RTAcademy

RTAcademy আর, টি একাডেমি মূল পেইজে স্বাগতম। নিজেকে আইটি স্কিলে দক্ষ করে তুলুন।

নিজের ক্যারিয়ার কিভাবে শুরু করবেন?  ১।  নিজেকে জানুন ২। নিজের শক্তিশালী অংশ নিয়ে শুরু করুন ৩। নিজের সম্পদ , টাকা অর্থাৎ ...
16/05/2024

নিজের ক্যারিয়ার কিভাবে শুরু করবেন?

১। নিজেকে জানুন
২। নিজের শক্তিশালী অংশ নিয়ে শুরু করুন
৩। নিজের সম্পদ , টাকা অর্থাৎ রিসর্চ কি আছে সেটা ব্যবহার করুন
৪। প্রতিবন্ধকতা জানুন এবং সমাধান করুন

আপনে কি একজন ওয়েব ডেভেলপার , গ্রাফিক্স ডিজাইনার বা কন্টেন্ট রাইটার?  অনলাইনে কোন কাজ পাচ্ছেন না। নিজের স্কিলস বাড়াত পারছ...
24/04/2024

আপনে কি একজন ওয়েব ডেভেলপার , গ্রাফিক্স ডিজাইনার বা কন্টেন্ট রাইটার?

অনলাইনে কোন কাজ পাচ্ছেন না। নিজের স্কিলস বাড়াত পারছেন না। নিজের জ্ঞানকে প্রয়োগ করার কোন সুযোগ পাচ্ছেন না। নিজের স্কিলস্কে প্রয়োগ করে ফলাফল বের করাই আপনার কাজের কোয়ালিটি। আপনে শিখে বসে আছেন আপনারবসেই স্কিলের মূল্য নাই। আপনাকে প্রতিদিন চর্চা করতে হবে। কোন কোম্পানি এজেন্সির সাথে কাজ করতে হবে। তবেই আপনার স্কিলসকে আপনে মূল্যায়ন করতে পারবে।

স্কিল ফেলে রাখলে মরীচিকা ধরে যাবে।

বি;দ্র: দেশকে ভালোবাসুন

23/04/2024

অনলাইনে ফ্রিল্যান্সিং থেকে অনেকেই অনলাইনে সার্ভিস বা পণ্য সেলস করছেন। ডিজিটাল উদ্যেক্তার সাথে ফিজিক্যাল উদ্যেক্তাও দরকার।
সঠিক পথে যেতে পারলে অনেক সময় বাচানো সম্ভব।

আপনে একটা স্কিলস জানলেই ডিজিটাল উদ্যেক্তা হতে পারবেন না। আপনাকে হিসাব নিকাশ থেকে শুরু করে একগুচ্ছ স্কিলস ব্যবহার করে এগিয়ে যেতে হবে।তাই প্রতিদিন নতুন কিছু জানুন।

পরিশ্রম করুন , পরিমাপ করুন, মনযোগী হোন , বাস্ততবাদি হোন এবং নিদিষ্ট একটা সময় বেধে দিয়ে সেটা নিদিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করুন।

11/04/2024

সবাইকে ঈদের শুভেচ্ছা।
ঈদ মোবারক

15/03/2024

যারা নিজের মোবাইলে ব্যাংক একাউন্ট ম্যানেজ, বিভিন্ন ধরনের ছবি, ভিডিও, টেক্সট ব্যবহার করছেন তারা একটু সর্তকভাবে এইগুলো করবেন। যে ইমেল দিয়ে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস একাউন্ট সেই সব একাউন্টের বিষয়ে সর্তক থাকবেন।

মোবাইল দিয়ে ভিডিও, ছবি বা কোন লেখা সাবধান ভাবে রাখবেন। গুগল মাই ফটো, গুগল মাই বিসনেসসহ অনেক সার্ভিস ফ্রি দিয়ে আপনার , আমার সবার গোপন তথ্য হাতিয়ে নিচ্ছে ।

সবাই সাবধান থাকবেন। এই সব বিষয়ে।

28/01/2024

যারা অনলাইনে কাজ শুরু করতে চান মানে নিজের সার্ভিস বা পণ্য সেলস করতে চান তারা নিচের কাজগুলো নিয়মিত করবেন।

১। নিজের মধ্যে কমিউনিকেশন স্কিলস বাড়াবেন। কিভাবে গুছিয়ে সুন্দর করে আপনার কর্মক্ষেত্রে কথা বলতে হয়, কিভাবে কথা বললে আরো সুন্দর হয় সেই বিরাম সংকেত ব্যবহার করবেন। চর্চা করুন

২। প্রতিদিন নিজের স্কিল মানে দক্ষতা বৃদ্ধি করবেন। প্রতিটি কর্মকারের উচিত নিজের স্কিলস বা কাজের মানকে বৃদ্ধি করানো> এই কাজটা করতে সমস্যা সমাধান নিয়ে কাজ করবেন। সমস্যা মানেই সেখান থেকেই শিখছে।

৩। সময়ের ম্যনেজমেন্ট করবেন। আপনে যে কাজ করেন না কেন সেটার সময় ম্যানেজমেন্ট করতে হবে। এই কারনে দরকার হলে অনেক সকালে কাজ শুরু করবেন। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সবার আগে করবেন। কেউ চাকরি করলে সেটার সময় রেখে বাকী সময় নিজের উন্নতিতে ব্যয় করবেন।

এইগুলো সাধারন বিষয় আমরা সবাই জানি শুধু চর্চা করি না। নিজের সময় তখনি মূল্যবান যখন আয়ের নির্ভর করবে সময়ের উপর।

12/12/2023

একজন আমাকে বলছে, আগের মতো জীবন নাই। এখন আর বেড়ানো হয় না আপনার মতো। হেসে বললাম, টাকা ইনকাম এত করলে বেড়ানোর সময় পাবেন কোথায়?

একটা ধরতে গেলে আরেকটা হারাতে হয়। এই কারনে বলি, দেয়ালের দু-পাশের দু-ধরনের আর্তনাদ দেখা যায়। একটা ধরতে গেলে অন্য একটা ছাড়তেই হবে। অন্য একটার অভাব দেখা দিবে। তাই নিজেকে নিয়ে কেউ হতাশা করবেন না। নিজের জীবনকে নিজের মতো করে সাজান। নিজের ভালো লাগা ও শান্তিকে প্রাধান্য দিন।

17/11/2023

✅ফ্রিল্যান্সিং শুরু করবেন, যা করেছেন? কাজ পাচ্ছেন না? কারন ও ব্যাখ্যা।

মানুষ কাজ করে টাকা ইনকাম করবে এবং নিজের জীবনের উন্নতি করবে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু স্কিলস না শিখে প্রয়োগ করতে হবে। ফ্রিল্যান্সাকে তখনি অর্থ প্রদান করবে যখন তার কাজের বিনিময়ে বায়ারের লাভ হবে। আপনার প্রতি বিশ্বাস বাড়বে।

২০১৩ সালে যখন আমি ফ্রিল্যান্সিং শুরু করি তখন টাকার জন্যে শুরু করেছিলাম। স্কিলস এর চেয়ে টাকাকে বেশি গুরুত্ব দিয়ে পরে ভালো স্কিলের সাথে পরিচয় ঘটাতে পারি নাই। ১ বছরে ২ লাখের মতো ইনকাম করলেও স্কিলের আপডেটের অভাবে সেই আয় কমতে থাকে। এক পর্যায়ে এসে কাজ পাওয়া অনেক কঠিন হয়ে যায়। পরবর্তি সময়ে নতুন স্কিলস এড করে প্রফাইল তৈরি করার সাথে সাথে কাজ পেয়েছিলাম। আপনার জানা৷ স্কিলের সাথে সম্পর্কযুক্ত স্কিলস শিখতে পারলে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়।

যে স্কিল বর্তমানে ট্রেন্ডিং এবং লাভজনক সেটা শিখতে হবে। প্রতি বছর স্কিলের মধ্যে নানা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন হয়েছে। নিজেকে সেভাবেই পরিবর্তন করে নতুন স্কিলের সাথে পরিচয় না হলে ফ্রিল্যান্সিং টিকতে পারবেন না।

ইনকামের জন্যে স্কিলস শিখতে হয়। যতবেশি স্কিলস শিখবেন আপনার আয়ের রাস্তা ততই সহজ হয়ে যাবে। সারাদিন, সারারাত অনলাইনে বসে থেকে কাজ না পাওয়ার কারনে হতাশায় থাকেন। ফলে ফ্রিল্যান্সিং প্রতি অনীহা সৃষ্টি হয়এটারো করনীয় আছে কমেন্টস করলে পোস্ট পাবেন] নিজের প্রফাইল আপডেট না করা, নতুন স্কিলস এড না করা কাজ না, কপিরাইটিং, কভার লেটার, গিগের বর্ননা, তথ্যবহুল পোস্ট, নিজের সার্ভিস নিয়ে অনলাইনে লেখালিখি না করাও একটা কারন।

ফ্রিল্যান্সিং শুরু করলে প্রথমদিকে ইনকামের চিন্তা না করে, কোন ধরনের স্কিলস সামনের দিনগুলোতে কাজে লাগবে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা।

লেখাটা সাধারন মানুষের জন্যে। এমনি এমনি এসে ফ্রিল্যান্সিং করে সময় নষ্ট না করে, বিকল্প চিন্তা শুরু করুন এবং একটা সমস্যার সমাধান করুন। দেখবেন একজন ভালো মানের উদ্যেক্তা বা ফ্রিল্যান্সার হয়ে উঠছেন।

❌বি:দ্র: কোর্স করে ফ্রিল্যান্সিং হয় না। কোর্স করে স্কিলস শিখতে পারবেন কিন্তু কাজ পাওয়া, বা পাওয়ার উপর কোর্স নির্ভর করে না।

15/06/2023

উদ্যেক্তাদের উদ্দেশ্যে কিছু অনুরোধ যা কখনোই করবেন না?
১। কোন পণ্য বা সার্ভিস লেনদেন ক্লিয়ার না করে শুরু করবেন না।
২। কোন স্বজনপ্রীতি রাখবেন না। ব্যবসায়ীক স্থানে আপনে একজন সার্ভিস হোল্ডার, সে একজন ক্রেতা বা ভোক্তা হিসাবেই ট্রিট করবেন।
৩। কোন কাজ কারো উপর নির্ভর করবেন না। নিজেই কাজটা করার চিন্তা করবেন।
৪। পেমেন্ট না নিয়ে কোন পণ্য পাঠাবেন না, আত্বীয় হলেও, কাছের বন্ধু হলেও এই কাজটা করবেন
৫। হুট করে কেউ কোন পরামর্শ দিলে গ্রহন করবেন না তাড়াতাড়ি। সময় নিয়ে ভেবে, সুবিধা-অসুবিধা নিজে নিজে আলোচনা করে তারপর সিদ্ধান্ত নিবেন।
৬। পার্টনারে কিছু করলে অভিজ্ঞতা আছে কিনা সেটা খেয়াল করবেন। শুধু টাকার জন্য পার্টনার নিবেন না। টাকা না থাকলে পার্টনার কেউ টাকা দিতে চাইলে আপনার পারিশ্রমিক ধরে নিবেন।
৭। বিশ্বস্ত মানুষ ছাড়া কোন স্টার্টআপ শুরু করবেন না। বিশ্বাস করেন, অনেকদিন ধরে চলছেন তার সাথে শুরু করবেন।

উপরের বিষয়গুলো ছাড়াও আরো অনেক বিষয় আছে যেগুলো আপনে ধীরে ধীরে বুঝতে পারবেন। ব্যবসায়িক ক্ষতি হয় এই কাজগুলো থেকে দূরে থাকবেন।

15/06/2023

ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করবেন ভালো কথা।কোন পার্ট সবার আগে শুরু করবেন?
✅এসইও কন্টেন্ট রাইটিং নিয়ে শুরু করবেন।

12/06/2023

মূল্যস্কূতি কমাতে দেশিয় পন্য ব্যবহার করতে হবে। সুষ্টু বন্টন ও তদারকি খুব গুরুত্বপূর্ণ! তাছাড়া টাকার মূল্য কমতেই থাকবে প্রতিবছর। কি করবেন সেটা আপনার ব্যাপার

06/06/2023

যারা অনলাইনে উদ্যাগ নিয়ে সার্ভিস বা রিটেইলস করে থাকেন তারা অনলাইনে কিভাবে শুরু করবেন সেই বিষয়ে সংক্ষিপ্ত আকারে দেয়ার চেষ্টা করব ইনশাল্লাহ!

এসি, ফ্রিজ, ইলেক্ট্রিশিয়াল, মোটর সাইকেল সার্ভিস, গাড়ি সার্ভিস কোম্পানিগুলো মার্কেটিং করে নিজের ব্যান্ডকে সবার থেকে এগিয়ে নিতে নিচের স্কিল শিখে ব্যবসায় প্রয়োগ করতে পারবেন।

ডিজিটাল স্কিল ব্যবহার করে আপনার পন্য সারাদেশে বা বিশ্বে প্রচারনা করার জন্য ডিজিটাল প্লাটফর্ম সহজ ও কম খরচে করতে পারবেন।

যারা লোকাল ব্যবসা মানে একই দেশে বা একই জেলায় বা বিভাগে কোন সার্ভিস বা পণ্য বিক্রি করলে এই কাজগুলো করে নিবেন?

১। আপনার লোগো, ব্যানার, একটা সুন্দর স্লোগান ঠিক করে নিবেন।
২। একটা ফেসবুক প্রফাইল, ইস্ট্রাগ্রাম প্রফাইল তৈরি করে নিবেন।
৩। আপনে যে এলাকায় থেকে ব্যবসা করবেন সেটার অনলাইনে একটা ম্যাপের পিন ও ডিরেকটরি দিয়ে দিবেন এতে করে আপনার সার্ভিস বা ব্যবসার প্রতি মানুষের বিশ্বাস তৈরি হবে। সততার সাথে ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখবেন
৪। একটা লোকাল ব্যবসার ওয়েবসাইট করে নিবেন। সবগুলো একই সাথে কাজ করবেন না। একটা একটা করে করবেন।

এবার আসা যাক, কি ডিজিটাল স্কিল দরকার এই সকল কাজ করলে।

১। গুগল মাই বিসনেস লিস্টিং (জিএমবি প্রফাইল) তৈরি করবেন এবং ভেরিফাই করে দিবেন। সেখানে পণ্য, সার্ভিস, অফার বা টিমের কাজের মার্কেটিং করতে পারবেন।
২। গুগল ম্যাপে ডিরেকটরি সেট আপ করে নিবেন। এতে কোন জায়গা থেকে কেউ যেতে চাইলে সরাসরি যেতে পারবে বা ফোনে কল দিতে পারবে। জিএমবি থাকলে সেখানেও ব্যবদায়িক ইমেল দিয়ে দেয়া যাবে।
৩। কোম্পানির প্রফাইল বিভিন্ন ডিরেকটরিতে দিতে পারেন। অনেক কোম্পানি ফি ও টাকা দিয়ে আপনার কোম্পানির সাইটেশন বা প্রফাইল তারা মার্কেটিং করে দিবে।

৪। একটা লোকাল ব্যবসায়িক ওয়েবসাইট তৈরি করে নিবেন। লোকেশন দিয়ে দিবেন যোগাযোগ পেইজে, ফ্রন্ট পেইজে সার্ভিস বা কোম্পানি বিষয়ে একটা পেইজ ক্রিয়েট করে দিবেন। কেউ ওয়েবসাইট করতে না পারলে ডিজিটাল সামাজিক যোগাযোগে প্রফাইল ক্রিয়েট করে একটা ধারা অনুক্রমে মার্কেটিং করতে। এই সকল স্কিল ১-২ মাসে বেসিক শিখে ফেলতে পারবেন।

৫। কনটেন্ট রাইটিং সম্পর্কে সাধারন ধারনা রাখলেই হবে। যে ধরনের বিসনেস করবেন সেটা সম্পর্কে কন্টেন্ট জেনারেট করতে হবে। ভিডিও, টেক্সট, ছবি দিয়ে প্রচার করবেন।
৬। লোকাল কমিউনিটিতে যোগদান করা।
৭। ফোরাম থাকলে বা আ্যসোসিয়েশন থাকলে সেগুলোর সদস্য হওয়া। শুরু করার দরকার নাই। পরবর্তী সময়ে কোম্পানি বড় হতে থাকলে করে নিতে পারবেন।

বি:দ্র: দেশে ই-কর্মাসকে এগিয়ে নিয়ে সততা, শ্রম ও লেগে থাকার কোন বিকল্প নাই।

Address

Pabna
6680

Telephone

+8801581891488

Website

Alerts

Be the first to know and let us send you an email when RTAcademy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share