Arctic digital marketing

Arctic digital marketing Popular Marketing Agency that creates Sound Business
(5)

28/12/2025

আলহামদুলিল্লাহ! নওগাঁ বিশ্ববিদ্যালয় পেলো তার নিজস্ব লোগো/মনোগ্রাম (Logo)। আজ নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় এই লোগো/মনোগ্রাম অনুমোদন দেয়া হয়।

28/12/2025

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের লোগো অনুমোদন


নওগাঁ বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী। সভায় নওগাঁ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মনোগ্রাম (লোগো) অনুমোদন দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এতদিন কোনো আনুষ্ঠানিক মনোগ্রাম ছিল না।

প্রথম সিন্ডিকেট সভায় অর্থবহ ও প্রাতিষ্ঠানিক একটি মনোগ্রাম অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পরিচয়ে নতুন মাত্রা যুক্ত হলো।

এ ছাড়া সভায় বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রাম, ২০২৬ সালের বার্ষিক ছুটি অনুমোদনসহ একাডেমিক, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এফ নজরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব আ ফ ম ফজলে রাব্বী, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (প্রশাসন) সাইফুর রহমান খান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব মো. মাহবুবুর রহমান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের প্রফেসর ড. মো. আমজাদ হোসেন।


সমাপনী বক্তব্যে সিন্ডিকেটের সভাপতি উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলী বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত ও গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সিন্ডিকেটের গৃহীত সিদ্ধান্তসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনায় সিন্ডিকেট সদস্যদের সার্বিক সহযোগিতা কামনা করেন।
উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অগ্রগতিতে সহযোগিতার জন্য সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, নওগাঁ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, নওগাঁর বিদ্যোৎসাহী ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, প্রথম সিন্ডিকেট সভা অনুষ্ঠানের মাধ্যমে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের একটি নতুন অধ্যায় সূচিত হলো। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাদের প্রতিও সভা থেকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

28/12/2025

রাবি অধ্যাপক ও নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য . মোহা. হাছানাত আলীর নেতৃত্বে আজ বিশ্ববিদ্যালয়ের প্রথম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক মনোগ্রাম উন্মোচিত হয়েছে।

২০২৩ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও এতদিন কোনো আনুষ্ঠানিক মনোগ্রাম ছিল না।

20/12/2025
11/10/2025
10/10/2025

Address

Balahoir, Niamatpur
Naogan
6520

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arctic digital marketing posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share