29/01/2022
ভাই একটা লোগো ডিজাইন লাগবে বে।
কেউ করে দিতে পারবেন? ফ্রীতে।
ভালো সার্ভিস, ভালো কোয়ালিটির কাজ ফ্রীতে দিলে সবচেয়ে ভালো। কিন্তু এই পরিশ্রম এর মূল্য সম্পর্কে বিন্দুমাত্র কোনো ধারণা নেই।
সম্মানি বা চার্জ তো আর চেয়ে নেওয়া যায়না।
যখন কোনো ডিজাইনার একটা ডিজাইনের কনসেপ্ট তুলে ধরেন তার মেধা দিয়ে, তখন তার মুল্য নির্ধারণ করা হয়না।
একেক জনের ক্রিয়েটিভিটি একেক রকম। ভালো মানের বা মানসম্মত ডিজাইন করতে গেলে মিনিমাম একটা কাজের পিছনে, ২ ঘণ্টা সময় দেওয়া হয়, প্রিমিয়াম কাজের জন্য, ৩ ঘন্টা সময় লাগে।
কিন্তু এই সময়ের মূল্য কতজন দিতে পারে? যারা এর কদর বুঝে তাদের বলতে হয়না। আর যাদের বিন্দুমাত্র ধারণা নেই কেবলমাত্র তারাই বলে যে, কি? এমন ডিজাইন যে, এত দাম?
ভাই যারা এ কাজের সাথে যুক্ত তাদের সময়, শ্রম ও মেধার মূল্য আপনারা দিতে জানেন না।
যখন কোনো বড় ধরনের কোম্পানি একটা পোস্ট এর ডিজাইন করে, তারাই বুঝে একজন ডিজাইনার এর মূল্য কত।
বাংলাদেশে এর চাহিদা কম হলেও, বহিরাগত দেশগুলোতে এর চাহিদা খুবই উচ্চমানের, তারা খুব বেশি মূল্য দিয়ে বিভিন্ন কাজ করান, এবং কিছু বোনাসও দিয়ে থাকেন। আর বাংলাদেশে ডিজাইনার যারা আছেন, তাদের সম্মান বলেন বা মূল্য বলেন খুবই কম।
আমার ১০ থেকে ১১ বছরের অভিজ্ঞতায়, বাস্তব জীবনের কিছু চিত্র তুলে ধরে বলতে পারি।
যারা আমার এই অভিজ্ঞ বছর গুলোর সাথে আমার সহযোদ্ধা ছিলেন, বা আছেন, আশা করি তারাই মত প্রকাশ করবেন।
আর যারা হিংশা করেন, বা গ্রাফিক্স ডিজাইন নিয়ে ট্রল করেন, তাদের দ্বিমত পোষণ করতে পারেন।
বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে গ্রাফিক্স ডিজাইনার এর চাহিদা তুলনামূলকভাবে অনেক বেশি। তরুণদের মাঝে বেশিরভাগই এই সেক্টর বেছে নিয়ে পেশাদার হতে চায়। কিন্তু এদের মাঝে অনেকেই পেটের দায়ে এ কাজের সাথে যুক্ত। সখের বসে একটু কাজ শেখার পর তারা বিভিন্ন কাজ করে থাকে এবং এর মূল্য সীমিত নিয়ে অনেক খুশি হয়।
অনেকে কোর্স করছে এ বিষয়ে টাকা খরচ করে, আর অনেক প্রতিষ্ঠান কোর্স দিচ্ছেন সীমিত মুল্যে।
শিক্ষার যেমন একটা ধারাবাহিকতা আছে, যেমন, ডক্টর, ইঞ্জিনিয়ার, পাইলট, সাংবাদিকতা, বিসিএস কেডার, উকিল, জজ ইত্যাদি এসব হতে গেলে অনেক সাধনা করতে হয়, ত্যাগ করতে হয়, পরিশ্রম করতে হয়, আর দিতে হয় প্রচুর সময়। এরপরও এসব ডিগ্রী অনেকে পায়না। আর আজকের বিশ্বে মাউস হাতে নিয়ে মনিটর এর সামনে বসে, একটি ঘসা মাঞ্জা শিখে, নিজের ডিগ্রী নিজেই দেয় ( গ্রাফিক্স ডিজাইনার)।
এরকমই কিছু কথা নিয়ে আসছি।
এসব নিয়ে কিছু আলোচনা হবে।
এরপর ফ্রী সার্ভিস, ফ্রীতে শেখার সুবর্ণ সুযোগ।