21/07/2025
শোক বার্তা
আজকের বিমান দুর্ঘটনায় যারা অনাকাঙ্ক্ষিতভাবে প্রাণ হারিয়েছেন, তাঁদের প্রতি আমরা গভীর শ্রদ্ধা ও দোয়া জানাই।
চিরতরে হারিয়ে যাওয়া প্রতিটি মুখ আমাদের হৃদয়ে রয়ে যাবে শোক ও ভালবাসার স্মৃতি হয়ে।
চাচ্চু ব্রাদার্স সেবা সংঘ নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা।
আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।
এই শোকের সময়ে আমরা আছি মানবতার পাশে, একসাথে, সহানুভূতির বন্ধনে।
আমরা গভীরভাবে শোকাহত !!!
মানুষ মানুষের জন্য
জীবন জীবনের জন্য
#উত্তরা_বিমান_দুর্ঘটনা