15/06/2024
একমুঠি চালে দুই মুঠি ভাত,
দু-টুকরো মাংস দিয়া - মায়ের হাতের রান্নায় খাবে নাকি ভাত?
আসছে সময় দেখা করার, হাতে রেখে হাত,
ভুলে থাকবে নাকি মাকে তুমি, এখন ও মনে রেখে রাগ।
শুধু মা'ই নয়, আছে তোমার বাবা- ভাই-বোন।
পথ গুনছে তোমার, কবে আসবে?
রাখবে হাতে রেখে হাত, কাঁধে রেখে কাঁধ।
ছোট কে দশ টাকা বড় কে নয়, এতে কি এখন ছোট ছেলে মেয়ে আর খুশি হয়?
তবু মনটা থাকে ভালো যত কথা কয়।
থাকবো বড় জোর ছয় থেকে সাত।
আবার ফিরবো শহরে নেব স্বাদ।
এই ভেবে সাত- পাঁচ কেটে যাবে দিন।
আবার ফিরবো যদি হয় ২৮৫ দিন।