11/08/2026
বাংলাদেশে ফেসবুক এডসের জন্য বিকাশ থেকে ডলার এন্ডোর্স করে পেমেন্ট করা যাবে।
এটার পজিটিভ ও নেগেটিভ ব্যাপার নিয়ে অনেক কথা হচ্ছে।এগুলা নিয়েই আজকে লেখার চেষ্টা করছি।
পেমেন্ট সহজ হয়েছে, কিন্তু Ads সস্তা হয়নি।তাই Budget, BIN এবং Tax,এই তিনটি বিষয় বুঝে তারপর Campaign Launch করুন।
আমার দৃষ্টিতে এটি পেমেন্ট অবকাঠামোর উন্নতি, মার্কেটিংয়ের শর্টকাট নয়।
যারা এতদিন শুধু ডলার পেমেন্টের ঝামেলায় আটকে ছিলেন, তারা উপকৃত হবেন।
তবে Facebook Ads-এ সফল হওয়ার জন্য এখনও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো,সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি, ভালো ক্রিয়েটিভ এবং ডেটা-ভিত্তিক অপ্টিমাইজেশন।
আজকে ১০ টি স্টেপে এগুলিকে নিয়ে আলোচনা করছি ⬇️
স্টেপ ১: সবচেয়ে বড় পজিটিভ — Access সহজ হবে
আগে অনেক ছোট উদ্যোক্তা শুধু ডলার কার্ড বা সোর্সের অভাবে নিজেরাই এড চালাতে পারতেন না।
এখন যদি বিকাশ থেকেই বৈধভাবে ডলার এন্ডোর্স করে পেমেন্ট করা যায়, তাহলে এন্ট্রি ব্যারিয়ার অনেক কমে যাবে।
স্টেপ ২: ছোট ব্যবসার জন্য ভালো।
- নতুন উদ্যোক্তা
- ফ্রিল্যান্সার
- ছোট ই-কমার্স
- লোকাল ব্যবসা
- তারা সহজে ছোট বাজেটে ক্যাম্পেইন শুরু করতে পারবে।
স্টেপ ৩: বড় ব্যবসার জন্য খুব বড় সুবিধা নাও হতে পারে।
যদি,
- মাসিক ডলার এন্ডোর্সমেন্ট সীমিত থাকে,
বা প্রতি ডলারের খরচ বেশি পড়ে।
তাহলে বড় বিজ্ঞাপনদাতারা আগের বিকল্প ব্যবস্থাই ব্যবহার করবেন।
স্টেপ ৪: ডলার রেট বেশি হলে কী হবে?
যদি একই $100 কিনতে আগের চেয়ে বেশি টাকা লাগে (বাস্তবে সেটাই লাগছে) তাহলে বিজ্ঞাপনের আসল খরচ (BDT হিসেবে) বেড়ে যাবে।
এর ফলে,
- CPA বাড়তে পারে
- CPL বাড়তে পারে
- ROAS কমে যেতে পারে
তবে এটা ব্যবসাভেদে আলাদা হবে।
স্টেপ ৫: Competition বাড়বে।
এটা প্রায় নিশ্চিত।যখন বিজ্ঞাপন চালানো সহজ হবে, তখন আরও বেশি ব্যবসা Facebook Ads ব্যবহার করবে।
ফলে,
- Auction competition বাড়তে পারে।
- কিছু ইন্ডাস্ট্রিতে CPM ও CPC বাড়ার সম্ভাবনা থাকবেস্টেপ
স্টেপ ৬: "অল্প বিদ্যার লোক মার্কেট নষ্ট করবে"।
এটা পুরোপুরি সঠিক নয়।এড চালানো সহজ হওয়া মানেই মার্কেট নষ্ট হওয়া নয়।
বরং,অনেকেই টাকা নষ্ট করে শিখবে,
ভালো মার্কেটাররা আরও বেশি মূল্যবান হয়ে উঠবে।
Facebook-এর অ্যালগরিদম শেষ পর্যন্ত ভালো বিজ্ঞাপনকেই বেশি গুরুত্ব দেয়।
স্টেপ ৭: সবচেয়ে বড় লাভ কার?
সবচেয়ে বেশি লাভ হবে তাদের, যারা আগে শুধু পেমেন্ট সমস্যার কারণে বিজ্ঞাপন চালাতে পারতেন না।
তাদের জন্য এটি একটি বাস্তব বাধা দূর করবে।
সবচেয়ে বড় ভুল ধারণা
অনেকে ভাববে, "এখন বিকাশ আছে, তাই Facebook Ads সহজ।"
আসলে না।
পেমেন্ট করা সহজ হবে, কিন্তু,
- সঠিক Strategy,
- Creative,
- Targeting,
- Offer,
- Landing Experience
এসব ঠিক না থাকলে আগের মতোই টাকা খরচ হবে, ফল আসবে না।
স্টেপ - ৮:
প্রথমে একটা বিষয় পরিষ্কার করি।Facebook Ads-এর মূল খরচের বাইরে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রযোজ্য চার্জ এবং bKash-এর সার্ভিস চার্জ যুক্ত হতে পারে।
তাই আপনার মোট পরিশোধিত টাকা শুধুমাত্র Ads Spend-এর সমান হবে না।
স্টেপ - ৯:
যদি আপনার ভেরিফাইড BIN থাকে, তাহলে অতিরিক্ত ১৫% VAT যোগ হবে না।
সে ক্ষেত্রে মূলত প্রযোজ্য চার্জ ও সার্ভিস চার্জ মিলিয়ে মোট খরচ তুলনামূলক কম হবে।
যদি BIN না থাকে, তাহলে Facebook সাধারণত অতিরিক্ত ১৫% VAT যোগ করে।ফলে আপনার মোট পেমেন্ট আরও বেড়ে যেতে পারে।
স্টেপ - ১০:
সহজভাবে বললে,
✅ BIN থাকলে: প্রযোজ্য চার্জ + সার্ভিস চার্জ (প্রায় ১৭.২৫%)
❌ BIN না থাকলে: এর সাথে অতিরিক্ত ১৫% VAT যোগ হয়ে মোট প্রায় ৩২.২৫% পর্যন্ত হতে পারে।
তাই শুধু "bKash দিয়ে পেমেন্ট করা যাবে" শুনে খুশি হওয়ার আগে, নিজের Business Costing হিসাব করে নিন।
Ads-এর আসল খরচ শুধু Budget না, Final Payment কত হচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ।