14/03/2022
এখন বসন্ত কাল, স্বাভাবিক ভাবেই আমের গাছে এখন মুকুল এসেছে. সাধারণত শীতের শেষের দিক থেকেই মুকুল আসতে শুরু করে, আর বসন্তের সময় যেইসব গাছে বাকি ছিল, সেইগুলাতেও মুকুল এসে যায়. সারা গাছ জুড়ে আমের মুকুল হয়, আর গাছের আশেপাশে থাকে একটা মিষ্টি গন্ধ. রসালো এই ফলের কথাই আমরা বেশি জানি, ফুল নিয়ে খুব একটা লেখা হয়না. আমের মুকুলকে আমরা আমের বোল, আমের মঞ্জুরি, ইত্যাদি নামেও জানি.