09/04/2022
প্রথম কাজ কিভাবে হাসিল করবেন! ( নতুনদের জন্য)
====================================
কাজ শিখে এখন আপনি প্রস্তুত কাজ করার জন্য। যেই কাজগুলো ভালো পারেন তার মধ্যে থেকে সাতটি সার্ভিস আর ধরে নিলাম আপনার প্রফাইল টা খুব সুন্দর করে সাজিয়েছেন!এবার অপেক্ষার পালা ক্লাইন্ট কখন মেসেজ করবে.
ফাইভার এমন একটি মার্কেটপ্লেস আপনি নতুন মানে আপনার সুযোগ এখানে দ্বিগুণ, সে আপনাকে সুযোগ দিবেই দিবে যদি আপনি ভালো মানের কয়েকটি গিগ সাজাতে পারেন।
আজকে যেই বিষয়টি নিয়ে বলছি তা হলো, প্রথম কাজ কিভাবে হাসিল করবেন।
--> ফাইভার বিভিন্ন উপায়ে আপনার সার্ভিস শেয়ার করে আপনার কাছে ক্লাইন্ট পাঠাবে, এখন আপনি যেই কাজের গিগ দিয়েছেন তার কাছাকাছি কিছু কাজ নিয়ে ক্লাইন্ট নক করবে ( গিগ ভালো হলে ৫-২০ দিনের মধ্যেই নক পাবেন )
ক্লাইন্ট নক করা মাত্রই আপনি খুব ভালো করে বুঝতে চাইবেন সে আসলে কি চাইছে। যদি মনে করেন কাজটি ৩০% পারবেন আর ৭০% বঝতেসেন না, তাকে বুঝতেই দিবেন না যে আপনি কাজটি নিয়ে দ্বিধাদ্বন্দে আছেন। আপনি তাকে এমন ভাবে রিপ্লাই করবেন যেনো আপনি কাজটি পারবেন ( yes i can do, give me the job এসব বলা যাবেনা )
কি কাজ চেয়েছে আর আপনি কিভাবে করবেন এবং সাথে সহজ কিছু প্রশ্ন করেন ( প্রশ্ন করাটা জরুরি) এসব নিয়ে ছোট করে ৩-৪ লাইনের মধ্যে লিখে রিপ্লাই দিন।
আর অন্যদিকে ইউটিউব, গুগল ঘাটাঘাটি করতে থাকেন কাজটির বিষয়ে!
--> ক্লাইন্ট আবারো আপনাকে মেসেজ করেছে, তার মানে আপনি তাকে কিছু বুঝাতে পেরেছেন। এবার তার সাথে আরো কিছুক্ষন কথা পেচাবেন, কাজটি কিভাবে করবেন ডিটেইলস বলতে থাকবেন। ক্লাইন্ট যখন ( great, wow, thank you ) এসব বলবে আপনি বুঝ নিবেন ৬০% চান্স আছে কাজ পাবার।।।
ইমপোর্টেন্ট পার্ট
===========
এবার ক্লাইন্ট আপনাকে বলবে বাজেট অথবা কাষ্টম অফার সেন্ড করতে। আপনি ওইদিকে খেয়ালই করবেন না, আপনি কথা অন্যদিকে নিয়ে গিয়ে ক্লাইন্টে বলবেন যে ( যখন ক্লাইন্ট গ্রেড, ওয়াও বলবে) আমি তোমার কাজটি এখনি করে দিচ্ছি, তোমার লগিন এক্সেস / কাজ করার জিনিস পাতি দাও।
নোট ঃ কোনভাবেই অর্ডার নিবেন না যদিনা কাজটি ১০০& না পারেন। আপনার প্রথম ভুলে পুরো প্রফাইল টাই নষ্ট হয়ে যাবে।।
আপনি যে করেই হউক লগিন এক্সেস টা নিবেন, এরপর কাজটি করতে থাকুন যেই বিষয়গুলো পারেন না সেগুলো বিভিন্ন সোর্স থেকে হেল্প নিন।
যতটুকু পারেন ততটুকু প্রফেশনাল ভাবে করে ক্লাইন্ট কে সাথে সাথে দেখাবেন। জানতে চাইবেন ঠিক আছে কিনা।।। আপনি টাকার কথা ভাববেন না ধরে নিবেন এটা আপনার স্কিল ঝালাই করছেন। এরপর কাজটি শেষ করতে না পারলে তাকে জানান যে পারছেন না।
যতটুকু কাজ করছেন তার জন্য কিছু পাবেন কিনা জানতে চান
$৫ চাইবেন, অনেক ক্লাইন্ট আছে কনভারসন বেশি হলেও পেমেন্ট করে, কাজ করলে অবশ্যই দিবে, সএ টাকা দিতে রাজি হলে, হয়ে গেলো আপনার প্রথম রিভিউ 😊
এতকিছু বলার উদ্দেশ্য
================
টাকা পয়সা, ডলার এসব নিয়ে পরে ভাইবেন ! আপনার উদ্দেশ্য প্রথম একটি ভালো রিভিউ। ভালো কয়েকটি রিভিউ আসলে কাজের বন্যা বয়ে যাবে এরপর ধরে ধরে মুরগি জবাই করবেন।