে আমি মোটেও দুঃখিত নই। কেননা আমি বিশ্বাস করি আপনাদেরকে নিয়েই আমি আমার পুরো জীবন অতিবাহিত করবো। সুতরাং কারো প্রতি কোনো ধরণের হিংসা বিদ্বেষ বা দুঃখ আমি আমার মনে কখনো রাখিনি আর ভবিষ্যতেও রাখবোনা ইনশাআল্লাহ।
জীবনের একটা স্বপ্ন ছিলো আপনাদের তরে কাজ করার,জনপ্রতিনিধি হিসেবে করতে না পারলেও সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের সাহায্যে সর্বদাই এগিয়ে যাবো,আপনাদের পাশে দাঁড়াবো।
জয়-পরাজয় আমার কাছে বড় কথা নয়;আপনাদের পাশে যেভাবে ছিলাম সেভাবেই আছি আর ভবিষ্যতেও থাকবো ইনশা আল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি,আল্লাহ হাফেজ!