Nayeem Mondol

Nayeem Mondol Logo and Brand Identity Designer.

ক্লিন বাংলা লোগো। শপের জন্য।ক্লাইন্টের (আপুর) চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে।
26/11/2024

ক্লিন বাংলা লোগো।
শপের জন্য।

ক্লাইন্টের (আপুর) চাহিদা বিবেচনায় তৈরি করা হয়েছে।

Cactus logo design idea.Letter O+cactus.
03/11/2024

Cactus logo design idea.

Letter O+cactus.

Alhamdulillah. Eid Mobarak from Fiverr. ✌️
28/06/2023

Alhamdulillah.
Eid Mobarak from Fiverr. ✌️

আসসালামুআলাইকুম। এই পেজটির আগের নাম ছিলো (আমরা ব্রাজিলের পাগলা সাপোর্টার)। আমি এই পেজ অনেক আগে খুলেছিলাম এবং অনেক পরিশ্র...
14/06/2023

আসসালামুআলাইকুম।
এই পেজটির আগের নাম ছিলো (আমরা ব্রাজিলের পাগলা সাপোর্টার)। আমি এই পেজ অনেক আগে খুলেছিলাম এবং অনেক পরিশ্রমের মাধ্যমে সেই সময় পেজে অরিজিনাল লাইক ফলোয়ার বানিয়েছিলাম। পেজটির নাম চেঞ্জ করে আমার নাম দিয়েছি।
এই পেজের মালিক আগেও আমি ছিলাম, এখনো আমিই আছি। শুধু নাম চেঞ্জ করা হয়েছে। এই পেজে ভালো কিছু করার ইচ্ছা আছে। ধন্যবাদ।

আলহামদুলিল্লাহ😊গ্রাফিক্স ডিজাইনএ আসার পর, ফ্রিলান্সার এ লোগো Contest করেছি (৫০০+)। কিছু উইনও হয়েছিলাম। ৫ দিন রাতে বিড কর...
28/02/2022

আলহামদুলিল্লাহ😊
গ্রাফিক্স ডিজাইনএ আসার পর, ফ্রিলান্সার এ লোগো Contest করেছি (৫০০+)। কিছু উইনও হয়েছিলাম। ৫ দিন রাতে বিড করে ১টা কাজ নামিয়েছিলাম।
ফাইভারে (৪৫০+) বায়ার রিকুয়েষ্ট পাঠিয়ে সেখান থেকেও কাজ করেছি। গিগ মার্কেটিং থেকেও বেশ কিছু কাজ পেয়েছি। এমন একটা সময় আসলো যখন আমার রাত দিন সমান করে কাজ করতে হয়েছে। আজ আমার ফাইভারে ৫০০ অর্ডার সম্পূর্ণ হয়েছে। ❤️লেভেল টু❤️ এর সেলার আছি। ইনশাআল্লাহ টপ রেটেড সেলার হবো একদিন যদি আল্লাহ রিজিকে রাখে।
আউটসাইড ডিরেক্ট ক্লাইন্ট এর কিছু কাজ করার অভিজ্ঞতাও হয়েছে। আউটসাইড ডিরেক্ট ক্লাইন্ট এর দিকেও ভালভাবে মনোনিবেশ করার ইচ্ছা আছে।

সব মিলিয়ে ৬০০😘 এর আশেপাশে অর্ডার কমপ্লিট করেছি এই পর্যন্ত। অনেক দেশের অনেক ক্লাইন্টের সাথে সফলভাবে কাজ করার অভিজ্ঞতা হয়েছে।
শুন্য থেকে শুরু করে অনেক কিছুই করেছি আলহামদুলিল্লাহ। অনেক তিক্ত অভিজ্ঞতা এবং খারাপ সময় পার করার পর আমার আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন। শুকরিয়া তার।
অনেক কাছের ভাই ব্রাদার, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, ছোট ভাই বিভিন্ন সময়ে কাজ শিখতে চেয়েছেন, কিন্তু আমি বিভিন্নভাবে পাশ কাটিয়েছি। কারণ আমি মনে করি আমার নিজের শেখায় শেষ হয়নি, আর আমি নিজের কাজ হ্যান্ডেল করতেই হিমশিম খাই। নিজের কাজের পর আর কোন কিছুই কুলিয়ে উঠতে পারি না।
আল্লাহ চাহেন তো কোন একদিন সুযোগ পেলে আর নিজেকে ওই লেভেলে নিয়ে যেতে পারলে, আমার সামান্য অভিজ্ঞতা থেকে ইউটিউব টিউটোরিয়াল/কোর্স নিয়ে আসবো (ইনকাম এখানে মুখ্য নয় আবার আমার পারিশ্রমিক তো নিবোই। তবে দুই নাম্বারি, চিটারি, চাপাবাজি, বাটপারি, এতো এতো ইনকাম করি আমি এখানে ওখানে এই গুলো বলে আপনাদের গাছের আগায় তুলে দিয়ে মিছে মিছে টাকা নেওয়ার ইচ্ছা আমার নাই😆)। এই জগতে আসতে চাইলে একটা বিষয় মাথায় রাখবেন, ট্রেইনারের যদি কাজের অভিজ্ঞতা না থাকে আর তার মিথ্যে ইনকামের গল্পে যদি আপনি পাগল হয়েছেন, তাহলে আপনি মরেছেন। আপনার এই ধাক্কা কাটিয়ে উঠে দাঁড়াতে অনেক দেরি হবে, কষ্ট হবে এবং আপনি অনেক পিছিয়ে যাবেন।

আমার এই অর্জনের অংশীদার সবার জন্য আমার সালাম এবং ভালবাসা❤️। আল্লাহ তদের ভালো করুন, আমিন।
সকলের কাছে দোআর দরখাস্ত। হালালভাবে আল্লাহর দুনিয়ায় তার উদ্দেশ্যে অনেক ভাল কিছু করার ইচ্ছা আছে।

[বিঃদ্রঃ আমার ভুলত্রুটি এবং বানান ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন]

Address

Natore

Alerts

Be the first to know and let us send you an email when Nayeem Mondol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nayeem Mondol:

Share