Digital Marketing BD

Digital Marketing BD Digital Service Provider

17/05/2024
12/12/2023

⏩⏩ফ্রিল্যান্সিং শুরুর প্রাথ‌মিক দক্ষতা
প্রত্যেক ফ্রিল্যান্সা‌রের জন্য কিছু বে‌সিক জিনি‌সে পারদর্শী হওয়া আবশ্যক৷ নি‌জের পছ‌ন্দের সেক্ট‌রে দক্ষতার পাশাপা‌শি যেসব বিষ‌য়ে পারদর্শীতা না থাক‌লেই নয় –🥰🥰

১. ‌🗣️বেসিক কম্পিউটার জ্ঞান
এই প্রযু‌ক্তি‌নির্ভর বি‌শ্বে ক‌ম্পিউটার এক‌টি অ‌বি‌চ্ছেদ্য অংশ৷ আর ফ্রিল্যান্সার‌দের জন্য ক‌ম্পিউটার যেন সফল হওয়ার গেটও‌য়ে৷ কারণ অনলাই‌নে ক্লা‌য়েন্টরা যেসব কাজ দি‌য়ে থা‌কেন তা সম্পন্ন করার জন্য ক‌ম্পিউটারই একমাত্র স‌র্বোচ্চ কার্যক্ষমতা সম্পন্ন ডিভাইস৷ মোবাই‌লে সব সেক্ট‌রের কাজ যথাযথভাবে সম্পন্ন করা কখনই সম্ভব নয়৷ আর ক‌ম্পিউটা‌রের বে‌সিক কাজ যেমন ওয়ার্ড, এ‌ক্সেল, টাই‌পিং, গুগল ড্রাইভ ইত্যাদি কাজ জানা খুবই গুরুত্বপূর্ণ৷

২. 🗣️ইন্টার‌নেট ব্যবহার
‌যে‌হেতু ফ্রিল্যান্সিং এর কাজগু‌লো অনলাই‌নে করা হ‌য়ে থা‌কে সে‌হেতু ইন্টার‌নেট ব্রাউ‌জিং জানার কো‌নো বিকল্প নেই৷ সার্চ ই‌ঞ্জিন, যেকোন কিছু রির্সাস করে সমাধান বের করার দক্ষতা এবং বি‌ভিন্ন সফটওয়্যারের কাজ জানা থাকলে কাজ করার সময় কো‌নো বাঁধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থা‌কেনা৷

৩. 🗣️ইং‌রে‌জি দক্ষতা
‌ইং‌রে‌জি ভাষা সব কর্মক্ষে‌ত্রেই এক‌টি অত্যাবশ‌কীয় দক্ষতা৷ ফ্রিল্যান্সিং এর বেলায়ও ‌সে‌টি ব্যতিক্রম নয়৷ ইং‌রে‌জির দক্ষতা কাজ পে‌তে, ক্লা‌য়েন্ট এর সা‌থে যোগা‌যোগ কর‌তে ও মা‌র্কেট‌প্লে‌সে নি‌জের অবস্থান তৈ‌রি কর‌তে অন্যতম হা‌তিয়ার হি‌সে‌বে কাজ ক‌রে৷ ফ্রিল্যান্সিং এ বে‌শিরভাগ ক্লা‌য়েন্টই বি‌দেশী, তাই ক্লা‌য়েন্ট‌দের সা‌থে কাজ করার জন্য ইং‌রে‌জি লিখা ও বলায় পারদর্শীতা সর্বপ্রথম আবশ্যক৷ তারা স্কাইপ, মে‌সেন্জার, লিংকইন এর মত প্ল্যাটফ‌র্মে আপনার ইন্টার‌ভিউ ইং‌রে‌জি‌তে নি‌য়ে থা‌কে৷ সে‌ক্ষেত্রে কমিউ‌নি‌কেট কর‌তে না পার‌লে ফ্রিল্যান্সিং জগ‌তের প্রতি‌যোগীতায় আপ‌নি একদম পেছ‌নে প‌ড়ে যা‌বেন৷💥💥

02/12/2023

মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং শেখার উপায়গুলো কি কি?💥💥💥
👇👇
🥰🥰ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, যে এটা কিন্তু পুরোপুরিভাবেই নিজের দক্ষতা বা স্কিলগুলোকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করার জায়গা।💯

🗣️এখানে আমাদের টার্গেটই থাকে নিজেদের স্কিল, যেমন- লেখার দক্ষতা, কথা বলার দক্ষতা কিংবা পরিচালনার দক্ষতা ইত্যাদিকে কাজে লাগিয়ে রোজগারের ব্যবস্থা করা। তাই, এখানে অবশ্যই নিজেদের স্কিলস শেখার দিকেই প্রথম নজর দিতে হবে।❤️❤️

তবে, সবার আগে আপনার শিক্ষাগত যোগ্যতা, পছন্দ এবং দক্ষতা অনুযায়ী ফ্রিল্যান্সিং কাজের ইন্ডাস্ট্রিটাকে বেছে নিতে হবে। যে বিষয়গুলো আপনাকে এই কাজ নির্বাচন করতে সাহায্য করবে সেগুলো হলো-➡️➡️

আপনার বয়স, বাসস্থান ও পেশা।
আপনি বাড়ি থেকে কাজ করতে চান নাকি ফিল্ড ওয়ার্ক করতে চান।💕💕
বর্তমানে মার্কেটে কোন ধরণের ফ্রিল্যান্সিং কাজগুলোর চাহিদা সবথেকে বেশি।💕💕
আপনার পড়াশোনা বা এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড (স্ট্রিম/গ্রাডুয়েশন/অনার্স/মাস্টার্স)💕💕
ফ্রিল্যান্সিং কাজ করার মতো আপনার কাছে সেটআপ আছে কিনা (যেমন- ইন্টারনেট ব্যবস্থা, স্মার্টফোন, ল্যাপটপ ও ইত্যাদি)💕💕
স্বাভাবিকভাবে আপনার কোন ধরণের দক্ষতা আছে, যেমন- ছবি তোলার দক্ষতা, কনসাল্ট করার দক্ষতা ও অন্যান্য।💕💕💕
আপনি মূলত কোন ধরণের কাজ করতে পছন্দ করেন বা আগ্রহ রয়েছে। ❤️‍🔥❤️‍🔥
যেমন- সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কিংবা ইনফ্লুয়েন্স মার্কেটিং প্রভৃতি।
➡️উপরের বিষয়গুলোর উপর নির্ভর করে আপনি কোন ফ্রিল্যান্সিং কাজ শিখতে চান, সেটা ঠিক করে নিন।🥰🥰🥰

28/11/2023

🥰ফ্রিল্যান্সিং কি? ⏩ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গাইডলাইন➡️➡️

সূচনাঃ
বাংলাদেশের বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে কাজ করার কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা কাজ করতে পারেন।

এখানে আপনার শুধু দরকার একটি নির্দিষ্ট ফিল্ডে দক্ষতা অর্জন করা। ফ্রিল্যান্সিং (Freelancing) ও আউটসোর্সিং (Outsourcing) এর আওতা অনেক বড়। ফটো এডিটিং (Photo Editing) থেকে শুরু করে ভিডিও বানানো, এডিট করা (Video Editing) সহ গ্রাফিক্স ডিজাইনের সকল বিভাগই এর আওতাভুক্ত। এছাড়া ওয়েব ডিজাইন (Web design), কোডিং (Coding), এনিমেশন তৈরি (Animation Making), ব্লগিং (Blogging) সহ অনেক কাজ আপনি এখানে পেয়ে যাবেন।

যাহোক, এ বিষয়ক সব কিছুই আমরা এই আর্টিকেলটিতে তুলে ধরবো। এখানে আমাদের আলোচ্য বিষয় ফ্রিল্যান্সিং কি এবং ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং ক্যারিয়ার গাইডলাইন। তো দেরি না করে চলুন শুরু করা যাক।

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)
ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।💞💞💞

❤️‍🔥❤️‍🔥আজ এ পর্যন্তই থাক❤️‍🔥❤️‍🔥

23/10/2023

Assalamu alaikum

Address

Sonaimuri
Noakhali Sadar Upazila
3827

Alerts

Be the first to know and let us send you an email when Digital Marketing BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share