Make money online

Make money online Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Make money online, Internet Marketing Service, Narayanganj.

Make Money Online is about to provide education & services related to Digital Marketing, WordPress Design & Development, Affiliate Marketing, Search Engine Optimization & Online Marketplaces.

09/01/2021
05/01/2021
31/10/2019

আপনার ব্যাবসায় অল্প সময়ে অধিক সেলস বৃদ্ধির জন্য ইন্টারনেট মার্কেটিং একটি দারুন সফল মাধ্যম। তাই আমাদের কাছ থেকে ডিজিটাল মার্কেটিং এর সেবা গ্রহন করুন । যোগাযোগঃ #শেখআইটিসেন্টার বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার নিকটবর্তী, সিদ্দিক মার্কেট।

Digital Marketing Service Pro team are skilled and experienced to provide best services on Social Me

Collected. একটা ব্যাপার প্রায়ই চেয়েছি সবার সাথে শেয়ার করতে কিন্তু সময়ের অভাবে বলা হয়ে ওঠেনি।ব্যাপারটা ইনস্টাগ্রাম ন...
26/09/2019

Collected. একটা ব্যাপার প্রায়ই চেয়েছি সবার সাথে শেয়ার করতে কিন্তু সময়ের অভাবে বলা হয়ে ওঠেনি।
ব্যাপারটা ইনস্টাগ্রাম নিয়ে যেটা কিনা সবাই জানে কিন্তু শুধু এটা থেকে যে কি পরিমাণ উপার্জন করা যায় তা হয়তো অনেকেরই অজানা। যেটা জানতে সময় আর মার্কেটিং স্ট্রাটেজি ছাড়া খুব বেশি কিছুর দরকার হয়না, না কোন এক্সপ্রেন্সিভ টুল্স অথবা কোন পেইড কোর্স, তবে কিছু সহজ স্ট্র্যাটেজি যা কিনা বুঝতে সাহায্য করবে ইনস্টাগ্রাম এর অ্যালগরিদম কে। এমনকি ইউএস, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়ার মানুষজন তাদের রেগুলার জব থেকে ইন্সটাগ্রাম এর পেছনে ভাল সময় দিচ্ছে যেখানে তারা নিজের শখের কাজগুলো করছে তবে ইন্সটাগ্রামকে হাইলাইট করে কারণ যে যেটাতে পারদর্শী সেটাতে নিজেই সব থেকে বেশি ইনফ্লুয়েন্স তৈরি করতে পারে আর সেই ইনফ্লুয়েন্স তৈরি করা থেকে একজন হয়ে ওঠে সাকসেসফুল ইনফ্লুয়েন্সার। অনেকে এটাকে আবার ”আনএম্প্লয়মেন্ট প্রোগ্রাম”ও বলছে কারণ এখানে খুব দ্রুত মনিটাইজেশন করা যায় এবং যা থেকে মাসে ১০,০০০ থেকে ১,০০,০০০ ইউএস ডলার ইনকাম করা সম্ভব। আবার অনেকে এমন অনেক ইনফ্লুয়েন্সারদের পেইজ ম্যানেজ করে মাসে ১০০ থেকে ১৫০০ ডলার (একাউন্ট প্রতি) উপার্জন করতে পারে।
এবার বলি আমাকে নিয়ে আমি মূলত কাজ করছি ইনস্টাগ্রামের অ্যালগরিদম রিসার্চ আর আপটুডেট গ্রোথ হ্যাক স্ট্র্যাটেজি তৈরি করতে এবং সাহায্য করছে অনেক ইনফ্লুয়েন্সার এবং তাদের বিজনেস ডেভেলপমেন্ট নিয়ে যারা কিনা এখন মাসে ১২,০০০ থেকে ১০০,০০০ ডলার উপার্জন করছে। আর মার্কেটপ্লেসে আমি খুব পুরাতন নয়, গত দুই বছর ধরে আপওয়ার্কে আছি যেখানে আমার উপার্জন ৬০,০০০ ডলার পার হয়ে গেছে।
এ ব্যাপারে কথা বলার জন্য হয়তো এখনো আমি অতটা যোগ্য নই কারন আমার চেয়েও বড় অনেক ইন্সটাগ্রাম মার্কেটিং এক্সপার্ট রয়েছে, তারপরও চেষ্টা করছি আমি যতটুকু জানি তা সবার সাথে শেয়ার করতে।
বর্তমান আমার নিজের প্রেক্ষাপট:
বর্তমানে আমি মাসে ৩০০০ থেকে ৬০০০ ডলার ইনকাম করছি ( মূলত আর্নিং টা ডিপেন্ড করছে আমি কতটা সময় এখানে দিচ্ছি )।
হলিউড অভিনেত্রী এবং তাদের টিম ছাড়াও আরো কিছু বড় বড় আর্টিস্ট দের সাথে কাজ করার সুযোগ পেয়েছি
গত দু বছরে ৬০ হাজারেরও ডলার বেশি ইনকাম করেছি
সবথেকে মজার এবং গৌরবের ব্যাপার GOOGLE এর সার্চ র‍্যাংক এ প্রথমে এসেছি “TOP INSTAGRAM EXPERT” হিসেবে।
নিজের একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছি যেখানে এখন ১৫-২০ জন এর মত কাজ করছে। You can visit www.gramorganic.com
নিয়মিত ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করছি
কিভাবে শেখ শিখেছি আর আপনারা কিভাবে শিখবেন:
শেখাটা শুরু হয় যখন নিজের স্টার্ট আপ বিজনেস গুলো করতে থাকি, যেটার জন্য অনেকটা সময় ইন্টারনেট রিসার্চ এর পেছনে ব্যয় হয়। আর এটার জন্য শুরুতে অনেকের কাছে গেলেও তেমন একটা লাভ হয়নি, তবে ব্যাপারটা এখন যেহেতু জানি তাই বলব এত জটিল কিছু না। Hubspot Academy এটা নিয়ে ফুল কোর্স দেওয়া আছে ফ্রী তে, চাইলে দেখে নিতে পারেন আর বেসিক মার্কেটিং আইডিয়াটা সবথেকে গুরুত্বপূর্ণ আর এটার জন্যও Hubspot Academy প্রেফার করব (লিংকগুলো নিচে দিয়ে দিচ্ছি)
স্টার্টিং স্ট্রাগল:
যখন কাজটা শুরু করি তখন আমি ক্যাম্পাসেই এটা নিয়ে লেগে থাকি, বড় ভাইদের মধ্যে অনেকেই হেল্প করেছেন, আবার অনেকে করেনি, শুরুতে ভালোই কষ্ট করতে হয়েছে, বাসা থেকে বাবা বের করে দিয়েছিল একবার যখন সে শুনল আমি ইঞ্জিনিয়ারিং থেকে এটার পেছনে বেশি সময় দিচ্ছি তবে হ্যাঁ এটার জন্য আমার স্টাডিতে খানিকটা খারাপ সময় গেলেও ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা যে করতে হয় হচ্ছে না, এটা নিয়ে বলতে পারি। হ্যাঁ এতটা রিস্ক না নিয়ে কাজ না করলেও হয়ত পারতাম কিন্তু নিজেকে দমিয়ে রাখতে পারছিলাম না।
নিজের দুটো টার্ট আপ প্রোজেক্ট কে অনেক দূর এগিয়ে নিতে চাই তার জন্য আপনাদের কাছে দোয়া প্রার্থী।
যারা শেষ পর্যন্ত পড়েছেন আপনাদের সময় নষ্ট করার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত ।

Useful Link:
https://app.hubspot.com/academy/3485762/tracks/41/368/2005
https://app.hubspot.com/academy/3485762/tracks/23

How many times have you seen an account and wondered how they have so many followers and how on earth they have so many likes and comments?!? The answer is : TIME & ENGAGEMENT.. EXTENSIVE ORGANIC ENGAGEMENT. With over 800 million active users, Instagram is one of the most popular social media platfo...

12/09/2019

ইউটিউবে নতুনদের জন্যে ছোট্ট অনুপ্রেরণা

আলহামদুলিল্লাহ!!!!!

নতুনদের জন্যে ছোট্ট অনুপ্রেরণা 💚💚💚💚

৩০ দিনের যায়গায় মাত্র দুই দিনেই মনিটাইজেশন এপ্রোভড আমার চ্যানেলের এবং প্রথম মাসেই ১০০ ডলার ইনকাম!! কীভাবে সম্ভব????

নতুন ইউটিউবারদের উদ্দেশ্যে :-

আজকে আমি আমার সকল অভিজ্ঞতা আপনাদের কাছে শেয়ার করব এবং গুরুত্বপূর্ণ ১৫-২০ টা টিপস দেব যেগুলো জানার পর আপনার মোটামুটি ইউটিউব সম্পর্কে আর তেমন কোন প্রশ্ন থাকবেনা।।

প্রথমেই বলি মাত্র ২ দিনে আমার চ্যানেল মনিটাইজেশন অন হওয়ার কারন।।

আমার চ্যানেলের প্রায় ৬০+ ভিডিও এবং সিংগেল একটা ভিডিওতেও কোন কপিরাইট ক্লেইম বা স্ট্রাইক নেই।। এছাড়া প্রত্যেকটা ভিডিওতে রয়েছে আমার ফেইস এবং।।আমি মূলত ব্লগ,শর্ট ফিল্ম,নাটক ও নিউজ করে থাকি।। তো কপিরাইট এবং ইউটিউবের রোলস বেপারে আমি অলটাইম সতর্ক থাকি।। তো এসব কারনেই ইউটিউব আমার চ্যানেলটি দুইদিনেই মনিটাইজ এপ্রোভ করতে বাধ্য হয়।।

নতুন ইউটিউবারদের জন্যে কিছু গুরুত্বপূর্ণ টিপস

আপনারা যারা কাজ করছেন বা করতেছেন তারা ভালোভাবে কাজ করুন স্টেন্ডার্ড মানের কাজ করুন।। ভালোভাবে ভিডিও র‍্যাংক করান, কপিরাইট থেকে দূরে থাকুন,, ভালো করে এডিট করুন।। রক্তারক্তির ভিডিও স্লাইড ভিডিও না বানানোর চেষ্টা করুন,,স্লাইড ভিডিও করেও মনিটাইজ পাওয়া যায় তবে না করাই ভালো।।। এবং আপনি যে কাজে পারদর্শী সেই কাজের উপর ভিডিও বানান।।


কি কি যন্ত্রপাতি এবং এডিটর বাধ্যতামূলক ভাবে প্রয়োজন:-

একটি মোবাইল,একটি ট্রাইপড এবং একটি Boya M1 মাইক্রোফোন দিয়ে কাজ শুরু করতে পারেন।। তবে ক্যামেরা,পিসি, এসব থাকলেও ভালো হয় কিন্তু মোবাইল দিয়েও সফল হওয়া সম্ভব।। কেননা আমার ল্যাপটপ থাকতেও প্রায় কাজ ই আমি মোবাইল দিয়ে করে থাকি।।

যেসব সফটওয়্যার বা এডিটর দরকার:-

মোবাইলের জন্যে Kinemaster সেরা।। এছাড়া Power Director, Viva video,Video show, Audio conveter এগুলো ব্যাবহার করতে পারেন।।

পিসির জন্যে বেস্ট Adobe Premier Pro,.. তবে এটা এক্সপার্ট লেভেলের সো সবাই এটা দিয়ে কাজ পারবেন না।। Camtasia,Filmora,YouTube Movie Maker এগুলো দিয়ে কাজ শুরু করুন।।

শেষ কথা

হতাশ হবেন না।। কাজ করেই যান করেই যান সফলতা আসবেই।। আমি টানা দুই বছর কাজ করার পর মনিটাইজ পেয়েছি।। আপনি আরো আগেও পেতে পারেন।।

আরো কোন প্রশ্ন জানার থাকলে কমেন্ট করুন যতটুকু জানি সহযোগিতা করব।।

বেশি অভিজ্ঞদের বলছি কোন ভুল হলে ক্ষমা করবেন।।আমি যতটুকু জানি ততটুকু শেয়ার করলাম।

31/07/2019

এডসেন্স আবেদন করার পূর্বে যে বিষয়গুলো স্মরণ রাখতে হবে।
যারা নতুন, কেবল তাদের জন্য এই পোস্ট। অভিজ্ঞরা ইগনোর করতে পারেন কিংবা আরও তথ্য দিয়ে নতুনদের সাহায্য করতে পারেন।

১. কোন প্লাটফর্ম বা সিএমএস নিবেন?
ওয়ার্ডপ্রেস, ব্লগার, দ্রুপাল, জুমলা কিংবা অন্য যেকোন CMS ব্যবহার করেন না কেন; গুগলের তা যায় আসে না। সুতরাং আপনার সুবিধা অনুযায়ী যেকোন একটি সিএমএস বেছে নিন। তবে এডসেন্স পাবলিশারদের কাছে ওয়ার্ডপ্রেস ও ব্লগার সবচেয়ে জনপ্রিয়। আমি দুটোতেই কাজ করেছি।

২. ১০০% ইউনিক আর্টিকেল লিখুনঃ
১০০% ইউনিক আর্টিকেল লিখুন। আর্টিক্যাল কপি হলে এডসেন্স কখনও পাবেন না। আর্টিকেল গুলো ২৫০/৩০০ ওয়ার্ডের উপরে রাখুন। অনেকে বলে সাইটে ২০/২৫টি আর্টিক্যাল রাখতে হবে। এইটা সব ক্ষেত্রে ঠিক নয়। এইটা ডিপেন্ড করে আপনি কি ধরনের সাইট নিয়ে কাজ করছেন তার উপর। আর্টিকেলের কোয়ালিটি ঠিক থাকলে ১০/১৫টিই যথেষ্ট।

৩. সাইটে কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করুনঃ
সাইটে কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করুন। যদি গুগল থেকে কোন ছবি ব্যবহার করতে চান। তাহলে ব্যবহারের পূর্বে তা সঠিক নিয়মে ইউনিক করে তোলন।

৪. প্রয়োজনীয় পেইজ তৈরী করুনঃ
আপনি যদি এডসেন্স পেতে চান; তাহলে আপনার সাইটে About, Contact, Sitemap ও Privacy নামক পেইজগুলো তৈরী করতেই হবে।

৫. Simple Web Design নির্নয় করুনঃ
এডসেন্সে আবেদন করার পূর্বে আপনার ওয়েব সাইটের Simple Web Design/Theme/Template নির্বাচর্ন করুন। যাতে পেইজ তাড়াতাড়ি লোড হয়। বেশি Gorgous Web Design সাইটকে ভারি করে তোলে। অতিরিক্ত ভারি সাইটে এডসেন্স পাওয়ার সম্ভাবনা কম।

৬. Google-এ Sitemap সাবমিট করুন।
Google Search Console (পূর্ব নাম- Google Webmaster Tool)-এ আপনার সাইটের Sitemap সঠিক ভাবে সাবমিট করুন। এডসেন্সের আবেদনের পূর্বে নিশ্চিত করুন যে, আপনার সাইটের Sitemap ঠিক মতো সাবমিট হয়েছে কিনা।

৭. বাংলা নাকি ইংরেজি ভাষাতে এডসেন্স দেয়?
গুগল মোট ৪৫টি (উপ-ভাষাসহ) ভাষাতে এডসেনস দিয়ে থাকে। এই ৪৫টির মধ্যে বাংলাও অন্তর্ভূক্ত। বছর খানেক আগেও বাংলায় এডসেনস পাওয়া যেতো না। সুতরাং আপনি বাংলা ভাষার ব্লগ/সাইট থাকলেও আপনি এডসেন্স পাবেন কোন সমস্যা নেই।

৮. ডোমেইন/সাইটের বয়স কত হতে হবে?
শুধু ব্লগস্পট সাব ডোমেইনের জন্য একটা সাইটের বয়স মিনিমাম এক মাস হতে হয়। তবে টপলেবের ডোমেন হইলে কোন সীমা নাই। যেদিন ডোমেন কিনবেন, ঐদিনই এপলাই করতে পারবেন যদি এডসেন্স-এর সকল শর্ত পুরণ হয়।

১০. ব্লগস্পট সাইটে কি এডসেন্স দেয়?
নিয়ম অনুযয়ী ব্লগস্পট সাইটে এখনও এডসেন্স দেয়। কিন্তু এক-দুই বছরের মধ্যে আমি কাউকে ব্লগস্পট সাইটে এডসেন্স পেতে শুনি নি। কেউ পেয়ে থাকলে আমি জানি না। সুতরাং আমার পরামর্শ হলো ব্লগস্পট সাইটে কাজ না করে, টপলেবেল ডোমেইন কিনে কাজ শুরু করেন।

১১. সাইটে মিনিমাম কত ভিজিটর থাকতে হবে?
আপনি যদি এডসেন্সের সকল শর্ত ১০০% পুরন করে থাকেন, তাহলে সাইটে যদি শূণ্য ভিজিটর থাকে... তবুও আপনি এডসেন্স পাবেন। সুতরাং এডসেন্স পাওয়ার ক্ষেত্রে ভিজিটর কোন ফ্যাক্ট নয়।

উপরের বিষয় গুলো যদি আপনি ঠিক মতো অনুসরণ করেন। তাহলে এডসেন্স পাওয়ার ক্ষেত্রে কোন প্রকার সমস্যা হবে না। যাইহোক, যদি আরও কোন কিছু জানতে প্রয়োজন হয়, তাহলে কমেন্ট করতে পারেন।

বিঃদ্রঃ বানান কিংবা অসর্তকতাবশত যদি কোন ভুল তথ্য দিয়ে থাকি, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সকলকে!

09/07/2019

অ্যামাজন এফিলিয়েট মার্কেটিং নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। আজকের পোস্টটি ২২টি খুব কমন প্রশ্ন এবং তার উত্তর দিয়ে সাজানো।

চলুন শুরু করা যাক...।

০১ – প্রশ্নঃ আমাজন এফিলিয়েট যারা করছেন তাদের প্রথম সমস্যা থাকে কোথা থেকে প্রোডাক্ট ইমেজ নিবো ?

উত্তরঃ একটা কথা মনে রাখবেন আপনি সাইট তৈরির সাথে সাথে কিন্তু আমাজন এফিলিয়েট একাউন্ট করছেন না তাই আপনি Old School Methods ফলো করতে পারেন। এই মেথডস এ আপনি আমাজন এর প্রোডাক্ট এর ইমেজ ডাউনলোড করে রি-সাইজ করে ব্যবহার করতে পারবেন যতক্ষণ না আপনি এফিলিয়েট একাউন্ট করছেন। যখন একাউন্ট করে ফেলবেন তখনি আপনি SiteStripe বা Amazon imaze inserter দিয়ে ইমেজ ব্যবহার করবেন । Amazon imaze inserter দিয়ে ইমেজ ব্যবহার করতে গেলে API এর প্রয়োজন হবে যেটা আপনি একাউন্ট বানানোর আগে পাবেন না। সুতরাং একদম শুরুতে স্টক ইমেজ অথবা ইমেজ রিসাইজ করে শুরু করবেন।

সাবধানতা : এফিলিয়েট একাউন্ট করার পর পর ইমেজ যদি SiteStripe বা Amazon API ইউজ না করে ইমেজ ব্যবহার না করেন তাহলে আপনার একাউন্ট আমাজন থেকে temporary suspend করে দিতে পারে।

০২ – প্রশ্নঃ আমাজন এফিলিয়েট একাউন্ট কবে করবেন ?

উত্তরঃ আপনার money content এ যখন মোটামোটি ১০০+ ট্রাফিক থাকবে তখনি একাউন্ট করে ফেলুন। ট্রাফিক এই জন্য ইম্পরটেন্ট, কারণ আপনার একটা নির্দিষ্ট সময় ৩ টা সেল আসতেই হবে, না হলে একাউন্ট ব্যানড হয়ে যাবে। আপনি ট্রাফিক ট্র্যাক করার জন্য Google Analytics (https://analytics.google.com/analytics/web/) ব্যবহার করতে পারেন।

০৩ – প্রশ্নঃ কনটেন্ট রেশিও কেমন হবে ?

উত্তরঃ আমাজন সাইট এ ইনফোরমেটিভ কনটেন্ট ও মানি কনটেন্ট এর রেশিও ৭০:৩০ রাখা উচিত। গুগল এফিলিয়েট সাইট পছন্দ করে না বিধায় ইনফো কনটেন্ট বেশি দেয়া। যাতে গুগলের কাছে আপনার এফিলিয়েট সাইটটি ন্যাচারাল দেখায়।(এই রেশিও মেইন্টেইন করা বাধ্যতামূলক না)



০৪ – প্রশ্নঃ ভাই সালাম। আমাজান এফিলিয়েট আইডি নিয়ে একটা সমস্যা। যদি সমাধান দেন কৃতজ্ঞ থাকব।
আমি যখন আমাজান এফিলিয়েটের জন্য এপলিকেশন করি তখন কান্ট্রি দিয়েছিলাম ইউকে। তাতে সমস্যা হল এখন প্রডাক্ট প্রাইস শুধুমাত্র পাউন্ড কারেন্সিতে দেখাচ্ছে আরও একটা সমস্যা হল কিছু প্রডাক্ট পাউন্ড কারেন্সিতে এভেলএবল না বাট ডলার কারেন্সিতে এভেলএবল। তাই আমার আমাজান একাউনটটি কি ভাবে পাউন্ড কারেন্সি থেকে ডলার কারেন্সি তে কনভার্ট করব?

উত্তরঃ আমাজন USA তে রেজিস্ট্রেশন করে নিন। UK একাউন্ট থাকলেও অন্য কান্ট্রিতে রেজিস্ট্রেশন করা যায়।



০৫ – প্রশ্নঃ Amazon Keyword Research এর ক্ষেত্রে Keyword Difficulty চেক করার জন্য কোন টুলস এর মান টা নিবো?? এক এক টা এক এক রকম মান দেখাচ্ছে…এবং monthly search ও আলাদা আলাদা দেখাচ্ছে …কোনটার মান নিলে ভালো হবে??

উত্তরঃ নিশ্চিতভাবে Ahrefs। নির্ভরযোগ্য ডাটা পাবেন।



০৬ – প্রশ্নঃ Which is the best WordPress Theme for Amazon affiliate marketing?

উত্তরঃ আপনি যেকোন থিমই ব্যবহার করতে পারেন। তবে দেখতে হবে কোন থিমটা খুব দ্রুত লোড হয় এবং আপনার সাইট ফাস্টার হয়। এক্ষেত্রে আমি পারসোনালি Astra PRO অথবা GeneratePress PRO ইউজ করতে বলবো। কারণ এই দুইটা থিম অনেক ফাস্ট এবং ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়।



০৭ – প্রশ্নঃ Amazon এর products pic হুব হুব ব্যবহার করা যাবে। edit না করলে কি account এর problem হবে। plz

উত্তরঃ হা প্রব্লেম হবে। কারণ আমাজন যখন আপনার একাউন্ট রিভিউ করবে তখন আপনার একাউন্ট ব্যানড করবে।



০৮ – প্রশ্নঃ Amazon এ Associates একাউন্ট খোলার অনেক চেষ্টা করেছি কিন্তু হচ্ছেনা 4 নাম্বার STEP এ গেলে Idenity verification এ Number দিলে বলে এ নাম্বার নাকি Amazon থেকে কল করা নিষেধ Another number দিলাম তবুও বলে Call prograssing এবং 1 Hour পরে আবার চেষ্টা করতে

উত্তরঃ আপনি dingtone app বা text me app ব্যবহার করতে পারেন ভেরিফাই করার জন্য।



০৯ – প্রশ্নঃ কিছু কমন জিজ্ঞাসা

• নতুন সাইটে মোট কয়টা কন্টেন্ট হলে amazon এর লিংক বসাবো?
• প্রথমে কয়টা ইনফো আর্টিকেল দিবো?
• কয়টা রিভিউ আর্টিকেল দিবো?
• ইমেজ কিভাবে কালেক্ট করবো?
• API পাওয়ার আগে পর্যন্ত ইমেজে কিভাবে আমার amazon লিংক বসাবো?

উত্তরঃ ১) মিনিমাম ২০ টা তবে আপনার ট্রাফিক যদি মানি কন্টেটন থেকে আসতে থাকে ১৫০ বা তার বেশি তখন আমাজন একাউন্ট করবেন।
২) ইনফো আর্টিকেল রেশিও হচ্ছে ৭০% (নিস অনুযায়ী কম বেশি করতে পারেন)
৩) মানি আর্টিকেল এর রেশিও হচ্ছে ৩০% (নিস অনুযায়ী কম বেশি করতে পারেন)
৪) আপনি আমাজন থেকে ইমেজ ডাউনলোড করে রি-সাইজ করে ব্যবহার করতে পারেন। যতক্ষণ না আমাজন একাউন্ট করছেন।
৫) ৪ নম্বর স্টেপে বলা আছে কি করবেন।



১০ – প্রশ্নঃ Nasir Uddin Shamim ভাইয়া আশাকরি ভাল আছেন ?
আমার প্রায় ১ বছর আগে একটা Amazon Assosiate একাউন্ট ব্যান হয়ে যায় । আমার প্রশ্ন হলো ।আমি কি আবার সেইম address + SIM Card দিয়ে এপ্লাই করতে পারবো Amazon এ ?? ধন্যবাদ ভাইয়া …

উত্তরঃ এটা আসলে নির্ভর করে যে অ্যামাজন কোন কারণে আপনাকে ব্যান করেছে। তাদের কোন পলিসি ভায়োলেট করে থাকলে একদম নতুন করে সব কিছু দিয়ে অপ্প্রভ করতে হবে আবার। কিন্তু ধরেন কোন ধরনের পলিসি ভায়লেশন না, শুধুমাত্র নতুন সাইট হওয়ায় অথবা পর্যাপ্ত সেল না পাওয়ায় আপনাকে পার্মানেন্ট একাউন্ট দেয়া হয় নাই; তাহলে আবার আগের সবকিছু দিয়েই নতুন করে এপ্লাই করতে পারবেন।



১১ – প্রশ্নঃ নিস সাইট এর জন্য কন্টেন্ট মার্কেটিং কিভাবে করবো?

উত্তরঃ

রেডিট এ আপনার নিস অনুযায়ী সাব রেডিট এ পার্টিসিপেট করেন। বিভিন্ন টিপস ও ট্রিকস দেন। কারমা ২০০+ হবার পর কৌশলে নিজের ওয়েবসাইট রেকমেন্ড করেন।
আপনার নিস অনুযায়ী ফেসবুক পেজ তৈরি করেন। নিস রিলেটেড পেজ এ আপনি কান্ট্রিবিউট করেন। ৬ টা ইনফোরমেটিভ আর্টিকেলের সাথে ১/২ নিজের ওয়েবসাইট এর লিংক শেয়ার করেন ।
Pinterest এ বোর্ড বানান নিস রিলেটেড পিন করেন ৫/৬ টা নিয়মিত। নিজের নিস অনুযায়ী ফোরাম গুলোতে পার্টিসিপেট করেন। কৌশলে নিজের ওয়েবসাইট লিংক দিয়ে আসেন।
টুইটারে আপনার প্রোডাক্ট হেস ট্যাগ ব্যবহার করুন। কিন্তু একটা কথা মনে রাখবেন সবসময় রিসোর্স শেয়ার করবেন।
টুইটার এবং অন্যান্য সোশাল মিডিয়া থেকে ট্রাফিক আনার একটা মেথড বলা হয়েছে এখানেঃ https://www.nshamim.com/traffic-without-seo/



১২ – প্রশ্নঃ Tobe vai google er update er por traffic onk barche, uk canada er onk ase, one link er script ta kothai debo vai? jani footer.php file e dite hoi but con tag er ageh eta jodi ektu bln

উত্তরঃ আপনি One Link কোড কপি করে আপনার ওয়েবসাইট এর ফুটার-এ ট্যাগ এর আগে কোডটি পেস্ট করে দিবেন।



১৩ – প্রশ্নঃ Affiliate link button এ কোনটা লিখা Best?

” Check Latest Price “

” Check price on Amazon”

” View on Amazon”

” More Details on Amazon”

” Shop Now on Amazon”

Any other idea?

Button এ red background এবং white text দিলে কোন copyright related problem হবে কি?

উত্তরঃ “Check Latest Price” ইউজ করতে পারেন। না copyright ধরবে না।



১৪ – প্রশ্নঃ Amazon r Payoneer er email alada hole ki kono problem hoy?

উত্তরঃ না প্রব্লেম নাই।



১৫ – প্রশ্নঃ আমাজন এ one link একাউন্ট করার পর UK, Canada তে ব্যাঙ্ক ইনফরমেশন হিসেবে payonner এর USA ব্যাঙ্ক ইনফো দিলে কি কোনো সমস্যা হবে ?? মানে জানতে চাচ্ছিলাম আমাজন usa তে payonner থেকে, যে USA- এর ব্যাঙ্ক ইনফো দিয়েছি সেটাই কি Uk, Canada তে দিবো।

উত্তরঃ USA ব্যাংক অ্যাড করার অপশন থাকলে কোনো প্রব্লেম নাই। অ্যাড করেন।



১৬ – প্রশ্নঃ On -page এ আপনারা কি কি করেন ?

উত্তরঃ ১. টাইটেল এ কিওয়ার্ড ফোকাস করে
২. ইমেজ Alt tag এ কীওয়ার্ড ফোকাস করুন।
৩. ইউআরএল এ কীওয়ার্ড ফোকাস করুন।
৪. ১ম ১০০ ওয়ার্ড এর মধ্যে কীওয়ার্ড ব্যবহার করুন।
৫. শেষ ১০০ ওয়ার্ড এর মধ্যে কীওয়ার্ড ব্যবহার করুন।
৬. টপিক অনুযায়ী কনটেন্ট এ ভিডিও ব্যবহার করুন।
৭. কনটেন্ট কম্পেটিটর থেকে বেশি ওয়ার্ড দিন।
৮. ইন্টার লিঙ্কিং করুন।
৯. এক্সটার্নাল লিংক দিন (ট্রাস্টেড এবং রিলায়েবল সোর্সকে)
১০ মেটা ডেসক্রিপশন এ কীওয়ার্ড ও LSI কীওয়ার্ড ব্যবহার করুন।



১৭ – প্রশ্নঃ আমার কম্পিটিটর সাইটের অন পেইজ ( on page) এসইও যে দূর্বল এটা কিভাবে চেক করব ম্যানুএলি বা কোন টুলস এর মাধ্যমে ? যদি ম্যানুএলি হয় তাহলে কিভাবে আর টুলস হলে কোন টুলস ব্যবহার করব ? কেউ একটু বিস্তারিত বললে খুবই উপকার হবে।নতুন একটি ওয়েবসাইটের Off Page SEO Strategy কি হবে ? On Page SEO করা হয়েছে। এখন Off Page SEO শুরু করবো। কি দিয়ে শুরু করবো ? আপনি হলে কিভাবে শুরু করবেন? কি কি করবেন বিস্তারিত বললে খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ।

উত্তরঃ সাইটের পেজগুলোর সোর্স কোড চেক করুন। মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, ইন্টারনাল লিঙ্ক, এক্সটারনাল লিঙ্ক, ইমেজ অলটার ট্যাগ, ক্যাননিক্যাল ট্যাগ, পারফেক্ট কিওয়ার্ড ডিস্ট্রিবিউশন, ভালো পেজ লোডিং টাইম – এইগুলো সব ঠিক ঠাক আছে? যদি থাকে তাহলে আপনার অন্-পেজ ঠিক আছে। এইটা টুলস দিয়াও চেক করা যায়। তবে ম্যানুয়ালি করাই ভালো।

আর অফ-পেজ এর টিপস নিচের আরেকটা প্রশ্নে দেয়া হয়েছে।



১৮ – প্রশ্নঃ নতুন একটি ওয়েবসাইটের Off Page SEO Strategy কি হবে ? On Page SEO করা হয়েছে। এখন Off Page SEO শুরু করবো। কি দিয়ে শুরু করবো ? আপনি হলে কিভাবে শুরু করবেন? কি কি করবেন বিস্তারিত বললে খুব উপকার হতো। অগ্রিম ধন্যবাদ।

উত্তরঃ

১। প্রথমে কিছু সোশ্যাল শেয়ার করেন,

২। কিছু ভাল কোয়ালইটির বেসিক লিঙ্ক করেন ( ভাল কোয়ালিটির প্রফাইল সাইট থেকে কিছু, নিশ রিলেভেন্ট ম্যানুয়াল ব্লগ কমেন্ট কিছু, অডিও, ভিডিও শেয়ারিং সাইট থেকে কিছ এবং ইমেজ শেয়ারিং সাইট থেকে কিছু)

৩। কমিউনিটি সাইট থেকে কিছু লিঙ্ক

৪। ইউনিক আর্টিকেল দিয়ে ওয়েব ২.০ করতে পারেন। এবং এগুলোর জন্য টায়ার ২ তে ও স্পিন আর্টিকেল দিয়ে ওয়েব ২ করবেন সাথে টায়ার ২ এর জন্য টায়ার ৩ করবেন। ( আমি ব্যক্তিগত ভাবে এই টায়ার জিনিসটা এভয়েড করি। পুরাই স্প্যাম লাগে আপনার। কিন্তু এখনো কিছুটা কাজ করে, যদিও অনেক সময় সাপেক্ষ ব্যাপার)।

৫। এর পরে জতক্ষন না র‍্যাঙ্ক হয় ততক্ষণ পর্যন্ত গেস্ট পোস্ট করতে থাকবেন, তবে যাতে লিঙ্ক ভেলোসিটি না হয় সেটা খেয়াল রাখবেন, এই কাজ গুলো করলে আশাকরি র‍্যাঙ্ক হয়ে যাবে ইনশাআল্লাহ্‌ তবে হ্যা এই কাজগুলোর জন্য আমার মিনিমাম সময় থাকবে ৫ মাস।



১৯ – প্রশ্নঃ Off Page SEO.

আপনাদের মূল্যবান মতামত আশা করছি।

Link Building

Link Building

Link Building

Link Building

উপরের 4 টি লিং বিল্ডিং মেথড এগুলো এখন কেমন কাজ করছে ?

#একটা নতুন সাইট এ মোটা মুটি কন্টেন্ট পাবলিশ করার পর কত ‍দিন পর থেকে উপরের দেওয়া লিংক বিল্ডিং গুরো করা শুরু করতে পারি?

#প্রথমে কি ধরনে লিংক বিল্ডিং করতে পারি ? কতটুকু উপকারী জানতে চাই বিস্তারিত ধন্যবাদ।

উত্তরঃ আপনি যদি প্রপার ওয়ে তে করতে পারেন ওপরের সব মেথড-ই কাজ করে! আর কন্টেন্ট ইনডেক্স হওয়ার পর থেকেই আস্তে আস্তে লিংক বিলডিং শুরু করতে পারেন! প্রথমে সোসিয়াল শেয়ার করা ভালো তারপর আস্তে আস্তে প্রোফাইল লিংক থেকে শুরু করতে পারেন!



২০ – প্রশ্নঃ Buying keyword হিসাবে সাধারনত Best + product অথবা Top rated + product এই ধরনের keyword ব্যবহার করা হয়। কিন্তু (Big/ Large/ Unique) + product এই ধরনের কম্বিনেশন কি main money keyword হিসাবে টার্গেট করা যাবে? কিছু কিছু ক্ষেত্রে দেখেছি এই ধরনের key word লিখে সার্চ দিলে সার্চ রেজাল্টে বেশ কয়েকটি আমাজন এফিলিয়েট সাইট দেখায়। ধন্যবাদ।

উত্তরঃ পারবেন যদি দেখেন মানুষ জন সার্চ করে এটা এবং অলরেডি নিস সাইট আছে টপ ২০ এ। যদি দেখেন কোন নিস সাইট নাই শুধু ইকমার্স সাইট, তাহলে এভয়েড করাই ভালো। আগে দেখবেন কম্পেটিশন কেমন ও সার্চ ভলিউম কেমন।



২১ -প্রশ্নঃ বেস্ট ওয়ার্ডপ্রেস ব্লগিং থিম কোনটি ? (আমাজন ও এডসেন্স এর জন্য)

উত্তরঃ উপরে দেয়া হয়েছে উত্তর। আবার দিচ্ছি – আপনি যেকোন থিমই ব্যবহার করতে পারেন। তবে দেখতে হবে কোন থিমটা খুব দ্রুত লোড হয় এবং আপনার সাইট ফাস্টার হয়। এক্ষেত্রে আমি পারসোনালি Astra PRO অথবা GeneratePress PRO ইউজ করতে বলবো। কারণ এই দুইটা থিম অনেক ফাস্ট এবং ইচ্ছেমত কাস্টমাইজ করা যায়।



২২ -প্রশ্নঃ আসসালামু আলাইকুম ……

আমি এই গ্রুপ এ নতুন । অ্যামাজন affiliate এ ও নতুন শিখেছি। keyword research এর জন্য paid software কে কে ব্যাবহার করেন? আর কোনটা ভালো result দেয়? অনেকেই বলেন Paid software কিনার জন্য। আবার দেখি অনেকেই Paid software ছাড়াই ভালো result । এই বিষয় যদি দক্ষ Affiliate রা যদি বলতেন। please সবার কাছ থেকেই জানতে চাই। Thanks

উত্তরঃ Ubersuggest, Google KP, Google trend, Soovle, LSIgraph, Keyword everywhere- এই ফ্রি টুলস গুলো ব্যবহার করুন। পেইড এর জন্য Ahrefs ও SEMrush অনেক ভালো। আমি র‍্যাঙ্ক ট্র্যাকিং এর জন্যে ইদানীং SerpStat ব্যবহার করছি। এখন পর্যন্ত ভালোই ।

পোস্টের সব প্রশ্ন কালেক্ট করা এবং অলমোস্ট সব উত্তর মূলত দিয়েছেন Yaqub Nipu ভাই। আমি শুধু ফাইনাল টাচ দিয়েছি, কিছু সংযোজন এবং বিয়োজন করেছি এবং কিছু উত্তর ব্রোড করেছি।

ফেসবুকের আগেই এই পোস্টটি শেয়ার করা হয়েছিলো এখানে ঃ

https://bn.nshamim.com/amazon-affiliate-tips/

আশা করি একদম নতুন যারা নিস এফিলিয়েট মার্কেটিং শুরু করতে যাচ্ছেন , তাদের জন্যে খুব উপকারে আসবে পোস্ট টা।

শেয়ার করে ছড়িয়ে দিন পোস্টটি।

কারণ, শেয়ারিং ইজ নলেজ

An effective solution for all Entrepreneur/Business Owner/Online Marketer...Get The World’s First All-In-One Page Builde...
21/06/2019

An effective solution for all Entrepreneur/Business Owner/Online Marketer...
Get The World’s First All-In-One Page Builder, Video Creator and Graphics Editor - All Under One Dashboard And With NO Monthly Fee!

Funnel360 Is The Worlds First Complete Integrated Funnel Builder with a Page Builder +Video Creator + Graphics Editor on one dashboard.

Address

Narayanganj
1410

Alerts

Be the first to know and let us send you an email when Make money online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share