06/10/2024
Talk your way to the top
ভাইভারের এই পেজটা এবং আর্টিকেলগুলো আসলেই দারুন হয়েছে। আমি নিজে চেষ্টা করি আমার বায়ারদের সাথে সর্বোচ্চ ভালোভাবে প্রফেশনালি কমিউনিকেট করতে। তাছাড়া সেলার প্লাস ব্যবহার করার কারনে এই পেজ এর আর্টিকেলগুলোর মধ্যে অনেক কিছুই পার্সোনালি ই-মেইলে সেলার সাকসেস ম্যানেজারের কাছে শিখেছি। কিন্তু এই পেজে সব কিছু স্টেপ বাই স্টেপ যেভাবে সাজানো আছে এমনটা এই প্রথম দেখলাম। আমি নিজে এখনও সবগুলো পড়ি নাই, তবে অবশ্যই পড়বো এবং এগুলো অনুযায়ী কমিউনিকেট করার প্রাকটিস করবো।
সকল ফাইভার সেলারের এমনকি সকল ফ্রিল্যান্সার কিংবা সার্ভিস প্রোভাইডারদেরই এই আর্টিকেলগুলো থেকে শেখার আছে।
বিঃদ্রঃ বিষয়টি ফাইভার বাংলাদেশ কমিউনিটি ক্লাবের ডিসকর্ড সার্ভারে জাহিদ ভাইয়ের প্রেজেন্টেশন থেকে বিস্তারিত জানলাম।
কমিউনিকেশন কন্টেন্ট এর ফাইভার পেজ এর লিংক প্রথম কমেন্টে।