06/10/2020
Re-target এর জন্য pixel ব্যবহার করা হয়,আমরা সবাই জানি।but আমরা কী জানি google analytics কী?এটা ব্যবহার করে কী কী করা যায়?লিখাটা একটু বড় হবে,but ধৈর্য্য রেখে পড়লে,আশা করি আপনারা নতুন কিছু শিখতে পারবেন এবং কাজে লাগাতে পারবেন .আমরা জানব গুগল এনালাইটিক্স কি, কিভাবে কাজ করে, উপকারিতা।
কিভাবে আপনি আপনার ব্লগ, ওয়েবসাইট এবং ইউটিউব এর জন্য গুগল এনালাইটিক্স ব্যবহার করতে পারেন .গুগল এনালাইটিক্স গুগলের একটি প্রোডাক্ট .যেটা ফ্রিতে ইউজ করা যায় .
ওয়েবসাইট, ব্লগ,ইউটিউব চ্যানেল এর ট্রাফিক ইনফো জানার জন্য. কিভাবে ট্রাফিক আসছে? কোথা থেকে আসছে?কোন কোন ভিজিটর ভিজিট করছে? কোন ডিভাইস ইউজ করে ভিজিটর ভিজিট করছে?সব ইনফরমেশন পাওয়া যাবে। ফুল ট্রাফিক রিপোর্ট প্রোভাইড করবে.গুগল এনালাইটিক্স ফ্রিতে ব্যবহার করতে হলে ওয়েবসাইট,ব্লগ,ইউটিউব চ্যানেল প্রথমে রেজিস্টার করতে হবে।
ওয়েবসাইটের access গুগল এনালাইটিক্স টুলকে দিতে হবে।প্রথমে গুগল এনালাইটিক্স টুলে একাউন্ট ওপেন করতে হবে। তারপর জিমেইল দিয়ে সাইন আপ করতে হবে,ওয়েবসাইট, ব্লগ, ইউটিউব চ্যানেলের ইউআরএল সাবমিট করতে হবে।ইউআরএল দেওয়ার পর জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যায়। ওয়েবসাইটে কোড টা এড করতে হবে,তারপর জিমেইল থেকে ভেরিফাই করে দিতে হবে।ওয়েবসাইটের ট্রাফিক জানার জন্য গুগল এনালাইটিক্সেল পাঁচটা প্রধান টুলস হলো
১.ট্রাফিক রিপোর্ট :
এই টুল দিয়ে ওয়েবসাইটের ট্রাফিক কোথা থেকে আসছে,সব ইনফো পাওয়াযাবে একদম ফ্রিতে।
২.কনভার্শন ট্রাকিং
কত লোক আপনার ওয়েবসাইট এ ভিজিট করছে।ওয়েবসাইটে ভিজিট করার পর,যদি ওয়েবসাইটে আপনি কোন ফরম দিয়ে থাকেন কতজন ফর্মটা ফিলাপ করেছে, ওই রিলেটেড ইনফো পাওয়া যাবে।
৩.কি ওয়ার্ড রেফারেল
কত ধরনের কিওয়ার্ড ইউজ করে,ভিজিটর আপনার ওয়েবসাইটে ভিজিট করছে, সেটা জানতে পারবেন।
টপ কিওয়ার্ড কোন গুলো, যেগুলো ইউজ করে সবচেয়ে বেশি ট্রাফিক ওয়েবসাইটে আসছে সেটাও জানতে পারবেন।
৪.থার্ড পার্টি রেফারেল
কতগুলো থার্ড পার্টি ওয়েবসাইট, আমার ওয়েবসাইটে ট্রাফিক পাঠাচ্ছে,সেটা জানা যাবে।
৫.কাস্টম ড্যাশবোর্ড
ওয়েবসাইটের ট্রাফিক রিলেটেড, গুগল এনালাইটিক্স এর যে রিপোর্ট পাওয়া যাবে, কাস্টমাইজ করে ডাউনলোড করে রাখতে পারবেন।
এখন আমরা জানার চেষ্টা করব কেন গুগল এনালাইটিক্স ব্যবহার করবেন।
১ফ্রী টুল:
উপরে যে পাঁচটা ফ্রী টুলস এর কথা উল্লেখ করেছি,সেগুলো ব্যবহার করে আপনার ওয়েবসাইট সম্পর্কে সব ধরনের ইনফরমেশন পাবেন।
২.বাউন্স রেট
ভিজিটর কোন পেইজে কতক্ষণ ছিল, কোন পেইজ সবচেয়ে বেশি রিড করেছে,কোন পেজ সবচেয়ে কম রিড করেছে,
সাইটে কতক্ষণ ছিল, নাকি গিয়ে ওপেন করে, ক্লোজ করে দিয়েছে সব জানা যাবে।
৩.অডিয়েন্স ইনফো :ভিজিটরদের এইজ,জেন্ডার,
কোন ডিভাইসের মাধ্যমে ওয়েবসাইট ব্যবহার করছে, লোকেশন এসব জানতে পারবেন।
৪.ইউজ ডাটা ফর এসইও :
গুগল এনালাইটিক্স এর ফ্রি টুলস ব্যবহার করে, যেসব ডাটা পাবেন যেমন, রিপোর্ট ডাটা, অডিয়েন্স ডাটা,কীওয়ার্ড ডাটা আপনি ওয়েবসাইট এসইও করার জন্য ব্যবহার করতে পারবেন।যা আপনার ওয়েবসাইট গুগলে রেঙ্ক এবং আপনার বিজনেস গ্রো করার জন্য অনেক বেশি হেলপ করবে।
৫.ইউজ ডাটা ফর টার্গেট অডিয়েন্স :
সবগুলো ডাটা ক্যাম্পেইন রান,সার্ভিস সেল, বিজনেস গ্রোথ,অডিয়েন্স টার্গেট এর জন্য ব্যবহার করতে পারবেন।