19/04/2026
Confession No:41
From: কেউ একজন (ছবিতে পাশে থাকা মানুষটা)
To:
( Patuakhali Govt. Mohila College) HSC - Batch
হয়তো এই কথাগুলো হঠাৎই তোমার কাছে পৌঁছাবে। তবুও মনে হলো, আর চুপ করে থাকা ঠিক না। জীবনে কিছু কিছু অনুভূতি থাকে—যেগুলো না বললেও বোঝা যায়, কিন্তু বললে মনটা একটু হালকা হয়, আর হৃদয়টা সত্যিটা প্রকাশ করার সাহস পায়।
তোমাকে প্রথম যেদিন দেখেছি, সেদিন থেকেই এক অদ্ভুত ভালো লাগা কাজ করে। তোমার কথা বলার ভঙ্গি, হাসি, সরলতা—সবকিছুই আলাদা, শান্ত আর সুন্দর। কিন্তু সবচেয়ে বেশি যে জিনিসটা আমাকে টানে, সেটা তোমার চোখ। তোমার চোখে একটা নীরব শান্তি আছে, যা কথা না বলেও অনেক কিছু বলে দেয়।
তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার ছোট ছোট বিষয়গুলোও কারো দিনের সবচেয়ে সুন্দর অংশ হয়ে উঠতে পারে—কাউকে ভেতরে ভেতরে অনেকটা ভালো লাগিয়ে দিতে পারে।
আমি তোমাকে সম্মান করি। তোমার স্বপ্ন, ইচ্ছা আর ব্যক্তিত্বের প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। শুধু চাই, তুমি জানো—কেউ একজন নিঃশব্দে তোমাকে পছন্দ করে, তোমার ভালো চায়, আর দূর থেকে হলেও তোমার হাসিটা আর চোখের সেই শান্ত দৃষ্টিটা দেখতে চায়।
আমাদের সম্পর্ক ১–২ দিনের না, ১–২ মাসের না—এমনকি ২–৩ বছরেরও না, তার থেকেও বেশি। তুমি ভালো করেই জানো, তুমি আমার শখের নারী।
এই পৃথিবীতে আমার থেকে তোমাকে কেউ বেশি ভালোবাসে না—আর পারবেও না।
রাগের মাথায় মানুষ অনেক কথা বলে—সেগুলো সবসময় মনের কথা নয়। আমি যতটা না ভুল করেছি, তার থেকেও বেশি তুমি আমাকে ভুল বুঝেছো।
একজন মানুষ যদি ভুল করে, আর সে যদি সেই ভুল স্বীকার করে ‘Sorry’ বলে—তাহলে তাকে একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত।
আমার মতে, কেউ যদি কাউকে সত্যি ভালোবাসে, তাহলে কখনো ছেড়ে যায় না। যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে সারা জীবন একসাথে থাকে। আর যে ছেড়ে চলে যায়, সে কখনোই সত্যিকারের ভালোবাসেনি।
তুমি আমার হাত ধরে বলেছিলে—সারা জীবন একসাথে থাকবে। আমি এখনও বিশ্বাস করি, তুমি তোমার কথা রাখবে।
পৃথিবীতে এমন কোনো সমস্যা নেই যার সমাধান নেই। বড় বড় সমস্যাও আলোচনার মাধ্যমে সমাধান হয়।
আমার কথায় তুমি কষ্ট পেতে পারো, কিন্তু তোমার কোনো ক্ষতি আমি কখনো করিনি।
দেখো, মানুষ বাঁচে কয়দিন? এই ছোট জীবনে রাগ, অভিমান বা জেদ—এসব আমরা দেখাই সেই মানুষটার সাথেই, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
আমি আমার ভুল স্বীকার করেছি, ‘Sorry’ বলেছি। যদি সত্যি ভালোবাসো, তাহলে ফিরে আসো।
ছোট এই জীবনে রাগ-অভিমান প্রিয় মানুষের সাথেই মানায়। যদি আমি তোমার জীবনের প্রথম ভালোবাসা হয়ে থাকি—তাহলে সবকিছু মাফ করে একবার ফিরে আসো।
যাদের ভালোবাসা পূর্ণতা পায়, তাদের মাঝেও কি ভুল হয় না? পরিবার থেকে বাধা আসে না? রাগ-অভিমান হয় না? ১–২ মাস কথা না বলার মতো সময় আসে না?
হ্যাঁ, এসব তাদের মাঝেও ছিল। কিন্তু তারা একে অপরকে ছেড়ে যায়নি, কারণ তারা একে অপর ছাড়া থাকতে পারে না।
আমাদের বাবা-মা, ভাই-বোনের সাথে তো ভুল বোঝাবুঝি হয়—তাই বলে কি আমরা তাদের ছেড়ে চলে যাই?
সত্যিকারের ভালোবাসায় কোনো অজুহাত থাকে না। যে থাকতে চায়, সে হাজারটা না—কোটি অপরাধ মাফ করে একটা ভালো দিক খুঁজে নিয়েই থেকে যায়।
তোমাকে পাওয়ার জন্য নামাজে সেজদা দিয়ে, মোনাজাতে কেঁদেছি। তোমাকে ভুলে থাকা আমার পক্ষে সম্ভব না।
শূন্যতা অনুভব করা যদি ভালোবাসা হয়—তাহলে আমি প্রতিটি মুহূর্তে তোমাকে ভালোবাসি।
শখের হাজার জিনিস থাকলেও, শখের মানুষ কিন্তু একজনই থাকে—আর আমার কাছে সেই একজন তুমি। ❤️🩹
আমি নিজেকে কখনো এতটা ভালোবাসিনি, যতটা যত্ন নিয়ে তোমাকে ভালোবাসি। ❤️
আমি তোমাকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, প্রিয়। ❤️❤️
“তোমাকে কিছু কথা বলি, শোনো...!
তুমি হয়তো ভাবো, তোমাকে ভালোবাসার মাঝে আমার কোনো স্বার্থ আছে...
কিন্তু আমার একটাই স্বার্থ—শুধু তোমাকে পাওয়া।
এটা ছাড়া আমার আর কোনো চাওয়া নেই।
আমি স্বার্থের জন্য তোমাকে ভালোবাসিনি।
তোমার হাতটা ধরেছি শুধু তোমার পাশে থাকার জন্য...
এখানে আমার আর কোনো উদ্দেশ্য নেই।
তোমাকে চেয়েছি, শুধু তোমাকেই।
ভালোবাসি আমি—তোমাকে হারানোর জন্য নয়।
কারণ তুমি আমার সুখ-শান্তি, তুমি আমার সব।
দেখো না, তোমার শত অবহেলার পরেও
আমি এখনো তোমার পেছনে পড়ে আছি—
একটা পাগলের মতো, ভালোবেসে...
বারবার দূরে সরে গিয়েও
আবার ছুটে আসি তোমার কাছেই।”**
অপেক্ষায় থাকলাম—তুমি ফিরে আসবে।
কারণ তুমি অভিনয় করতে আসোনি, সময় কাটাতে আসোনি—এটা আমার বিশ্বাস।
আর তোমার ভালোবাসা সত্যিই সত্য ছিল…
সারা জীবন একসাথে থাকার যে কথা তুমি দিয়েছিলে—
কথা দিয়ে কথা রাখা পৃথিবীর সবচেয়ে সুন্দর মানসিকতার পরিচয়।